আজ থেকে সারাদেশে শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা। এ পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে অংশ নিয়েছে ৮৪ হাজার ৩০৩ জন পরীক্ষার্থী।  বৃহস্পতিবার (১০ এপ্রিল) ১০টা থেকে পরীক্ষা শুরু হয় কেন্দ্র গুলোতে।পরীক্ষার্থীরা জানান, পরীক্ষাকে কেন্দ্র করে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছেন তারা। তাই  ভালো ফলাফলের আশা তাদের।  আর অভিভাবকরা জানান, গত কয়েক বছর প্রশ্ন ফাঁসের গুজব থাকলেও এবার কোনো প্রশ্ন ফাঁসের গুজব নেই। এতে অনেকটাই স্বস্তি বিরাজ করছে।বরিশাল শিক্ষা বোর্ডে চেয়ারম্যান অধ্যাপক ইউনুস আলী সিদ্দিকী জানান, এবার এসএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডের আওতাধীন বিভাগের ছয় জেলার ১ হাজার ৪৯১টি বিদ্যালয় থেকে ৮৪ হাজার ৩০৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে এসএসসি পরীক্ষায়। এর মধ্যে ছাত্র ৩৯ হাজার ৩৩৫ জন এবং ছাত্রী ৪৪ হাজার ৯৬৮ জন। আর মোট ১৯৪ টি কেন্দ্রে পরীক্ষা হবে। তিন বিভাগের মধ্যে সর্বোচ্চ পরীক্ষার্থী হচ্ছে মানবিক বিভাগে। ওই বিভাগে মোট পরীক্ষার্থী ৫০ হাজার ১৬৮ জন। বিজ্ঞান বিভাগে পরীক্ষার্থী ২৫ হাজার ৯০ জন। ব্যবসায় শিক্ষা পরীক্ষার্থী ৯ হাজার ৪৫ জন।তিনি আরও জানান পরীক্ষার প্রস্তুতির অংশ হিসেবে এরই মধ্যে খোলা হয়েছে একটি বিশেষ কন্ট্রোল রুম।পাশাপাশি পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত করতে ১৬ টি ভিজিলেন্স টিম কাজ করছে মাঠে। এবারের পরীক্ষায় পূর্ণ নম্বর ও পূর্ণসময়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।পরীক্ষা চলাকালে ১৩ মে পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে শিক্ষাবোর্ড। সব ধরণের নিয়ম মেনেই পরীক্ষা শুরু হয়েছে। এক্ষত্রে কোন ব্যতয় ঘটেনি।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিমান বিধ্বস্তের ঘটনায় পোড়া শরীর নিয়ে বের হচ্ছে অনেকে
বিমান বিধ্বস্তের ঘটনায় পোড়া শরীর নিয়ে বের হচ্ছে অনেকে

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এতে একজন নিহতের খবর পাওয়া গেছে। Read more

ময়মনসিংহের ফুলপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
ময়মনসিংহের ফুলপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

ময়মনসিংহের ফুলপুরে বজ্রপাতে আব্দুস সাত্তার (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (১১ মে) বিকাল ৪ টায় উপজেলার সিংহেশ্বর  ইউনিয়নের মাইজপাড়া Read more

অধিনায়ক হয়েই দুঃসংবাদ পেলেন আফ্রিদি
অধিনায়ক হয়েই দুঃসংবাদ পেলেন আফ্রিদি

ওয়ানডে ক্রিকেটে পাকিস্তানের নতুন অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। তার নেতৃত্বে মঙ্গলবার (৪ নভেম্বর) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফয়সালাবাদে তিন ম্যাচের ওয়ানডে Read more

উখিয়ায় জনবহুল সড়কগুলোর বেহাল দশা, ২ বছরেও শেষ হয়নি সংস্কার কাজ  
উখিয়ায় জনবহুল সড়কগুলোর বেহাল দশা, ২ বছরেও শেষ হয়নি সংস্কার কাজ  

কক্সবাজারের উখিয়ায় টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে শুরু হওয়া একাধিক গুরুত্বপূর্ণ সড়কের সংস্কার কাজ দীর্ঘদিনেও শেষ হয়নি। যথাযথ তদারকির অভাব ও সংশ্লিষ্ট Read more

কালিহাতীতে ভ্রাম্যমান আদালতের অভিযান
কালিহাতীতে ভ্রাম্যমান আদালতের অভিযান

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় দুটি পোল্ট্রি ফিডের দোকানে  মঙ্গলবার ( ৬ মে )  দুপুরে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ২৫ হাজার Read more

আরও ১ হাজার কোটি টাকা সহায়তা পেল ন্যাশনাল ব্যাংক
আরও ১ হাজার কোটি টাকা সহায়তা পেল ন্যাশনাল ব্যাংক

সংকটে থাকা ন্যাশনাল ব্যাংককে আরও ১ হাজার কোটি টাকার তারল্য সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বেসরকারি খাতের ব্যাংকটির আবেদনের পরিপ্রেক্ষিতে ঈদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন