নেত্রকোনায় সাড়ে ২৬ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক র‍্যাব-১৪। র‍্যাবের একটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ছাড়াও মাদক রাখার একটি ড্রাম, দুইটি করে এন্ড্রয়েড ও বাটন মোবাইল ফোন এবং নগদ টাকা জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য পাঁচ লক্ষ ৩০ হাজার টাকা।রবিবার (৬ এপ্রিল) দুপুরে ময়মনসিংহ র‍্যাব-১৪ এর সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া অফিসার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন। প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত শনিবার দিবাগত রাতে র‍্যাবের একটি আভিযানিক দল নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার বুরুঙ্গা গ্রামের দুর্গাপুর-ময়মনসিংগামী পাকা রাস্তার বুরুঙ্গা বাইতুল আতিক জামে মসজিদের সমানে চেক পোষ্ট স্থাপন করে। এসময় সন্দেহজনক একটি মেরুন রংয়ের প্রাইভেটে তল্লাশি চালিয়ে চার কেজি গাঁজা সহ মো. পলাশ মাতুব্বার, আবুল কাশেম বারি ও রমজান শেখ নামে তিনজনকে আটক করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বুরুঙ্গ গ্রামের মাদক কারবারি এরশাদুল হকের (৪৫) বসত ঘরে অভিযান পরিচালনা করে ঘরের মেঝের নিচে প্লাস্টিকের ড্রামের মধ্যে থেকে আরও সাড়ে ২২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় এরশাদুল হক পলাতক থাকায় তাকে আটক করতে পারেনি।এদিকে আটককৃত মাদক কারবারিদের দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলেও জানাই র্যাব।  এব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেল হয়ে যেতে প্রেরণ করা হয়েছে। এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গুলশান থানার সাবেক তদন্ত ওসি আমিনুল মির্জাপুরে গ্রেপ্তার
গুলশান থানার সাবেক তদন্ত ওসি আমিনুল মির্জাপুরে গ্রেপ্তার

টাঙ্গাইলের মির্জাপুরে অবস্থিত মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের পুলিশ পরিদর্শক ও গুলশান থানার সাবেক (তদন্ত) ওসি আমিনুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার Read more

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা বিশ্ব অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: ড. ইউনূস
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা বিশ্ব অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: ড. ইউনূস

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা বিশ্ব অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। আমাদের মোট দেশজ উৎপাদনের একটি বৃহৎ অংশ এসএমই খাত থেকে আসে। নতুন Read more

সৌদির নেতৃত্বে ইয়েমেনি বন্দরে বিমান হামলা
সৌদির নেতৃত্বে ইয়েমেনি বন্দরে বিমান হামলা

সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনের মুকাল্লা বন্দরে বিমান হামলা চালিয়েছে। চলতি মাসের শুরুতে ইয়েমেনের সবচেয়ে বড় প্রদেশ হারদামাউত দখল Read more

কাজীপুরে ধর্ষণ মামলার আসামি কুমিল্লা থেকে গ্রেপ্তার 
কাজীপুরে ধর্ষণ মামলার আসামি কুমিল্লা থেকে গ্রেপ্তার 

সিরাজগঞ্জের কাজীপুরে ধর্ষণ মামলার এক আসামিকে কুমিল্লার বড়ুয়া উপজেলার ভিমরুল এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। র‍্যাবের সহযোগিতায় তথ্যপ্রযুক্তি ব্যবহার করে Read more

এনবিআরের আরও ৪ কর্মকর্তা বরখাস্ত
এনবিআরের আরও ৪ কর্মকর্তা বরখাস্ত

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আন্দোলনের সময় দাপ্তরিক কাজে বাধা দেয়ায় আরও ৪ কর কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) Read more

হিরোশিমা ট্র্যাজেডির ৮০ বছর আজ
হিরোশিমা ট্র্যাজেডির ৮০ বছর আজ

জাপানের হিরোশিমায় পারমাণবিক বোমা হামলার ৮০ বছর পূর্তি আজ। ১৯৪৫ সালের আজকের দিকে ‘লিটল বয়’ নামে পারমাণবিক বোমাটি নিক্ষেপ করে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন