জমি-সংক্রান্ত মামলায় বাদীপক্ষের হয়ে আদালতে মামলা পরিচালনার দায়ে শরীয়তপুর জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট শাহাদাত হোসেন ও তার পরিবারের ওপর হামলা চালিয়েছে বিবাদীপক্ষের লোকজন। এই ঘটনার প্রতিবাদে সোমবার (৭ এপ্রিল) শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন জেলার কর্মরত আইনজীবীরা।মামলা ও স্থানীয় জানা গেছে, মামলার বাদীপক্ষের পক্ষে আইনগত সহায়তা প্রদান করছিলেন অ্যাডভোকেট শাহাদাত হোসেন। স্থানীয়ভাবে বিরোধ নিষ্পত্তির জন্য গত ৫ এপ্রিল, শনিবার বিকেলে দুই পক্ষের মধ্যে বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে অ্যাডভোকেট শাহাদাত হোসেনকে দাওয়াত দেওয়া হলেও বিবাদীপক্ষ সেখানে উপস্থিত না হয়ে বাইরে ওত পেতে থাকে। পরে তারা অতর্কিতভাবে দেশীয় অস্ত্র, ছুরি ও চাপাটি নিয়ে শাহাদাত হোসেনের ওপর হামলা চালায়। তাকে রক্ষা করতে এগিয়ে এলে হামলাকারীরা তার পরিবারের সদস্যদেরও মারধর করে।এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়ে মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।মানববন্ধনে শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম কাসেম বলেন, শাহাদাতের উপর হামলাকারিরা যত বড় শক্তিশালী হোক না কেন, আমরা তাদের আইনের আওতায় আনবো এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করব।তিনি আরও বলেন, শরীয়তপুর জেলা আইনজীবী সমিতি কোনো সন্ত্রাসীর কাছে মাথা নত করবে না। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে কোনো শক্তিই আমাদের প্রতিরোধ করতে পারবে না। আমরা অ্যাডভোকেট শাহাদাতের উপর হামলার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক বলেন, এটা শুধু শাহাদাতের উপর হামলা নয়, বরং পুরো আইনজীবী সমাজের উপর হামলা। কোনো তদবিরেই হামলাকারীদের ছাড় দেওয়া হবে না। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট হানিফ মিয়া, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম, অ্যাডভোকেট তাজুল ইসলাম, অ্যাডভোকেট জহিরুল ইসলাম, সাবেক জিপি অ্যাডভোকেট আলমগীর মুন্সি, অ্যাডভোকেট মৃধা নজরুল কবির, অ্যাডভোকেট শাহ আলম, অ্যাডভোকেট আজিজুর রহমান রোকন, অ্যাডভোকেট মাসুদুর রহমান মাসুদ, অ্যাডভোকেট মুরাদ হোসেন মুন্সি সহ সকল আইনজীবীবৃন্দ।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চাঁদপুরে বসত ঘরে ঢুকে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা
চাঁদপুরে বসত ঘরে ঢুকে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা

চাঁদপুরের কচুয়া উপজেলায় বসতঘরে ঢুকে মমতাজ বেগম (৬৫) নামের এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ বলছে, প্রাথমিকভাবে ধারণা করা Read more

নেত্রকোনায় মানব পাচারচক্রের সন্দেহে চীনা নাগরিকসহ দুজন আটক
নেত্রকোনায় মানব পাচারচক্রের সন্দেহে চীনা নাগরিকসহ দুজন আটক

নেত্রকোনার কেন্দুয়া থানায় মানব পাচারের অভিযোগে একজন চীনা নাগরিকসহ দুইজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় তিনজন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে। আটককৃত Read more

হিমেল হাওয়ায় ফুলবাড়ীতে জনজীবন বিপর্যস্ত
হিমেল হাওয়ায় ফুলবাড়ীতে জনজীবন বিপর্যস্ত

কয়েক দিনের বিরতির পর আবারও কুড়িগ্রামের ফুলবাড়ীতে জেঁকে বসেছে হিমেল হাওয়া ও কনকনে ঠাণ্ডার প্রকোপ। শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত থেকেই Read more

কঠিন সময়ে আশার আলো ছিলেন খালেদা জিয়া: প্রেস সচিব
কঠিন সময়ে আশার আলো ছিলেন খালেদা জিয়া: প্রেস সচিব

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া জাতির সবচেয়ে কঠিন সময়ে আশার আলো ছিলেন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার Read more

কাশ্মীর হামলায় বেছে বেছে পুরুষদের ওপর গুলি চালানো হয়
কাশ্মীর হামলায় বেছে বেছে পুরুষদের ওপর গুলি চালানো হয়

ভারতশাসিত কাশ্মীরের পহালগামে বন্দুকধারীরা হামলা চালানোর সময় নারী-পুরুষদের আলাদা করে বেছে বেছে পুরুষদের লক্ষ্য করে গুলি করছিল। পর্যটক বাস থেকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন