বিশ্ব অর্থনীতির অস্থিরতার প্রভাবে সৌদি আরবের স্টক এক্সচেঞ্জ রবিবার (৬ এপ্রিল) দিনের লেনদেন শেষ হয়েছে গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে বড় ক্ষতির সম্মুখীনের মধ্যে দিয়ে। দ্রুত পতনেতাদাউল অল শেয়ার ইনডেক্স (টিএএসআই) ৬.৭৮ শতাংশ কমে গেছে। যার ফলে সূচক থেকে ৮০০ পয়েন্টের বেশি মুছে গেছে।প্রতিবেদনে বলা হয়, তাদাওয়ুল অল শেয়ার ইনডেক্স (টিএএসআই) ৬.১% বা ৭০০ পয়েন্টের বেশি কমে ১১ হাজার ২শ’ পয়েন্টের নিচে নেমে গেছে। ২০২০ সালের মে মাসের পর এটি সবচেয়ে বড় দৈনিক পতনের রেকর্ড । মূলত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক ঘোষণার পর বৈশ্বিক বাণিজ্য যুদ্ধের আশঙ্কায় বিনিয়োগকারীদের বিক্রিরচাপে এ অবস্থা সৃষ্টি হয়েছে। ট্রাম্প গত ৫ এপ্রিল থেকে উপসাগরীয় দেশগুলোর রফতানিতে ১০% শুল্ক আরোপ করেছেন, যা তিনি ‘অন্যায্য বাণিজ্য চর্চা’ ঠেকানোর পদক্ষেপ বলে দাবি করেছেন। মার্কিন প্রেসিডেন্টের এমন পদক্ষেপের বিপরীতে চীন, ইউরোপ ও অন্যান্য বড় অর্থনীতির দেশগুলো প্রতিশোধমূলক পাল্টা শুল্কআরোপের ঘোষণা করায় তেলের দাম চার বছরের সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে, যা সৌদিসহ গোটা উপসাগরীয় অঞ্চলের বাজারকেপ্রভাবিত করেছে।সৌদি আরামকো এ ধসের সবচেয়ে বড় শিকার হয়েছে, যেটির শেয়ার ৬.২% কমে ৯০ বিলিয়ন ডলার বাজার মূলধন হারিয়েছে।আল রাজি ব্যাংক ও সৌদি ন্যাশনাল ব্যাংকের মতো বড় কোম্পানিগুলোর শেয়ারও ৫ থেকে ৬% কমেছে। লেনদেনের প্রথম ৩০মিনিটেই ট্রেডিং ভলিউম ২.২ বিলিয়ন সৌদি রিয়ালে পৌঁছায়, যার বেশিরভাগই ছিল আরামকো, আল রাজি ও এসটিসি-এরশেয়ার।সৌদি রাষ্ট্রীয় টেলিভিশন আল-ইখবারিয়া জানিয়েছে, এই পতনকে কোভিড-১৯ মহামারির শুরুর পর সর্বোচ্চ দৈনিক ক্ষতি’ হিসেবে গণ্য করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, যদি বিশ্ববাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনা না যায়, তাহলে সৌদি স্টক মার্কেটের পতন আরও দীর্ঘস্থায়ী হতেপারে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাটোরে বিদেশি মদ ও ইয়াবাসহ আটক ২
নাটোরে বিদেশি মদ ও ইয়াবাসহ আটক ২

নাটোরে বিদেশি মদ ও ইয়াবাসহ দুইজনকে আটক করেছে ডিবি পুলিশ। বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে শহরের বনবেলঘরিয়া এলাকা থেকে Read more

নিরাপত্তা শঙ্কায় ইসির দ্বারস্থ ফুয়াদ-সিগমা
নিরাপত্তা শঙ্কায় ইসির দ্বারস্থ ফুয়াদ-সিগমা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা চেয়ে নির্বাচন কমিশনের (ইসি) কাছে লিখিত আবেদন করেছেন  আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক Read more

নারী বিষয়ক সংস্কার কমিশনের ইসলাম বিরোধী প্রস্তাব বাতিলের দাবীতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল
নারী বিষয়ক সংস্কার কমিশনের ইসলাম বিরোধী প্রস্তাব বাতিলের দাবীতে  কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল

নারী বিষয়ক সংস্কার কমিশনের ইসলাম বিরোধী প্রস্তাবসমূহ প্রত্যাখ্যান করে তা বাতিলের দাবীতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে ইমাম-উলামা পরিষদ।শুক্রবার (২৫ এপ্রিল) Read more

আজও ঢাকার বায়ু অস্বাস্থ্যকর, শীর্ষে লাহোর
আজও ঢাকার বায়ু অস্বাস্থ্যকর, শীর্ষে লাহোর

জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। বাংলাদেশের রাজধানী ঢাকাও দীর্ঘদিন ধরে বায়ুদূষণের কবলে। প্রতিদিনের তুলনায় Read more

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা
গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

বরিশালের গৌরনদী উপজেলার পূর্ব কাসেমাবাদ এলাকায় এক ভ্যানচালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১০ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে Read more

ইয়েমেনে ভারতীয় নার্সের মৃত্যুদণ্ড কার্যকর একদিন পেছাল
ইয়েমেনে ভারতীয় নার্সের মৃত্যুদণ্ড কার্যকর একদিন পেছাল

ইয়েমেনে একটি হত্যা মামলায় ভারতীয় নার্স নিমিশা প্রিয়াকে মৃত্যুদণ্ডের আদেশ দেন দেশটির সর্বোচ্চ আদালত। বুধবার (১৬ জুলাই) তার সাজা কার্যকর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন