পটুয়াখালীর গলাচিপায় নিজেকে ‘ইমাম মাহাদী’ দাবি করায় হাবিবুর রহমান (৩৭) নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার (৯ এপ্রিল) সন্ধ্যা ৮টার দিকে গলাচিপা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে নিজেকে ‘ইমাম মাহদী’ হিসেবে পরিচয় দিয়ে নানা ধরনের ধর্মীয় বক্তব্য দেওয়ার সময় বিক্ষুব্ধ জনতা তাকে আটক করে। পরে তাকে গলাচিপা এনজেড দাখিল মাদ্রাসার একটি কক্ষে আটকে রাখা হয়। খবর পেয়ে গলাচিপা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।আটককৃত হাবিবুর রহমান কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার পশ্চিম শাহপুর গ্রামের মুন্সিবাড়ি এলাকার মো. আমানত উল্লাহর ছেলে। বর্তমানে তিনি গলাচিপা উপজেলার বাহের গজালিয়া ছালেহিয়া দাখিল মাদ্রাসায় গণিত শিক্ষক হিসেবে কর্মরত। ঘটনার পর ওই মাদ্রাসার সুপার মো. অলিউল্লাহ বাদী হয়ে হাবিবুর রহমানের বিরুদ্ধে গলাচিপা থানায় মামলা দায়ের করেন।এজাহারে উল্লেখ করা হয়, অভিযুক্ত হাবিবুর রহমান দীর্ঘদিন ধরে নিজেকে আল্লাহর পক্ষ থেকে মনোনীত ‘ইমাম মাহদী’ দাবি করে আসছিলেন। তিনি দাবি করেন, তার কাছে আল্লাহর পক্ষ থেকে একশতটি আয়াত নাজিল হয়েছে এবং এগুলো ‘মাহদীয়া’ নামে আল-কুরআনের ১১৫ নম্বর সূরা হিসেবে গণ্য হবে।তিনি আরও বলেন, আল্লাহ তার কাছে ওহির মাধ্যমে জানিয়েছে ২০২৪ সালের ৩ জুন থেকে দুর্ভিক্ষ শুরু হবে। এছাড়া বিভিন্ন সময় তিনি দাবি করেন, আল্লাহ তার সঙ্গে সরাসরি কথা বলেন, তার মাকে ও চাচিকে ‘জাহান্নামী’ বলেছেন এবং তাকে ‘জান্নাত’ দান করেছেন।এজাহারে আরও বলা হয়, ৯ এপ্রিল সন্ধ্যায় গলাচিপা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মো. তাওহীদুল ইসলামের সঙ্গে দেখা করে তিনি একই দাবি করেন এবং তা জনসম্মুখে প্রচার করেন। এতে এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয় এবং তাৎক্ষণিক তাকে আটক করা হয়।গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমান বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিএনপি ক্ষমতায় এলে গণতন্ত্র পুনরুদ্ধার হবে: মাহবুবের রহমান শামীম
বিএনপি ক্ষমতায় এলে গণতন্ত্র পুনরুদ্ধার হবে: মাহবুবের রহমান শামীম

বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, বর্তমানে নির্বাচন, দেশ ও গণতন্ত্র নিয়ে একটি গভীর ষড়যন্ত্র চলছে। তবে এই ষড়যন্ত্র Read more

ট্রেনে কাটা বিষয়ে ফেসবুকে মিথ্যা তথ্যে ভরপুর, মুখ খুললেন স্ত্রী!
ট্রেনে কাটা বিষয়ে ফেসবুকে মিথ্যা তথ্যে ভরপুর, মুখ খুললেন স্ত্রী!

রাজশাহীর বাঘায় ট্রেনের নিচে পড়ে এক পেঁয়াজচাষি ‘আত্মহত্যা’ করেছেন, এমন একটি ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘হৃদয়বিদারক গল্প’ ছড়িয়ে পড়ে। Read more

৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার নতুন তারিখ প্রকাশ
৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার নতুন তারিখ প্রকাশ

৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি); গত বৃহস্পতিবারই (১০ এপ্রিল) জানা গিয়েছিল এ খবর। Read more

জজ কোর্টের ড্রাইভারের দাপটে আতঙ্কিত এলাকাবাসী, চলছে মামলা বাণিজ্য
জজ কোর্টের ড্রাইভারের দাপটে আতঙ্কিত এলাকাবাসী, চলছে মামলা বাণিজ্য

কিশোরগঞ্জ জেলা জজ কোর্টের জজের গাড়ি চালক মো. সাইফুল ইসলামের বিরুদ্ধে দখলবাজি এবং মামলাবাণিজ্যের অভিযোগ উঠেছে। ক্ষমতার দাপটে দখল করেছেন Read more

নিখোঁজের ২ দিন পর কর্ণফুলী নদীতে পাওয়া গেল জেলের লাশ
নিখোঁজের ২ দিন পর কর্ণফুলী নদীতে পাওয়া গেল জেলের লাশ

রাঙামাটির কাপ্তাইয়ের চন্দ্রঘোনায় কর্ণফুলী নদীতে মাছ ধরতে গিয়ে এবার নিখোঁজ হয়েছেন নকুল মল্লিক (৫০) নামের এক জেলে। দু’দিন ধরে তাকে Read more

বিজয়ের মধ্য রাতেও কিশোরগঞ্জে কুয়াশায় ভিজছে লাল-সবুজের পতাকা
বিজয়ের মধ্য রাতেও কিশোরগঞ্জে কুয়াশায় ভিজছে লাল-সবুজের পতাকা

দিনের আলো ফুরিয়ে আকাশে অন্ধকার নেমে এসেছে অনেক আগেই। ঘড়ির সময়ও বলে দিচ্ছে তারিখেরও বদল হয়েছে। মাঝরাত তখন ২টা ছুঁই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন