‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করে সোমবার (৭ এপ্রিল) ক্লাস ও পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত গ্রহণ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।রোববার (৬ মার্চ) সংগঠনটি এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানায়।এতে বলা হয়, বিশ্ব পরাশক্তিদের ছত্রছায়ায় ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের গাজায় যে বর্বর হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে, তা প্রতিনিয়ত প্রাণ কেড়ে নিচ্ছে অসংখ্য নিরপরাধ মানুষের। নবজাতক, শিশু, কিশোর-কিশোরী, বৃদ্ধ কেউই রক্ষা পাচ্ছে না। এমনকি যারা আহতদের চিকিৎসা দিতে এগিয়ে আসছেন, সেই চিকিৎসাকর্মীরাও নির্মমভাবে হামলার শিকার হচ্ছেন।মুসলিম বিশ্বের কোটি মানুষের হৃদয় যখন রক্তাক্ত, তখন ক্ষমতাশালী মুসলিম রাষ্ট্রগুলোর নীরবতা আমাদের ভীষণ হতাশ করেছে। পাশাপাশি, যারা মানবতা রক্ষার কথা বলে গড়ে উঠেছে তারা বারবার মানবাধিকার লঙ্ঘনের নিরব দর্শক হয়ে থাকছে, যা অত্যন্ত লজ্জাজনক।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মনে করে, এরকম নির্মম গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়ের সোচ্চার হওয়া প্রয়োজন। আমরা গভীর উদ্বেগ ও ক্ষোভের সাথে আন্তর্জাতিক শক্তি ও সংস্থাগুলোর নিষ্ক্রিয়তার কঠোর প্রতিবাদ জানাই। আন্তর্জাতিক কর্মসূচি ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ এর প্রতি সংহতি প্রকাশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আগামী ৭ এপ্রিল সারাদিনের ক্লাস ও পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত গ্রহণ করেছে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আটকে পড়া ইরানি হাজিদের খোঁজ নিলেন সৌদি হজ উপমন্ত্রী
আটকে পড়া ইরানি হাজিদের খোঁজ নিলেন সৌদি হজ উপমন্ত্রী

সৌদিতে আটকে পড়া ইরানি হাজিদের প্রতি সর্বোচ্চ সহানুভূতির মনোভাব প্রদর্শন করছে সৌদি আরব সরকার। ইসরাইল-ইরান সংঘাতের প্রেক্ষাপটে আকাশপথ বন্ধ থাকায় Read more

একতরফা সিদ্ধান্তে টোল বন্ধ, ক্ষতিপূরণ চান ইজারাদার
একতরফা সিদ্ধান্তে টোল বন্ধ, ক্ষতিপূরণ চান ইজারাদার

পঞ্চগড়ের দেবীগঞ্জে করতোয়া নদীর উপর নির্মিত গুরুত্বপূর্ণ চতুর্থ চীন-বাংলাদেশ মৈত্রী সেতুটি প্রায় তিন বছরের জন্য ইজারা দেওয়া হয়েছে ২০২৪ সালের Read more

তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়া যাবে
তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়া যাবে

ভোটার তালিকা (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। এর মাধ্যমে নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার Read more

বর্ষাকালীন দুর্যোগ: পাকিস্তানে ২২ দিনে নিহত বেড়ে ২৪২
বর্ষাকালীন দুর্যোগ: পাকিস্তানে ২২ দিনে নিহত বেড়ে ২৪২

চলতি জুলাই মাসের ১ তারিখ থেকে আজ পর্যন্ত মোট ২২ দিনে প্রবল বর্ষণ ও তার ফলে সৃষ্ট বন্যা, বজ্রপাত, ভূমিধস, Read more

চাঁদা না পেয়ে মাংস বিক্রেতাকে কুপিয়ে দেড় লাখ টাকা ছিনতাই
চাঁদা না পেয়ে মাংস বিক্রেতাকে কুপিয়ে দেড় লাখ টাকা ছিনতাই

যশোরের ঝিকরগাছায় শফিকুল ইসলাম (৪৫) নামে এক মাংস বিক্রেতাকে কুপিয়ে ও ছুরিকাঘাতে জখম করে  দেড় লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্র্বৃত্তরা। Read more

শ্রীপুরে শিশুকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ১
শ্রীপুরে শিশুকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ১

গাজীপুরের শ্রীপুর উপজেলায় এক ১১ বছর বয়সী শিশুকে দলবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণের ভিডিও করে শিশুটিকে ব্ল্যাকমেইল করে পরবর্তীতে বারবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন