আগামী ১৭ এপ্রিল ঢাকা সফরে আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং পররাষ্ট্রসচিব আমেনা বালুচ। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সফর চূড়ান্ত এবং চলতি সপ্তাহের মধ্যে তারিখও ঠিক হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। গতকাল মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা।মঙ্গলবার ঢাকায় পাকিস্তান হাইকমিশনের একটি সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।নাম প্রকাশ না করার শর্তে সূত্রটি জানায়, আমনা বেলোচের এ সফর হচ্ছে মূলত দ্বিপাক্ষিক রাজনৈতিক পরামর্শ বা ফরেন সেক্রেটারি লেভেল কনসালটেশনের অংশ হিসেবে। এ সফর দুই দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈঠকে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত বিভিন্ন বিষয় ও বাণিজ্য সংশ্লিষ্ট নানা ইস্যু নিয়ে আলোচনা হবে।সূত্রটি উল্লেখ করে, এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের নতুন সুযোগ তৈরি হবে। দীর্ঘ সময় পর এ ধরনের দ্বিপাক্ষিক রাজনৈতিক পরামর্শ অনুষ্ঠিত হচ্ছে বলেও জানায় হাইকমিশনের সূত্রটি।এদিকে, বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার চলতি মাসেই ঢাকা সফরে আসছেন। তিনি বলেন, তার সফর নিশ্চিত হয়েছে। কয়েক দিনের মধ্যেই সফরের তারিখ জানাতে পারব।পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে আলোচনার বিষয় সম্পর্কে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, আমরা দ্বিপাক্ষিক সম্পর্কের সব দিক নিয়েই আলোচনা করব।উল্লেখ্য, ইসহাক দারের এই ঢাকা সফর হবে ২০১২ সালের পর কোনও পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর প্রথম সফর।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তিন বছরের মেয়েকে হত্যা করে খালে ফেলে দিলেন পাষণ্ড বাবা
তিন বছরের মেয়েকে হত্যা করে খালে ফেলে দিলেন পাষণ্ড বাবা

কক্সবাজারের উখিয়ায় ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা। মাত্র তিন বছরের নিষ্পাপ শিশুকে নৃশংসভাবে হত্যা করেছে তারই জন্মদাতা পিতা। শনিবার (০৫ জুলাই) Read more

বিশ্বকাপ জেতার সময় এসে গেছে: কার্লো আনচেলত্তি
বিশ্বকাপ জেতার সময় এসে গেছে: কার্লো আনচেলত্তি

২০০২ সালের পর থেকে আর বিশ্বকাপ জেতা হয়নি ব্রাজিলের। দুই দশকের বেশি সময় ধরে 'হেক্সা'—অর্থাৎ ছয়বার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য সামনে Read more

রাজধানীতে পোষা প্রাণীর স্বাস্থ্য বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন
রাজধানীতে পোষা প্রাণীর স্বাস্থ্য বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন

রাজধানীর হোটেল ‘আমারই ঢাকায়’ শুরু হয়েছে বাংলাদেশ স্মল অ্যানিমেল ভেটেরিনারি অ্যাসোসিয়েশনের (বাসাভা) প্রথম আন্তর্জাতিক সম্মেলন। শনিবার (২০ ডিসেম্বর) থেকে কানিভা Read more

গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিলকে পদ থেকে অব্যাহতি
গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিলকে পদ থেকে অব্যাহতি

গণঅধিকার পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুমতি ছাড়াই বিজ্ঞপ্তি দেওয়ার অভিযোগে দলের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামানকে তার পদ থেকে সাময়িক Read more

আমি এখন মুক্ত, স্বাধীন: এটিএম আজহার
আমি এখন মুক্ত, স্বাধীন: এটিএম আজহার

সদ্য কারামুক্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম বলেছেন, ১৪ বছর কারাভোগের পর আজ সকালে মুক্ত হলাম। আমি এখন মুক্ত, আমি Read more

বান্দরবানে আগুন নিয়ন্ত্রণের চেষ্টায়, হিট স্ট্রোকে এক জনের মৃত্যু
বান্দরবানে আগুন নিয়ন্ত্রণের চেষ্টায়, হিট স্ট্রোকে এক জনের মৃত্যু

বান্দরবানে  লামা উপজেলায় পাহাড়ে নিজ বাগানে আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে আবুল হোসেন (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।সোমবার (১২ মে) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন