দিনাজপুর স্থানীয় সরকার প্রকৌশল (এলজিইডি) ভবনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) ভোর পাঁচটায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ভবনটির দ্বিতীয় ও তৃতীয় তলার অফিস ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় এক ঘন্টার অবিরাম চেষ্টায় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনে দিনাজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা। এতে অফিসের গুরুত্বপূর্ণ কিছু নথিপত্র পুড়ে গেছে বলে জানা গেছে। এসময় চতুর্থ তলায় রেস্ট হাউজে আটকা পড়ে আহত হয়েছেন দুই সরকারি কর্মকর্তা।ভবনে আটকে পড়া ব্যক্তিরা হলেন- বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) যুগ্ম পরিচালক রবিউল ইসলাম এবং এলজিইডির সিনিয়র সহকারি প্রকৌশলী মুন্নাফ হোসেন।দিনাজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার ওবায়দুল ইসলাম বলেন, ভোর ৫টার দিকে আমরা অগ্নিকান্ডের খবর পাই। ৫ মিনিটের মধ্যে আমরা সেখানে পৌঁছে যাই। ধারণা করা হচ্ছে ভবনের দ্বিতীয় তলায় বৈদ্যুৎতিক ডিবি বোর্ড থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। চতুর্থ তলায় দুই প্রান্তে দুটি কক্ষ দুজন আটকা পড়েছিলেন। তাদের একজনকে জানালার গ্রিল কেটে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর জনকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।দিনাজপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাসুদুর রহমান বলেন, ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে অফিসের কিছু ফাইলপত্র পুড়ে গেছে। চতুর্থতলার আবাসিক কক্ষে দুইজন গেস্ট ছিলেন। তাদের মধ্যে একজন সামান্য আহত হয়েছেন। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুৎতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ক্ষয়ক্ষতির পরিমান নির্ধারণে আমরা কাজ করছি।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানের জনগণ বিশ্ব থেকে বিচ্ছিন্ন যে কারণে
ইরানের জনগণ বিশ্ব থেকে বিচ্ছিন্ন যে কারণে

বিশ্বব্যাপী ইন্টারনেট অ্যাক্সেস থেকে ৬০ ঘণ্টা ধরে বিচ্ছিন্ন রয়েছে ইরান। ইন্টারনেট সংযোগ পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান নেটব্লকস এ তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক টিভি চ্যানেল Read more

জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধের মৃত্যু
জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধের মৃত্যু

পঞ্চগড়ের দেবীগঞ্জে জমি নিয়ে পুরনো বিরোধের জেরে সংঘর্ষে গুরুতর আহত এক বৃদ্ধ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহতের নাম বাদশা মিয়া Read more

আগামী নির্বাচনে অস্ত্রের চেয়েও ভয়াবহ হুমকি এআই: সিইসি
আগামী নির্বাচনে অস্ত্রের চেয়েও ভয়াবহ হুমকি এআই: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) একটি বড় চ্যালেঞ্জ। Read more

আজ ২৫ মে, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ২৫ মে, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

নরসিংদীতে এসএসসি পরীক্ষা কেন্দ্রে স্ট্রোক করে প্রাণ হারালেন শিক্ষক
নরসিংদীতে এসএসসি পরীক্ষা কেন্দ্রে স্ট্রোক করে প্রাণ হারালেন শিক্ষক

নরসিংদীর মনোহরদী উপজেলায় এসএসসি পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালনের সময় স্ট্রোক জনিত কারনে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা Read more

কঠিন দিনগুলো আমরা কাটিয়ে উঠব: ইরানের প্রেসিডেন্ট
কঠিন দিনগুলো আমরা কাটিয়ে উঠব: ইরানের প্রেসিডেন্ট

ইরানি সরকারের প্রতিটি সেক্টরকে ‘ইরানের জন্য কাজ করার’ নির্দেশ দিয়েছেন দেশটির প্রেডিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বুধবার (১৯ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন