ট্রাম্প প্রশাসনের শুল্কারোপ নিয়ে বাংলাদেশ উদ্বিগ্ন নয় বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। আজ রবিবার (৬ এপ্রিল) সচিবালয়ে ঈদ-পরবর্তী প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের নতুন করে শুল্ক আরোপের ফলে রফতানিতে কিছুটা প্রভাব পড়বে। তবে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের ওপর নতুন করে যেসব শুল্ক আরোপ করা হয়েছে, সেগুলোর প্রভাব মোকাবিলা করা কঠিন হবে না।তিনি জানান, “ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত বাংলাদেশের রপ্তানি খাতে বড় কোনো প্রভাব ফেলবে না। আমাদের রপ্তানি বাজার বহুমুখী, সেই সঙ্গে উৎপাদন খরচ তুলনামূলকভাবে কম হওয়ায় আমরা প্রতিযোগিতামূলক অবস্থানে আছি।”তিনি বলেন, যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়ে ঘাটতি পূরণের চেষ্টা করা হবে। নতুন শুল্ক আরোপের যতটুকু প্রভাব পড়বে তা সামলানোর ব্যাপারে ব্যবস্থা নেয়া হচ্ছে। এ নিয়ে বেশি চিন্তিত হওয়ার কারণ নেই। বিষয়টি পর্যালোচনা করা হবে। এ সময় নতুন শুল্কারোপ নিয়ে কিছু প্রশ্ন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।তিনি আরও বলে, এবারের রমজান এবং ঈদে দ্রব্যমূল্যের দাম তূলনামূলকভাবে কম ছিল। ঈদযাত্রায় মানুষ স্বস্তি পেয়েছে। সকল মন্ত্রণালয় একসাথে কাজ করেছে বলে এটি সম্ভব হয়েছে। মার্চ মাসে ৩ বিলিয়ন ডলারের রেমিট্যান্স এসেছে, যার প্রভাবে বৈদেশিক মুদ্রার রিজার্ভও বেড়েছে।”সালেহউদ্দিন আহমেদ আশাবাদ ব্যক্ত করেন, দেশের অর্থনীতি স্থিতিশীল রয়েছে এবং যেকোনো বৈশ্বিক চাপে তা টিকে থাকতে সক্ষম হবে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতে গিয়ে খেলতে রাজি নয় আয়ারল্যান্ড
ভারতে গিয়ে খেলতে রাজি নয় আয়ারল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি আছে আর মাত্র কয়েকদিন। এর মধ্যে গুঞ্জন উঠেছিল বাংলাদেশের সাথে গ্রুপ পরিবর্তন হতে পারে আয়ারল্যান্ডের। Read more

ভারতের উন্নতি যুক্তরাষ্ট্রের সহ্য হচ্ছে না: রাজনাথ সিং
ভারতের উন্নতি যুক্তরাষ্ট্রের সহ্য হচ্ছে না: রাজনাথ সিং

শুল্ক নীতির তীব্র সমালোচনা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইঙ্গিতপূর্ণভাবে কটাক্ষ করে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, কিছু দেশ ও Read more

ভারত-পাকিস্তান সংঘাত: ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বিমানের
ভারত-পাকিস্তান সংঘাত: ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বিমানের

পাকিস্তান এবং ভারতের মধ্যে বিদ্যমান পরিস্থিতিতে পাকিস্তানের আকাশসীমা পরিহার করে ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ কারণে বিমানের টরেন্টো, Read more

কাপ্তাই হ্রদের পানি বিপদসীমায়, খুলে দেয়া হবে জলকপাট
কাপ্তাই হ্রদের পানি বিপদসীমায়, খুলে দেয়া হবে জলকপাট

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানির লেভেল রবিবার সন্ধ্যা ৬ টায় ১০৭ ফুট এমএসএল হওয়ায়, আগামীকাল সোমবার বিকেল ৩ টায় কাপ্তাই বাঁধের Read more

প্রেমের ফাঁদে ফেলে ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক, মাদরাসায় অগ্নিসংযোগ
প্রেমের ফাঁদে ফেলে ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক, মাদরাসায় অগ্নিসংযোগ

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ১২ বছর বয়সী ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে প্রেমের ফাঁদে ফেলে একই এলাকার সৈয়দ মুন্সি বাড়ি মাদরাসার প্রধান Read more

অপহরণ ও হত্যাচেষ্টা মামলায় আপিলে খালাস শফিক রেহমান
অপহরণ ও হত্যাচেষ্টা মামলায় আপিলে খালাস শফিক রেহমান

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টা মামলায় সাজার বিরুদ্ধে আপিল করে খালাস পেয়েছেন বর্ষীয়ান সাংবাদিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন