নড়াইলের নড়াগাতি থানার কলাবাড়িয়া ইউনিয়নের আইচপাড়া গ্রামের আব্দুল আহাদ মল্লিক হত্যার দায়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।  সাজাপ্রাপ্ত ব্যক্তি খুলনা জেলার তেরখাদা থানার পারখালি গ্রামের সবুর সরদারের ছেলে ইলিয়াস সরদার।বুধবার (০৯ এপ্রিল) নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শারমিন নিগার এ রায় দেন। রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত ইলিয়াস সরদার আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) এ্যাডভোকেট আজিজুল ইসলাম সময়ের কন্ঠস্বরকে এ তথ্য নিশ্চিত করেছেন।মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ১৭ আগস্ট রাতে পূর্ব শত্রুতার জেরে কালিয়া উপজেলার বড়নাল মাদরাসার কাছে এজাহারে উল্লেখিত আসামিরা নড়াগাতি থানার আইচপাড়া গ্রামের আব্দুল আহাদ মল্লিককে কুপিয়ে জখম করে। এনিয়ে মামলার পর আসামিদের জেল-জরিমানা হয়। এ ঘটনায় বিগত ২০১৮ সালের ৪ জুলাই আপিল করে জামিনে বাড়িতে আসে আসামিরা। পরে এদিন রাতে ইলিয়াছ সরদার আব্দুল আহাদ মল্লিককে ফোন করে তার বাড়িতে গিয়ে তাকে ঘুম থেকে ডেকে কথা বলার জন্য বাড়ির বাইরে নিয়ে যায়। এরপরে তিনি বাড়িতে না ফিরলে পরেরদিন ৫ জুলাই সকালে পরিবারের লোকজন নড়াগাতি থানায় অভিযোগ করতে যায়। থানায় থাকা অবস্থায় খবর পান একটি রক্তাক্ত মরদেহ খামার গ্রামের একটি পাটক্ষেতে পড়ে আছে। খবর পেয়ে স্বজনরা ও থানা পুলিশ ঘটনাস্থলে গেলে স্বজনরা তার মরদেহ শনাক্ত করেন। এসময় মরদেহটির শরীলে ধারালো অস্ত্রের কোপ ও গলায় রশি পেচানো অবস্থায় দেখা যায়। এ ঘটনার দুইদিন পর ৭ জুলাই নিহতের ভাই আবুল বাসার মল্লিক বাদী হয়ে আইচপাড়া গ্রামের জুয়েল মল্লিক, সোহেল মল্লিক, সাজেল মল্লিক, টুয়েল মল্লিক এবং পাশ্ববর্তী খুলনা জেলার তেরখাদা থানার পারখালি গ্রামের ইলিয়াস সরদারসহ ৫ জনের নাম উল্লেখ ও ১০ থেকে ১২ জনকে অজ্ঞাত আসামি করে থানায় মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্য গ্রহণ শেষে বুধবার রায়ের ধার্য দিনে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রামণিত হওয়ায় আদালত ইলিয়াছ সরকারকে যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমান করেন। এছাড়া বাকি আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত না হওয়ায় তাদের খালাস দিয়েছেন আদালত।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরায়েলের বিশ্ববিদ্যালয়ে ইরানের হামলা
ইসরায়েলের বিশ্ববিদ্যালয়ে ইরানের হামলা

ইরানের হামলায় ইসরায়েলের কেন্দ্রীয় শহর রেহোভে গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয় উইজম্যান ইনস্টিটিউট অব সায়েন্সেও ক্ষয়ক্ষতি হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, প্রতিষ্ঠানটির বেশ কয়েকটি Read more

লালমনিরহাট সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা, উত্তেজনা চরমে
লালমনিরহাট সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা, উত্তেজনা চরমে

লালমনিরহাটের পাঁচ সীমান্ত দিয়ে অন্তত ৩৮ নারী-পুরুষ ও শিশুকে পুশইনের চেষ্টা চালিয়েছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (২৮ মে) ভোরের দিকে Read more

যশোরের ৬ আসনে ৪৭ প্রার্থীর মনোনয়নপত্র জমা
যশোরের ৬ আসনে ৪৭ প্রার্থীর মনোনয়নপত্র জমা

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরের ৬টি আসনে ৪৭ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর)  জেলা রির্টার্নিং অফিসারের কার্যালয়ে তারা Read more

‘ভালবাসার প্রতীক হিসেবে আমার শেষ জীবন উৎসর্গ করতে চাই’
‘ভালবাসার প্রতীক হিসেবে আমার শেষ জীবন উৎসর্গ করতে চাই’

পাবনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কে এম আনোয়ারুল ইসলাম বলেছেন, 'আপনারা আমাকে Read more

মা বকা দেওয়ায় নিজের জীবন শেষ করে দিল ১২ বছরের ছেলে
মা বকা দেওয়ায় নিজের জীবন শেষ করে দিল ১২ বছরের ছেলে

ভারতের উত্তরপ্রদেশে মায়ের বকুনির পর ১২ বছরের এক ছেলে আত্মহত্যা করেছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে স্থানীয় পুলিশ।সংবাদমাধ্যম এনডিটিভি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন