দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে আত্মপক্ষ সমর্থনের জন্য বুধবার (৯ এপ্রিল) ২২তম বারের মতো তেল আবিবের আদালতে হাজির হলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।আনাদোলু এজেন্সির প্রতিবেদন অনুসারে, ইসরায়েলি চ্যানেল ১২ জানিয়েছে, আমেরিকা থেকে ফিরে এসে তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে বিমান অবতরণের কিছুক্ষণ পরেই নেতানিয়াহু আদালতে যান। তিনি ওয়াশিংটন সফরের কারণে বিচারের অধিবেশন স্থগিতের চেষ্টা করেছিলেন, কিন্তু আদালত অনুরোধ প্রত্যাখ্যান করেছে।দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে আত্মপক্ষ সমর্থনের জন্য নেতানিয়াহু সপ্তাহে দুই বার আদালতে হাজির হন। মোট ২৪টি আদালতের অধিবেশনে তার উপস্থিত থাকার কথা রয়েছে।২০১৯ সালে নেতানিয়াহুর বিরুদ্ধে দায়ের করা তিনটি পৃথক দুর্নীতির মামলার মধ্যে ঘুষ, জালিয়াতি এবং বিশ্বাসভঙ্গের অভিযোগ রয়েছে। তিনি অভিযোগগুলোকে ‘ভুয়া’ বলে দাবি করেন।নেতানিয়াহুর বিচার শুরু হয়েছিল ২০২০ সালের  ২৪ মে। ইসরায়েলি আইন অনুসারে, সুপ্রিম কোর্টে দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত তাকে পদত্যাগ করতে হবে না। এই প্রক্রিয়ায় দীর্ঘ সময় লাগতে পারে।নেতানিয়াহু যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগেরও মুখোমুখি হচ্ছেন। আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় নৃশংসতার জন্য ২০২৪ সালের নভেম্বরে তার এবং প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৫ আগস্ট উপলক্ষে বন্ধ পোশাক কারখানা
৫ আগস্ট উপলক্ষে বন্ধ পোশাক কারখানা

আজ ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে দেশের সব তৈরি পোশাক কারখানা বন্ধ।  পোশাক প্রস্তুতকারক ও রপ্তানীকারক সমিতি-বিজিএমইএ তাদের সদস্যদের বিশেষভাবে Read more

এক নজরে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন
এক নজরে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন

বেগম খালেদা জিয়া একজন বাংলাদেশি রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি ১৯৯১-১৯৯৬ সাল এবং ২০০১-২০০৬ সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। মৃত্যুর আগ Read more

বগুড়ায় দুই সাংবাদিকের ওপর দুর্বৃত্তদের হামলা
বগুড়ায় দুই সাংবাদিকের ওপর দুর্বৃত্তদের হামলা

বগুড়ায় দুই সাংবাদিকের ওপর দুর্বৃত্তদের এলোপাতাড়ি হামলার ঘটনা ঘটেছে।রবিবার (৬ এপ্রিল) বিকেল সোয়া ৩ টার দিকে শহরের জলেশ্বরীতলা এলাকায় এ Read more

সুনামগঞ্জে বালুর নিছ থেকে বিদেশী রিভলবার ও বিস্ফোরক উদ্ধার
সুনামগঞ্জে বালুর নিছ থেকে বিদেশী রিভলবার ও বিস্ফোরক উদ্ধার

সুনামগঞ্জের ছাতক উপজেলা সীমান্ত এলাকা থেকে একটি বিদেশী রিভলবার, ২৫০ গ্রাম উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক এবং দুটি ডেটোনেটর উদ্ধার করেছে Read more

সিডিএফ-এর স্ট্র্যাটেজিক প্ল্যানিং কর্মশালা ২০২৫-২০৩০ অনুষ্ঠিত
সিডিএফ-এর স্ট্র্যাটেজিক প্ল্যানিং কর্মশালা ২০২৫-২০৩০ অনুষ্ঠিত

দেশের মাইক্রোফাইন্যান্স খাতের উন্নয়নে আগামী পাঁচ বছরের কৌশলগত পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে 'সিডিএফ এর স্ট্র্যাটেজিক প্ল্যানিং ওয়ার্কশপ ২০২৫-২০৩০' অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন