নেত্রকোনার আটপাড়ায় ১২ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। স্থানীয়দের সহযোগিতায় শিশুটিকে আটপাড়া থেকে নেত্রকোনা ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবার (০৯ এপ্রিল) দুপুরে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন আটপাড়া থানার ওসি (তদন্ত) প্রদীপ কুমার চক্রবর্তী। এর আগে গতকাল মঙ্গলবার রাতে আটপাড়া উপজেলার লুনেস্বর ইউনিয়নের নারাচাতল গ্রামে এ ঘটনা ঘটে।  অভিযুক্ত ধর্ষক অন্তর মিয়া (২১) উপজেলার লুনেস্বর ইউনিয়নের নারাচাতল গ্রামের রোকন মিয়ার ছেলে।পরিবার ও সদর হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টার সূত্র জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রতিবেশী যুবক কর্তৃক ওই শিশুর ঘরে ঢুকে শ্বাসরুদ্ধ করে ধর্ষণ করে। এসময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অন্তর মিয়া নামের যুবক পালিয়ে যায়। মায়ের মৃত্যুর পর শিশুটি একাই থাকতো। বাবা কাজের জন্য বাইরে থাকায় একা পেয়ে এ ঘটনা ঘটায়। রাত ১টার দিকে শিশুটিকে আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে নেত্রকোনা পাঠায়। নেত্রকোনা থেকে ময়মনসিংহ পাঠিয়ে দেয় মমেক।এব্যাপারে হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারের অফিসার এস এম এ সেলিম জানান, তারা খোঁজ নিয়ে ময়মনসিংহের সাথে যোগাযোগের মাধ্যমে সহযোগিতা করেছেন। আটপাড়া থানার ওসি (তদন্ত) প্রদীপ কুমার চক্রবর্তী জানান, আমি খবর পেয়ে সাথে সাথে হাসপাতালে যাই এবং মেয়ে ও তার পরিবারের সাথে কথা বলি। ধর্ষককে গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান চলমান।  এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মুন্সিগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোরচক্রের চার সদস্য গ্রেপ্তার
মুন্সিগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোরচক্রের চার সদস্য গ্রেপ্তার

মুন্সিগঞ্জের সিরাজদিখানে চোরাই মোটরসাইকেল ক্রয়–বিক্রয়কারী আন্তজেলা চোরচক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে চুরি হওয়া একটি ইয়ামাহা Read more

যুদ্ধবিরতি কার্যকর তত্ত্বাবধান করবে তুরস্ক
যুদ্ধবিরতি কার্যকর তত্ত্বাবধান করবে তুরস্ক

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে হওয়া যুদ্ধবিরতি কার্যকর তত্ত্বাবধান করবে তুরস্ক। এছাড়া জিম্মিদের মরদেহ খুঁজে বের করতেও Read more

মির্জাপুরে নিখোঁজ যুবদল নেতার মরদেহ উদ্ধার
মির্জাপুরে নিখোঁজ যুবদল নেতার মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের মির্জাপুরে নিখোঁজের তিনদিন পর ইউসুফ খান (৩২) নামে এক যুবদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় উপজেলার Read more

ফি বাড়ানোয় পরিবহন স্থবির, আমদানি-রপ্তানিতে চরম সংকটের আশঙ্কা
ফি বাড়ানোয় পরিবহন স্থবির, আমদানি-রপ্তানিতে চরম সংকটের আশঙ্কা

দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রামে পণ্য পরিবহন কার্যক্রমে দেখা দিয়েছে বড় ধরনের অচলাবস্থা। বন্দরে ভারী যানবাহনের প্রবেশ ফি এক লাফে ৫৭ Read more

বাবাকে কুপিয়ে জখম, মা-ছেলে আটক
বাবাকে কুপিয়ে জখম, মা-ছেলে আটক

বরগুনার তালতলীতে মো. আঃ ওয়াহাব সিকদার (৫০) নামের একজনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে।শুক্রবার (১৮ এপ্রিল) সকাল Read more

চীন সফরে নাহিদ ইসলামের সঙ্গী হচ্ছেন যারা
চীন সফরে নাহিদ ইসলামের সঙ্গী হচ্ছেন যারা

মালয়েশিয়া সফর থেকে ফিরেই চীনে সফর করবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সফরে তিনি আট সদস্যের একটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন