বগুড়ার শেরপুরের মাথাইল চাপর এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে সাংবাদিক আরিফুজ্জামান হীরার উপর হামলা চালিয়েছে উজ্জল হোসেন নামের এক ব্যাক্তি। রোববার (৬ এপ্রিল) সকালে সাংবাদিকের বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের ধর্ষণের হুমকীও দিয়েছেন তিনি। এ ঘটনায় শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ওই সাংবাদিক।জানা যায়, উপজেলার মির্জাপুর ইউনিয়নের মাথাইল গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে দৈনিক জবাবদিহি পত্রিকার শেরপুর উপজেলা প্রতিনিধি আরিফুজ্জামান হিরার সাথে একই গ্রামের উজ্জল হোসেনের টাকা লেনদেন নিয়ে বিরোধের সৃষ্টি হয়। এরই প্রেক্ষিতে গত ৩ এপ্রিল সাংবাদিক হীরা মাথাইলচাপর বাজারে গেলে উজ্জলের কথা কাটাকাটির এক পর্যায়ে সাংবাদিক হীরা কে কিল ঘুষি মেরে রক্তাক্ত জখম করে। এই ঘটনায় উজ্জলের পরিবারের কাছে বিচার চাইলে ৬ এপ্রিল রোববার সকালে উজ্জল রেগে গিয়ে সাংবাদিক হীরার বাড়ির গেটে এলোপাথারী লাথি ও লাঠি দিয়ে পেটাতে থাকে এবং তার পরিবারের মহিলা সদস্যদের যেখানেই পাবে সেখানেই ধর্ষণ করবে বলে হুমকি দিয়ে চলে যায়। এ ঘটনায় দুপুরে সাংবাদিক হীরা বাদি হয়ে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।এ প্রসঙ্গে ভুক্তভোগী সাংবাদিক আরিফুজ্জামান হীরা বলেন, মাদক বিক্রেতা ও সেবনকারী উজ্জল আমার কাছ থেকে প্রায় ১ বছর আগে কিছু টাকা দিয়েছিল। সেই টাকা গত ৬ মাস আগে আমি দিয়ে দিয়েছি। অথচ নেশার ঘোরে সব সময় সে আমার কাছে টাকা চায়। আমি টাকা দিয়েছি বললে সে আমাকে মারধর করে।এ ব্যাপারে উজ্জল হোসেন বলেন, আমার উপর সাংবাদিক হীরা যে অভিযোগ দিয়েছেন তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুদ্ধবিরতি নয়, অপেক্ষা করছে আরও বড় কিছু: ডোনাল্ড ট্রাম্প
যুদ্ধবিরতি নয়, অপেক্ষা করছে আরও বড় কিছু: ডোনাল্ড ট্রাম্প

কানাডায় চলমান জি-৭ সম্মেলন ছেড়ে তড়িঘড়ি করে দেশে যাওয়ার কারণ ইরান-ইসরায়েলের যুদ্ধবিরতি নয়, বরং আরও বড় কিছু বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের Read more

বরিশাল নগরীতে পানি জলাবদ্ধতা
বরিশাল নগরীতে পানি জলাবদ্ধতা

মৌসুমী বায়ুর কারণে গত ৩ দিন যাবৎ একটানা বৃষ্টি হচ্ছে বরিশালে। তবে বরিশালে গত ২৪ ঘণ্টায় ১৭৮ দশমিক ৫ মিলিমিটার Read more

ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৬০ হাজার ছাড়াল
ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৬০ হাজার ছাড়াল

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় দখলদার ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা ৬০ হাজার ছাড়িয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।সর্বশেষ আপডেটে Read more

বেনাপোল স্থলবন্দরে কেমিক্যাল শেডের নিরাপত্তা ঝুকি নিয়ে ৭ নির্দেশনা
বেনাপোল স্থলবন্দরে কেমিক্যাল শেডের নিরাপত্তা ঝুকি নিয়ে ৭ নির্দেশনা

দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দরের কেমিক্যাল শেডে রাখা পণ্য দ্রুত অপসারণ এবং রাসায়নিক দ্রব্যের নিরাপদ ব্যবস্থাপনার জন্য কঠোর ৭ নির্দেশনা বাস্তবায়নের Read more

ফার্মগেটে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
ফার্মগেটে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ট্রাকচাপায় সিফাত নিহতের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে এবং নিরাপদ সড়কের আন্দোলনরত শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেয়ায় প্রশাসনের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি Read more

ছাত্রীকে ওড়না ছাড়া দেখতে চান অধ্যক্ষ, কলেজ গেটে স্ক্রিনশট ঝুলিয়ে মানববন্ধন
ছাত্রীকে ওড়না ছাড়া দেখতে চান অধ্যক্ষ, কলেজ গেটে স্ক্রিনশট ঝুলিয়ে মানববন্ধন

নওগাঁ সরকারি কলেজে অনিয়ম, দুর্নীতি, নারী শিক্ষার্থীদের সাথে অধ্যক্ষের আপত্তিকর কথোপকথন ও কলেজ প্রশাসন কর্তৃক হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।রোববার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন