ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী চেয়ারম্যান শামীমা নাসরিনকে প্রতারণার মামলায় ৩ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডের পাশাপাশি প্রত্যেককে ৫ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।রোববার (৬ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমান এ রায় দেন।বাদীপক্ষের আইনজীবী সাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আসামিরা পলাতক রয়েছেন। আদালত তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।মামলা সূত্রে জানা যায়, ইভ্যালী বিভিন্ন মাধ্যমে চমকপ্রদ বিজ্ঞাপন দিয়ে বিভিন্ন পণ্য বিক্রয় করে। এতে আকৃষ্ট হয়ে মুজাহিদ হাসান ফাহিম তাদের প্রতিষ্ঠান থেকে ২০২১ সালের ২০ ফেব্রুয়ারি ইয়ামাহা আর ওয়ান ফাইভ বাইক অর্ডার করেন। যার মূল্য পরিশোধ করেন। তবে কর্তৃপক্ষ ৪৫ দিনের মধ্যে বাইকটি সরবরাহ করতে ব্যর্থ হয়। পরে তিনি ধানমন্ডি অফিসে যোগাযোগ করেন। কর্তৃপক্ষ পাঁচ লাখ টাকার চেক প্রদান করে। তবে ব্যাংক হিসাবে পর্যাপ্ত পরিমাণ অর্থ না থাকায় চেকটি নির্ধারিত তারিখে ব্যাংকে জমা না দিতে অনুরোধ করেন। আসামিদের কথা বিশ্বাস করে তিনি চেকটি ব্যাংকে জমা দেননি। পরবর্তী সময়ে বাদী টাকা আদায়ের জন্য তাগাদা দিতে থাকেন। তবে তারা কোনো টাকা তাকে ফেরত দেননি। এর পর লিগ্যাল নোটিশ পাঠিয়েও কাজ হয়নি।এ ঘটনায় মুজাহিদ হাসান ফাহিম ২০২৪ সালের জানুয়ারি মাসে আদালতে রাসেল ও শামীমার বিরুদ্ধে মামলা করেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নড়াইলে ডিবি পুলিশ সেজে অপহরণ নাটক, স্ত্রীসহ গ্রেপ্তার ৪
নড়াইলে ডিবি পুলিশ সেজে অপহরণ নাটক, স্ত্রীসহ গ্রেপ্তার ৪

নড়াইলে ডিবি পুলিশ পরিচয়ে অপহরণ নাটক সাজিয়ে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজেই আত্মগোপনে থেকে স্ত্রীকে দিয়ে থানায় অভিযোগ করেন। নড়াইল সদর উপজেলার Read more

ইউরোপিয়ান ফুটবলে দলবদলের সবশেষ খবর
ইউরোপিয়ান ফুটবলে দলবদলের সবশেষ খবর

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আর্সেনাল শিবিরে যোগ দিলেন সুইডিশ গোলমেশিন ভিক্টর গিওকেরেস।পর্তুগিজ ক্লাব স্পোর্টিং লিসবন থেকে এই স্ট্রাইকারকে পেতে Read more

ব্রিজ ভেঙে নদীতে: ৩ শিশুর মৃত্যু, আহত শতাধিক
ব্রিজ ভেঙে নদীতে: ৩ শিশুর মৃত্যু, আহত শতাধিক

জামালপুরের দেওয়ানগঞ্জে ঈদের খুশি মুহূর্তেই পরিণত হলো শোকে। থানার সামনে একটি ড্রাম ব্রিজ ভেঙে শতাধিক মানুষ নদীতে পড়ে তিন শিশুর Read more

জনগণ আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজড করে দিয়েছে: সারজিস আলম
জনগণ আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজড করে দিয়েছে: সারজিস আলম

বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজড করে দিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। Read more

পানছড়িতে ইমামকে রাজকীয় বিদায় জানালেন এলাকাবাসী
পানছড়িতে ইমামকে রাজকীয় বিদায় জানালেন এলাকাবাসী

‎“এই বিদায়ে কোনো দুঃখ নেই, কারণ আমরা আল্লাহর সন্তুষ্টির পথে আলাদা হচ্ছি। আল্লাহ আমাদের আবার একত্র করুন জান্নাতুল ফেরদৌসে।” — Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন