এ বছর বাংলাদেশ থেকে ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী হজ পালন করবেন। হজ পালনের ক্ষেত্রে সৌদিতে হজযাত্রীদের থাকা ও পরিবহনের ব্যবস্থা করে থাকে সংশ্লিষ্ট এজেন্সিগুলো। তবে প্রত্যেক বছরই কিছু হজ এজেন্সির বিরুদ্ধে নির্ধারিত সময়ের মধ্যে মক্কা ও মদিনায় বাড়ি ভাড়া না করার অভিযোগ ওঠে। এতে হজ করা নিয়ে শঙ্কা তৈরি হয় হজে গমনেচ্ছুদের। এ বছরও মক্কা ও মদিনায় যথাসময়ে বাড়ি ভাড়া ও হজযাত্রী পরিবহন চুক্তি করেনি ৯টি হজ এজেন্সি। এ জন্য ৩৬৮ জনের হজ পালন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তাই এ ৯টি এজেন্সির বিরুদ্ধে হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন ও বিধিমালা অনুযায়ী কেন ব্যবস্থা নেওয়া হবে না- সেই ব্যাখ্যা চেয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।গতকাল রবিবার (৬ এপ্রিল) এই ব্যাখ্যা চেয়ে এজেন্সি মালিকদের কাছে নোটিশ পাঠানো হয়েছে।নোটিশে বলা হয়, হজ ২০২৫ সালে চ্যালেঞ্জার ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেডের (হজ লাইসেন্স নম্বর-০০৪৫) সঙ্গে সমন্বয়কারী ৯টি এজেন্সিকে ক্রমাগত তাগিদ দেওয়ার পরও মক্কা ও মদিনায় তাদের হজযাত্রীদের জন্য বাড়ি ভাড়া ও পরিবহন চুক্তি সম্পন্ন করেনি বলে লিড এজেন্সি থেকে অভিযোগ পাওয়া গেছে।এজেন্সিগুলোর মধ্যে রয়েছে— কালকিনি হজ ট্রাভেলস, মিম ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, কে জি প্রগতি এয়ার সার্ভিস, ইউসুফ এয়ার ইন্টারন্যাশনাল, আদিল ওভারসিজ, আহনাফ ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, আল কাবা ইন্টারন্যাশনাল, আল মুজিব করপোরেশন ও মুশাররফ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস।সৌদিতে বাড়ি ভাড়া না করার বিষয়ে জানতে চাইলে কালকিনি হজ ট্রাভেলসের স্বত্বাধিকারী এ এইচ এম মোস্তাফিজুর রহমান বলেন, ‘আজকের মধ্যেই ১০৯ হজযাত্রীর বাড়ি ভাড়ার কাজটি শেষ হবে।হজযাত্রীদের সমস্যা হবে না।’ধর্মবিষয়ক মন্ত্রণালয় নোটিশে আরো বলা হয়, হজযাত্রীদের মক্কা ও মদিনায় যথাসময়ে বাড়ি ভাড়া ও পরিবহন চুক্তি না করার জন্য কেন সংশ্লিষ্ট এজেন্সির বিরুদ্ধে ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন, ২০২১’ এবং ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিধিমালা, ২০২২’ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না- তার উপযুক্ত ব্যাখ্যা ৭ এপ্রিলের মধ্যে দেওয়ার জন্য অনুরোধ করা হলো। কোনো হজযাত্রী এজেন্সির অবহেলাজনিত কারণে হজ পালন করতে না পারলে সম্পূর্ণ দায়-দায়িত্ব সংশ্লিষ্ট হজ এজেন্সিকে বহন করতে হবে।এর আগে লিড এজেন্সি চ্যালেঞ্জার ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেড এ বিষয়ে ধর্ম মন্ত্রণালয়ে আবেদনপত্র দিয়েছে।উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে।এবার হজে বাংলাদেশ থেকে ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী হজ পালন করবেন। আগামী ২৯ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে বলে ধর্ম মন্ত্রণালয় থেকে জানা গেছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে তেলবাহী ২ জাহাজ
চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে তেলবাহী ২ জাহাজ

চট্টগ্রাম বন্দরের জলসীমায় একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ও একটি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বহনকারী জাহাজ পৌঁছেছে।বৃহস্পতিবার (০৩ এপ্রিল) দুপুরে Read more

নওগাঁয় গাঁজাসহ কলেজ ছাত্রী গ্রেপ্তার
নওগাঁয় গাঁজাসহ কলেজ ছাত্রী গ্রেপ্তার

নওগাঁর বদলগাছী উপজেলায় অভিযান চালিয়ে আধা কেজি গাঁজাসহ এক কলেজ ছাত্রীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বদলগাছী থানা সূত্রে জানা যায়, বুধবার Read more

বিদেশি চিকিৎসক দলকে ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা
বিদেশি চিকিৎসক দলকে ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা

রাজধানীর উত্তরায় বিমান দুর্ঘটনায় চিকিৎসা দিতে আসা বিদেশি চিকিৎসকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।রোববার (২৭ জুলাই) Read more

৪০ টাকার কাঁচা মরিচ এক সপ্তাহের ব্যবধানে ২৪০ টাকা
৪০ টাকার কাঁচা মরিচ এক সপ্তাহের ব্যবধানে ২৪০ টাকা

নওগাঁয় হঠাৎ বেড়েছে কাঁচা মরিচের দাম। এক সপ্তাহের ব্যবধানে প্রায় ৫ থেকে ৬ গুণ দাম বেড়েছে এই কাঁচা পণ্যটির। বর্তমানে Read more

এবার সাংবাদিক হত্যায় ইসরায়েলের কাছে জবাব চাইল এমপি ও রয়টার্স
এবার সাংবাদিক হত্যায় ইসরায়েলের কাছে জবাব চাইল এমপি ও রয়টার্স

গত মাসে গাজায় নাসের হাসপাতালের ওপর হামলায় নিজ নিজ সংবাদকর্মী নিহত হওয়ার ঘটনায় ইসরাইলের কাছে ব্যাখ্যা চেয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা Read more

সুদানের প্রধান বন্দরে আরএসএফ’র ড্রোন হামলা
সুদানের প্রধান বন্দরে আরএসএফ’র ড্রোন হামলা

সুদানের সেনাবাহিনী ও আধা-সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর মধ্যে যুদ্ধের জেরে পোর্ট সুদান শহরে টানা তৃতীয় দিনেও একাধিক বিস্ফোরণের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন