এই মৌসুমে তাদের অবিশ্বাস্য আক্রমণাত্মক ফুটবল দেখেছে ইউরোপের ক্লাবগুলো। বার্সেলোনার আক্রমণভাগ নিয়ে ম্যাচের আগেই সতর্কবার্তা দিয়েছিলে বরুশিয়া ডর্টমুন্ড কোচও। শেষ পর্যন্ত তার আশংকাই সত্যি হলো। নিজেদের মাঠে অপ্রতিরোধ্য বার্সা স্রেফ গুঁড়িয়ে দিল প্রতিপক্ষকে। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ডর্টমুন্ডকে ৪-০ গোলে বিধ্বস্ত করে সেমিতে এক পা দিয়ে রাখল কাতালানরা।অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই ছিল বার্সার দাপট। একের পর এক আক্রমণে বিপর্যস্ত ডর্টমুন্ড খেই হারিয়ে ফেলেছে প্রথমার্ধেই। ২৫ মিনিটের মাথায় বার্সাকে লিড এনে দেন রাফিনহা। মার্টিনেজের থেকে পাওয়া বলে পাউ কুবারসির শট গোলপোস্টের ভেতর ঢুকেই যাচ্ছিল। ঠিক তার আগে সেই বলে পা লাগিয়ে গোলটা নিজের করে নেন এই ব্রাজিলিয়ান।প্রথমার্ধের শেষভাগে দুটি দারুণ সুযোগ এসেছিল ডর্টমুন্ডের সামনে। তবে দুইবারই গোলের সুযোগ নষ্ট করেছেন গুইরাসি। ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় বার্সা।ীগ,দ্বিতীয়ার্ধের শুরুতেই লিড দ্বিগুণ করেন রবার্ট লেভানডস্কি। রাফিনহার ক্রসে দারুণ এক হেডে বল জালে জড়ান তিনি। ৬৬ মিনিটে ব্যবধান আরও বারে লেভানডস্কির কল্যাণেই। এবার তার গোলে অ্যাসিস্ট ছিল ফিরমিন লোপেজের।ডর্টমুন্ডের কফিনে শেষ পেরেক ঠুকে দেন লামিন ইয়ামাল। ৭৭ মিনিটে রাফিনহার অ্যাসিস্টে চোখ ধাঁধানো এক শটে বল জালে জড়িয়ে বার্সার বড় জয় নিশ্চিত করেন ইয়ামাল।শেষ পর্যন্ত ৪-০ গোলের বিশাল জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সা। ২০১৮-১৯ মৌসুমের পর নকআউট পর্বে এটাই বার্সার সবচেয়ে বড় জয়। আগামী ১৬ এপ্রিল রাত ১টায় ডর্টমুন্ডের মাঠে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হবে দুই দল।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চকরিয়ায় লোকালয়ে ঢুকে পড়ল বন্য হাতি, তাড়াতে গিয়ে একজন নিহত
চকরিয়ায় লোকালয়ে ঢুকে পড়ল বন্য হাতি, তাড়াতে গিয়ে একজন নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের দক্ষিণ সুরাজপুর এলাকায় বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে আবদুল করিম (৪৬) নামের এক ব্যক্তি মারা Read more

নড়াইলে শিশু হত্যার দায়ে সৎ মাকে যাবজ্জীবন কারাদণ্ড
নড়াইলে শিশু হত্যার দায়ে সৎ মাকে যাবজ্জীবন কারাদণ্ড

নড়াইলের লোহাগড়া উপজেলায় তিন বছরের এক কন্যা শিশুকে হত্যার দায়ে তার সৎ মাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়াও দশ Read more

বিদেশের মাটিতে প্রথমবারের মতো ‘বাংলাওয়াশ’ আফগানিস্তান
বিদেশের মাটিতে প্রথমবারের মতো ‘বাংলাওয়াশ’ আফগানিস্তান

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ২ ওভার ও ৬ উইকেট হাতে রেখেই জয় তুলে নিয়েছে বাংলাদেশ। একইসঙ্গে Read more

ছেলের চিৎকারে ছুটে গেলেন মা, অবশেষে বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু
ছেলের চিৎকারে ছুটে গেলেন মা, অবশেষে বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু

কুষ্টিয়ার ভেড়ামারায় বিদ্যুৎস্পৃষ্টে ছেলে বিপ্লব সরদারকে বাঁচাতে গিয়ে মা জোসনা খাতুনেরও মৃত্যু হয়েছে।শনিবার (২ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার চাঁদগ্রাম Read more

নাসার ভারতীয় বংশোদ্ভূত নারী কর্মকর্তাকে বরখাস্ত করল ট্রাম্প প্রশাসন
নাসার ভারতীয় বংশোদ্ভূত নারী কর্মকর্তাকে বরখাস্ত করল ট্রাম্প প্রশাসন

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা তাদের ডাইভার্সিটি, ইকুইটি এবং ইনক্লুশন (ডিইআই) বিভাগের প্রধান নীলা রাজেন্দ্রকে বরখাস্ত করেছে। ভারতীয় বংশোদ্ভূত এই Read more

উন্নত ভালুকা গঠনে সবার সহযোগিতা চান ইউএনও মাহমুদ
উন্নত ভালুকা গঠনে সবার সহযোগিতা চান ইউএনও মাহমুদ

ভালুকা উপজেলাকে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য রূপে গড়ে তোলার লক্ষ্যে সরকারি-বেসরকারি সকল মহলের সম্মিলিত উদ্যোগে চলমান কার্যক্রম ইতোমধ্যেই ব্যাপক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন