পানি বিষয়ে সচেতনতা ও গুরুত্বকে তুলে ধরার জন্য নাটোরের সিংড়ায় বিশ্ব পানি দিবস ২০২৫ উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।ভূগর্ভস্থ পানির ব্যবহার নিশ্চিতে এবং অপচয় রোধে চলনবিলের কৃষকদের নিয়ে কান্দিভিটা সমউন্নয়ন মহিলা সমিতি (কসমস) আয়োজনে এএলআরডি সহযোগিতায় এই দিনটি বিশেষভাবে পালিত হয়।বুধবার (৯ এপ্রিল) বিকেল ৪টায় উপজেলার তাজপুর ইউনিয়নের শহরবাড়ি গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।কসমস সংস্থা নির্বাহী পরিচালক মেহনাজ মালার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- কলম ইউনিয়নের উপ-সহকারী কর্মকর্তা জুলফিকার আলী, তাজপুর ইউনিয়নের সহকারী কৃষি কর্মকর্তা এসএম আব্দুল্লাহেল কাফী প্রমূখ।এ সময় বক্তারা বলেন, আমাদের দেশে কৃষি উৎপাদন জন্য ক্রমশ ভূগর্ভস্থের পানির ব্যবহার বাড়ছে। শুকনো বোরো মৌসুমে সেচের পানির প্রায় ৭৫ ভাগের উৎস ভূগর্ভস্থ পানি। তাই সকলে মিলে এখনই ভূগর্ভস্থ পানি সম্পদ সঠিকভাবে ব্যবহারে আমাদের কাজ করা অতীব জরুরি। নদ নদী, খাল বিল জলাশয়ের স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্থ হওয়ায় কৃষি ও মৎস সম্পদ হুমকি মুখে পরেছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক ও মৎসজীবী সম্প্রদায়।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাবিবুরসহ ৮ আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু আজ
হাবিবুরসহ ৮ আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু আজ

জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর চানখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ আট আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন Read more

ইরানের জ্বালানি তেল ও খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নিতে চাই: ট্রাম্প
ইরানের জ্বালানি তেল ও খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নিতে চাই: ট্রাম্প

ইরানের জ্বালানি তেলের নিয়ন্ত্রণ নিতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে দেশটির খারগ দ্বীপের রপ্তানি কেন্দ্রের নিয়ন্ত্রণও চায় ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট Read more

বাঞ্ছারামপুরে তেলের জন্য হাহাকার
বাঞ্ছারামপুরে তেলের জন্য হাহাকার

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় তেলের জন্য হাহাকার সৃষ্টি হয়েছে। হঠাৎ করেই ডিজেল, পেট্রোল ও অকটেনের সরবরাহ বন্ধ হয়ে পড়ায় চরম দুর্ভোগে Read more

‘যুদ্ধ বন্ধে প্রস্তুত নয় ইরান, তবে আলোচনা চলছে’
‘যুদ্ধ বন্ধে প্রস্তুত নয় ইরান, তবে আলোচনা চলছে’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ বন্ধের বিষয়ে তেহরানের সঙ্গে আলোচনা চলছে, তবে ইরান এখনো কোনো চুক্তিতে পৌঁছানোর জন্য পুরোপুরি Read more

শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় ট্রাকের চালক-হেলপার নিহত
শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় ট্রাকের চালক-হেলপার নিহত

ঝিনাইদহের শৈলকুপায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে নদীতে পড়ে চালক ও হেলপার নিহত হয়েছেন। শনিবার (৩ জানুয়ারি) দিবাগত Read more

চৌহালীতে কৃষককে শ্বাসরোধ করে হত্যা, ৩ গরু লুট
চৌহালীতে কৃষককে শ্বাসরোধ করে হত্যা, ৩ গরু লুট

সিরাজগঞ্জের চৌহালীতে তাঁরা মিয়া (৬৫) নামে এক কৃষককে শ্বাসরোধে হত্যার পর তিনটি গরু নিয়ে গেছে ডাকাতরা।মঙ্গলবার (২০ মে) দিবাগত রাত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন