বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়িতে মঞ্জুরুল হাসান জিসান নামে এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টা মামলায় সংশ্লিষ্ট থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসানের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।আজ বুধবার (০৯ এপ্রিল) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি.এম. ফারহান ইশতিয়াকের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ি থানার সাব-ইন্সপেক্টর নুর হোসেন গত ২২ মার্চ তার ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আদালত তার উপস্থিতিতে রিমান্ড শুনানির তারিখ ধার্য করেন। এদিন শুনানিকালে তাকে আদালতে হাজির করা হয়।এসময় এজলাসে দাঁড়িয়ে থাকা আবুল হোসেনকে হাত ওঠানোর জন্য বলা হয়। তখন আবুল হাসান বলেন, ‘হাত ওঠাবো কেমনে, পেছনে তো হ্যান্ডকাপ লাগানো।’ পরে রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। তিনি বলেন, ‘আবুল হোসেন আলোচিত ব্যক্তি। ছাত্র-জনতার আন্দোলনে যাত্রাবাড়িতে প্রায় ৫০ জন ছাত্র-জনতার লাশ পড়ে ছিলো। আন্দোলনে তিনি বিরাট ভূমিকা পালন করেছেন। হত্যাচেষ্টা মামলায় তার ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। তার ৫ দিনেরই রিমান্ড মঞ্জুরের প্রার্থণা করছি।’তবে আবুল হাসানের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। পরে আদালত তার তিনদিনের রিমান্ডের আদেশ দেন।মামলা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট যাত্রাবাড়ী  থানার সামনে পুলিশের গুলিতে হাঁটুতে গুলিবিদ্ধ হন মঞ্জুরুল আলম জিসান (১৯)। পরে হাসপাতাল থেকে চিকিৎসা নেন তিনি। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা মো. তাজ উদ্দিন (৬৬) গত বছরের ১৯ সেপ্টেম্বর রাজধানীর যাত্রাবাড়ি থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।  মামলার ৮ নম্বর এজাহারনামীয় আসামি আবুল হাসান।গত বছরের ১৬ সেপ্টেম্বর কক্সবাজারের টেকনাফ থেকে আবুল হাসানকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে বিভিন্ন মামলায় রিমান্ডে নেওয়া হয়।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুয়াকাটায় সংরক্ষিত বনাঞ্চলের গাছ কেটে উজাড়
কুয়াকাটায় সংরক্ষিত বনাঞ্চলের গাছ কেটে উজাড়

পটুয়াখালীর কুয়াকাটায় চরগঙ্গামতি এলাকার সংরক্ষিত বনে গাছ নির্বিচারে কেটে নিচ্ছে সংঘবদ্ধ একটি চক্র। দিনে-রাতে প্রকাশ্যে প্রকৃতির দেয়ালখ্যাত বনের গাছ কেটে Read more

তসবিহর দানা গলায় আটকে শিশুর মৃত্যু
তসবিহর দানা গলায় আটকে শিশুর মৃত্যু

চট্টগ্রামের মীরসরাইয়ে খেলতে গিয়ে তসবিহর দানা গলায় আটকে তালহা বিন শহিদ ভূঁইয়া নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।গতকাল Read more

কাতারে ইসরাইলি হামলা নিয়ে তারেক রহমানের বিবৃতি
কাতারে ইসরাইলি হামলা নিয়ে তারেক রহমানের বিবৃতি

কাতারের জনগণ এবং দেশটির আমির শেখ তামিম আল থানির প্রতি দৃঢ় সংহতি প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (৯ Read more

ভারতে কাশির সিরাপ খেয়ে ১৭ শিশুর মৃত্যু, তদন্তের নির্দেশ
ভারতে কাশির সিরাপ খেয়ে ১৭ শিশুর মৃত্যু, তদন্তের নির্দেশ

ভারতে গত এক মাসে কাশির সিরাপ কোল্ডরিফ খেয়ে ১৭ শিশুর মৃত্যু হয়েছে। মৃত এই শিশুদের বয়স ১ থেক ৫ বছরের Read more

কুমিল্লার মহাসড়কে কয়েক ঘণ্টায় চার দুর্ঘটনা, স্কুলছাত্রসহ নিহত ৬
কুমিল্লার মহাসড়কে কয়েক ঘণ্টায় চার দুর্ঘটনা, স্কুলছাত্রসহ নিহত ৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে কয়েক ঘণ্টার ব্যবধানে ঘটে যাওয়া একাধিক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ ছয়জনের মৃত্যু হয়েছে। এসব দুর্ঘটনায় অন্তত চারজন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন