মধ্য-আফ্রিকার দেশ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের (ডিআরসি) রাজধানী কিনশাসায় প্রবল বৃষ্টিপাতের ফলে বন্যায় ৩০ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। গত শুক্রবার (৪ এপ্রিল) থেকে শনিবার (৫ এপ্রিল) পর্যন্ত টানা বৃষ্টির ফলে বিশাল এ শহরটিতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। আজ রোববার (৬ এপ্রিল) বার্তা সংস্থা এএফপির খবরে এ তথ্য জানা গেছে।দেশটির একজন কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, শুক্রবার থেকে শনিবার পর্যন্ত টানা বৃষ্টির কারণে পানি বেড়ে যাওয়ায় শহরটির বেশ কয়েকটি প্রত্যন্ত ও দরিদ্র এলাকা প্লাবিত হয়েছে। কিনশাসা প্রদেশের জনস্বাস্থ্যমন্ত্রী প্যাট্রিসিয়েন গংগো আবাকাজি এএফপিকে জানিয়েছেন, আহত অনেক মানুষকে উদ্ধার করা হয়েছে এবং এই মুহূর্তে মৃতের সংখ্যা ৩০ জনে দাঁড়িয়েছে। নিহতরা হয় ডুবে গেছেন, না হয় বাড়ির দেয়াল ধসে মৃত্যু হয়েছে।বৃষ্টির কারণে জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। সড়কটি শহরের কেন্দ্র থেকে বিমানবন্দর পর্যন্ত বিস্তৃত। এ ছাড়া, আশপাশের অনেক এলাকাও প্লাবিত হয়েছে।মাসিনা এলাকার বাসিন্দা অরলিন জানান, ‘দুপুর ২টার দিকে আমরা হঠাৎ করে দেখি যে প্লটের ভেতরে পানি বাড়তে শুরু করেছে এবং ক্রমান্বয়ে তা বাড়তেই থাকে। কিছু জায়গায় যাতায়াত করা কঠিন হয়ে যাওয়ায় আমরা শিশুদের নিয়ে  ঘর থেকে বের হয়ে যাই।’ শহরের পূর্বে দেবনহোম জেলার বেশ কয়েকটি গাড়ি বন্যার পানিতে ভেসে গেছে। এএফপির সাংবাদিকরা জানান, কিছু বাসিন্দাকে ডিঙি নৌকায় বা সাঁতরে রাস্তা পার হতে দেখা গেছে। কিছু ভুক্তভোগী তাদের বাড়ির দোতলায় আটকা পড়েছিলেন। বন্যার কারণে শহরে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এ ছাড়া, পার্শ্ববর্তী কোঙ্গো-সেন্ট্রাল প্রদেশও এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম নদী কঙ্গোর তীরে অবস্থিত কিনশাসা শহরে প্রায়ই বন্যা হয় থাকে এবং এতে বহু মানুষ মারা যায়। এর আগে ২০১৯ সালের নভেম্বরে প্রবল বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে প্রায় ৪০ জন মানুষ মারা গিয়েছিলেন।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘আগামী নির্বাচনে দেশের মা-বোনেরা জামায়াতকে বেছে নেবে’
‘আগামী নির্বাচনে দেশের মা-বোনেরা জামায়াতকে বেছে নেবে’

দেশের মা-বোনেরাও আগামী নির্বাচনে জামায়াতকে বেছে নেবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।সোমবার (১২ জানুয়ারি) রাজধানীর Read more

জয়পুরহাটে জেলা প্রশাসনের গাড়ির ধাক্কায় আহত ৪, তদন্তের নির্দেশ
জয়পুরহাটে জেলা প্রশাসনের গাড়ির ধাক্কায় আহত ৪, তদন্তের নির্দেশ

জয়পুরহাটে জেলা প্রশাসনের একটি সরকারি গাড়ির ধাক্কায় ৪ জন গুরুতর আহত হওয়ার ঘটনায় কেউ মামলা না করায় স্বপ্রণোদিত হয়ে তদন্তের Read more

সিরাজগঞ্জে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
সিরাজগঞ্জে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম এলাকা থেকে র‍্যাবের মাদকবিরোধী অভিযানে প্রায় ৪ হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।সোমবার (১২ মে) Read more

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নিহত অন্তত ২১
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নিহত অন্তত ২১

স্পেনের দক্ষিণাঞ্চলে দ্রুতগতির ট্রেনে ভয়াবহ দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এতে অন্তত ২১ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ সতর্কতা দিয়েছে মৃতের সংখ্যা Read more

গাজায় ড্রোন হামলার অভিযোগ, আইডিএফের অস্বীকার
গাজায় ড্রোন হামলার অভিযোগ, আইডিএফের অস্বীকার

গাজায় নতুন করে ড্রোন হামলার অভিযোগ ওঠেছে। এতে একজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার কর্তৃপক্ষ এমন দাবি করলেও তা অস্বীকার করেছে Read more

প্রশাসনের গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে: রিজওয়ানা হাসান
প্রশাসনের গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে: রিজওয়ানা হাসান

‘গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় যদি প্রশাসনের কোনো গাফিলতি থাকে, তবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে’ - এমন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন