রাজধানীর আদাবরে যৌথ অভিযান চালিয়ে ‘কাবজি কাটা আনোয়ার’ গ্রুপের সক্রিয় ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। সেই সঙ্গে অভিযানে হাতবোমাসহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) দিবাগত রাত ২টা থেকে ভোর ৫টা পর্যন্ত আদাবরের শ্যামলী হাউজিং এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।জানা গেছে, মঙ্গলবার রাতে গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে আদাবর থানার শ্যামলী হাউজিং এলাকায় অভিযান চালায় মোহাম্মদপুরের বসিলা সেনা ক্যাম্পের চৌকশ একটি দল। রাত ২টা থেকে ভোর ৫টা পর্যন্ত চলা ওই অভিযানে একটি বাড়ি ঘিরে রেখে তল্লাশি চালানো হয়। ওই সময় ‘কাবজি কাটা আনোয়ার’ গ্রুপের ৬ জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।সেনাবাহিনী জানায়, গ্রেপ্তারদের মধ্যে দু’জন আদাবর থানার একটি হত্যাচেষ্টা মামলার আসামি। এছাড়া বাকিরাও এলাকার চিহ্নিত সন্ত্রাসী। মঙ্গলবার রাতের ওই অভিযানে তাদের গ্রেপ্তারের পর এলাকাজুড়ে পৃথক একটি ‘সার্চ অভিযান’ পরিচালনা করা হয়। ওই অভিযানে ২টি সামুরাই, ১৬টি চাপাতি, ৩টি ছুরি, ২টি চাইনিজ কুড়াল, একটি রামদা ছাড়াও দুটি হাতবোমা উদ্ধার করা হয়।এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে উদ্ধার করা অস্ত্রশস্ত্রসহ গ্রেপ্তারদের আদাবর থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে রিভিউ শুনানি চলছে
তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে রিভিউ শুনানি চলছে

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে বিএনপি, জামায়াতে ইসলামী, পাঁচ বিশিষ্ট নাগরিক ও এক ব্যক্তির করা চারটি পৃথক আবেদনের Read more

বিশ্বের সবচেয়ে সুন্দর স্টেডিয়ামের তালিকায় সিলেট
বিশ্বের সবচেয়ে সুন্দর স্টেডিয়ামের তালিকায় সিলেট

বিশ্বের সবচেয়ে সুন্দর সাতটি ক্রিকেট স্টেডিয়ামের তালিকা তৈরি করেছে ক্রিকেট ৩৬৫। ইংল্যান্ডের ক্রিকেটভিত্তিক গণমধ্যমের সেই সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছে Read more

ভোলায় আবাসিক হোটেল থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
ভোলায় আবাসিক হোটেল থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

ভোলা শহরের একটি আবাসিক হোটেল থেকে আমির হোসেন তালুকদার (৩৬) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৬ Read more

নড়াইলে শিশু হত্যার দায়ে সৎ মাকে যাবজ্জীবন কারাদণ্ড
নড়াইলে শিশু হত্যার দায়ে সৎ মাকে যাবজ্জীবন কারাদণ্ড

নড়াইলের লোহাগড়া উপজেলায় তিন বছরের এক কন্যা শিশুকে হত্যার দায়ে তার সৎ মাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়াও দশ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন