ট্রাম্পের শুল্কারোপের প্রভাবে গত সপ্তাহে বড় পতনের মুখে পড়েছিল স্বর্ণের দাম। তবে ঘুরে দাঁড়িয়ে আবারও বাড়তে শুরু করেছে দাম। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে ১ দশমিক ৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ১২৯ দশমিক ৩৩ ডলারে। আর ফিউচার মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে ২ দশমিক ২ শতাংশ বেড়ে ৩ হাজার ১৪৫ দশমিক ৮০ ডলারে বেচাকেনা হচ্ছে।মূলত অন্যান্য দেশের জন্য শুল্কের ওপর ৯০ দিনের স্থগিতাদেশ সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্র চীনের ওপর শুল্ক বাড়ানোর পর বিনিয়োগকারীরা নিরাপদ বিনিয়োগের মাধ্যম হিসেবে স্বর্ণের দিকে ঝুঁকছে, যা উত্তপ্ত বাণিজ্য যুদ্ধকে আরও বাড়িয়ে তুলছে।৯ এপ্রিল বাংলাদেশসহ বিশ্বের ৭৫টিরও বেশি দেশের ওপর আরোপ করা নতুন শুল্ক তিন মাসের জন্য স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।বুধবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেন, ‘চীন বিশ্বের বাজারগুলোর প্রতি শ্রদ্ধার যে ঘাটতি দেখিয়েছে, তার ভিত্তিতে আমি যুক্তরাষ্ট্রে চীনের পণ্যে শুল্ক বাড়িয়ে ১২৫ শতাংশ ধার্য করছি। এটা অবিলম্বে কার্যকর হবে। আশা করি, নিকট ভবিষ্যতে চীন ও অন্যান্য দেশ উপলব্ধি করতে পারবে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতারণার দিন আর থাকবে না বা গ্রহণযোগ্য হবে না।’ম্যারেক্স বিশ্লেষক এডওয়ার্ড মেয়ার বলেন, অর্থনীতির ধীর প্রবৃদ্ধি হলে ও সুদের হার কমলে স্বর্ণের দাম নতুন উচ্চতায় উঠবে। চলতি মাসের শেষে স্বর্ণের দাম প্রতি আউন্স ৩ হাজার ২০০ ডলার ছাড়াতে পারে।দাম বেড়েছে রুপারও। বিশ্ববাজারে স্পট সিলভারের দাম শূন্য দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স বিক্রি হচ্ছে ৩১.২১ ডলারে। তবে প্ল্যাটিনামের দাম শূন্য দশমিক ৩ শতাংশ কমে ৯৩৫.৫৪ ডলার ও প্যালাডিয়ামের দাম ১ শতাংশ কমে ৯২২ ডলারে দাঁড়িয়েছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বকশীগঞ্জে রোপা আমন ধান বিনষ্ট ও মারধরের অভিযোগ
বকশীগঞ্জে রোপা আমন ধান বিনষ্ট ও মারধরের অভিযোগ

বকশীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে দরিদ্র কৃষাণীর ৬ শতক জমির রোপা আমন ধান টেনে তুলে বিনষ্ট করার অভিযোগ উঠেছে প্রভাবশালী Read more

জেনে নিন থাইরয়েড রোগের লক্ষণ ও চিকিৎসা
জেনে নিন থাইরয়েড রোগের লক্ষণ ও চিকিৎসা

২৫ মে বিশ্বজুড়ে পালিত হয় ‘বিশ্ব থাইরয়েড দিবস’। ২০০৯ সাল থেকে দিবসটি পালিত হচ্ছে । বাংলাদেশেও কয়েক বছর ধরে বেসরকারিভাবে Read more

ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ
ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

দেশের আরও ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (৩১ মার্চ) স্থানীয় সরকার বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি Read more

জমির বায়নার প্রতারণা: স্বপ্নভঙ্গ এক নারীসহ অনেকে এখন দিশেহারা
জমির বায়নার প্রতারণা: স্বপ্নভঙ্গ এক নারীসহ অনেকে এখন দিশেহারা

নিজের ঘর তোলার স্বপ্ন ছিল বহুদিনের। স্বামী-সন্তানকে নিয়ে শান্তিতে থাকার ইচ্ছে থেকেই জীবনের সব সঞ্চয় বিনিয়োগ করেছিলেন স্থানীয় এক নারীর Read more

অবৈধ ব্যাটারিচালিত রিকশার দখলে বরিশাল নগরী
অবৈধ ব্যাটারিচালিত রিকশার দখলে বরিশাল নগরী

অনুমোদনহীন ব্যাটারি চালিত অটোরিকশা ও ইজিবাইক বেড়ে যাওয়ায় বরিশাল শহরে যানজট এখন নিত্যদিনের সঙ্গী। প্রথমদিকে এই যানগুলো মানুষের যাতায়াত সহজ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন