রাজশাহীর পুঠিয়া শিলমাড়িয়া ইউনিয়নের গোড়াগাছী মঙ্গলপাড়া গ্রামে অনুমতি ছাড়া কৃষিজমিতে পুকুর খননের অভিযোগে পুকুর খননের মাফিয়া হিসেবে পরিচিত হান্নানের বিরুদ্ধে মোবাইল কোর্টের বিশেষ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ বসাক।বুধবার (৯ এপ্রিল) দুপুরে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে একটি এক্সকাভেটর মেশিন অকেজো করা হয় এবং দুটি ব্যাটারি জব্দ করা হয়। এ সময় একজনকে আটক করা হয় এবং ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালত।অভিযানের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ, কে, এম, নূর হোসেন নির্ঝর বলেন, “কৃষিজমি রক্ষা ও অবৈধ পুকুর খনন বন্ধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।মোবাইল কোর্টের  নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক বলেন, “অনুমতি ছাড়া পুকুর খননের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নিচ্ছি। এ ধরনের কার্যক্রমের ফলে কৃষিজমির ক্ষতি হয় এবং পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলে।উল্লেখ্য, পুঠিয়া উপজেলায় ফসলি জমিতে পুকুর খনন বন্ধে প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করছে। গত ৯ মাসে এ উপজেলায় মোট ১৭টি মামলা করা হয়েছে; জরিমানা করা হয়েছে ১৩ লাখ ৯০ হাজার টাকা এবং ছয়জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এবার গ্রেফতার সাবেক সিইসি হাবিবুল আউয়াল
এবার গ্রেফতার সাবেক সিইসি হাবিবুল আউয়াল

সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে গ্রেফতার করা হয়েছে। তাকে এখন ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে। পুলিশের একটি সূত্র যুগান্তরকে Read more

কেঁচো সার উৎপাদনে স্বাবলম্বী বরিশালের ডলি
কেঁচো সার উৎপাদনে স্বাবলম্বী বরিশালের ডলি

পরিবেশবান্ধব ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার উৎপাদন করে স্বাবলম্বী হয়েছেন বরিশালের ডলি বিশ্বাস। বাড়িতে বসেই গোবর ও কেঁচো ব্যবহার করে Read more

বিএসএফের হাতে আটক নারী-শিশুসহ ২৪ বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি
বিএসএফের হাতে আটক নারী-শিশুসহ ২৪ বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি

কাজের সন্ধানে ভারতের দিল্লিতে গিয়ে ফিরে আসার সময় বিএসএফের হাতে আটক ২৪ জন বাংলাদেশী নারী-পুরুষ ও শিশুকে ফেরত এনে পরিবারের Read more

বাংলাদেশি তরুণের সততায় মুগ্ধ হয়ে সম্মাননা দিল দুবাই পুলিশ
বাংলাদেশি তরুণের সততায় মুগ্ধ হয়ে সম্মাননা দিল দুবাই পুলিশ

আরব আমিরাতের দুবাইয়ে ব্যক্তিগত সততার জন্য সম্মাননা পেয়েছেন প্রবাসী বাংলাদেশি আজিজুদ্দীন তালুকদার (৩৬)। তিনি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার শাহনগর গ্রামের বাসিন্দা Read more

হত্যা মামলায় তৌহিদ আফ্রিদি কারাগারে
হত্যা মামলায় তৌহিদ আফ্রিদি কারাগারে

যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় ৫ দিনের রিমান্ড শেষে কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শনিবার (৩০ আগস্ট) রাজধানীর মহানগর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন