পটুয়াখালীর বাউফল রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দেশ রূপান্তরের উপজেলা প্রতিনিধি মো. সিদ্দিকুর রহমানকে হুমকি দিয়েছেন পটুয়াখালী জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির সোহাগ। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুর দেড়টার দিকে মুঠোফোনে সিদ্দিকুর রহমানকে এই হুমকি দেন সোহাগ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইতোমধ্যে সেই অডিও রেকর্ডটি ভাইরাল হয়ে গেছে।অডিওটিতে যুবদল নেতা সোহাগ বলেন, ‘আমি জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক। ১৭ বছর পর একটি কাজ পাইছি। তুই কাজের সাইটে কেন গিয়েছিস? অনিয়ম করলে অফিস দেখবে, তুই কেন যাবি? তুই কি সিভিল ইঞ্জিনিয়ার? সাংবাদিকদের কাজ সাইটে যাওয়ার না। খোট খাইতে যাও? আমি আসতেছি, তুই ওখানে থাক। তোকে খোট খাওয়াইতে আসছি। তুই অফিসে যোগাযোগ কর, ফাজলামি করস? তুই সাংবাদিক, অন্য কাজ কর। সাইটে গেলে তোকে কিভাবে কী করতে হয় সেটা দেখাবো।  তোকে দেখে নেব।’ এরপর তিনি ফোন কেটে দেন। এ বিষয়ে সাংবাদিক সিদ্দিকুর রহমান বলেন, ‘একটি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ পেয়ে ঠিকাদার হুমায়ুন কবির সোহাগকে ফোন দিলে তিনি পরে আমাকে ফোন দিয়ে হুমকি দেন।’এ বিষয়ে জানতে চাইলে হুমায়ুন কবির সোহাগ বলেন, ‘আমি সাংবাদিকের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করিনি। আমি বলেছি, আমার এক ভাই কাজ করে। আমরা নিজেরা কোনো সমস্যা হলে বসে কথা বলে সমাধান করব।’ এ বিষয়ে পটুয়াখালী জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটন বলেন, ‘সাংবাদিকরা হচ্ছেন সমাজের দর্পণ। তারা সমাজের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরবেন। তাদের পেশাগত কাজে কেউ বাধা প্রদান কিংবা হুমকি দিলে যুবদল তা সমর্থন করে না। এমন ঘটনা ঘটলে সেটা অবশ্যই দুঃখজনক।’এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চামড়া আছে, ট্যানারি নেই: চট্টগ্রামে ট্যানারি শিল্পের অস্তিত্ব সংকটে চরম দুরবস্থা
চামড়া আছে, ট্যানারি নেই: চট্টগ্রামে ট্যানারি শিল্পের অস্তিত্ব সংকটে চরম দুরবস্থা

শিল্প, বন্দর ও বাণিজ্যের শহর চট্টগ্রামে গড়ে উঠছে একের পর এক শিল্পপ্রতিষ্ঠান। অথচ সম্ভাবনাময় একটি খাত ট্যানারি শিল্প—অবহেলা, দুর্যোগ ও Read more

পুকুর পাড়ে খেলার সময় পানিতে পড়ে শিশুর মৃত্যু
পুকুর পাড়ে খেলার সময় পানিতে পড়ে শিশুর মৃত্যু

যশোরে পুকুর পাড়ে খেলার সময় পানিতে পড়ে গিয়ে ২ বছরের শিশু সাকিবের মৃত্যু হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে সদর Read more

সুদানে রক্তবন্যা থামাতে মুসলিম বিশ্বের প্রতি আহ্বান এরদোয়ানের
সুদানে রক্তবন্যা থামাতে মুসলিম বিশ্বের প্রতি আহ্বান এরদোয়ানের

সুদানে চলমান ভয়াবহ সহিংসতা অবসানে মুসলিম বিশ্বকে দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। দেশটির আধা-সামরিক বাহিনী র‌্যাপিড Read more

ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৬০ হাজার ছাড়াল
ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৬০ হাজার ছাড়াল

ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলা শুরুর পর থেকে নিহত ফিলিস্তিনির সংখ্যা ৬০ হাজার ছাড়িয়ে গেছে। মঙ্গলবার (২৯ জুলাই) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন