বরগুনার তালতলীতে ধান ক্ষেতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. কাদের মুন্সী (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।শনিবার (০৫ এপ্রিল) রাত ৮ টার দিকে উপজেলার সোনাকাটা ইউনিয়নের বড় আমখোলা গ্রামে এ দূর্ঘটনা ঘটে।নিহত কৃষক কাদের মুন্সী একই এলাকার মৃত নুর মোহাম্মদ মিয়ার ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সোনাকাটা ইউনিয়নের বড় আমখোলা গ্রামে বোরো ধান চাষ করেন একই গ্রামের সিদ্দিক ও নাসির মিয়া। তাদের ধানক্ষেতে ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখেন। এর পাশেই বোরো ধান চাষ করেন একই গ্রামের কৃষক কাদের মুন্সী। তিনি আজ বিকাল চার টার দিকে তার ধান ক্ষেত দেখতে যান। পরে সন্ধ্যায় বাড়ি না ফেরায় বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে রাত আট টার দিকে ধান খেতে বৈদ্যুতিক ফাঁদের পাশে তাঁর লাশ পাওয়া যায়। পরে স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা গেছেন বলে ধারণা করা করেন স্থানীয় বাসিন্দারা।কৃষক কাদের মুন্সীর মৃত্যুর পর বৈদ্যুতিক ফাঁদ পাতা সিদ্দিক ও নাসির মিয়া আত্মগোপনে চলে গেছেন।নিহত ছেলে তরিকুল ইসলাম কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার বাবা বিকালে ধান ক্ষেত দেখতে যান। পরে সন্ধ্যায় বাড়িতে না আসায় খোঁজাখুঁজি করি। একপর্যায়ে প্রতিবেশী সিদ্দিক ও নাসির মিয়ার ক্ষেতে পাতা বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুতায়িত হয়ে তার মরাদেহ দেখতে পাই।তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এপ্রিলে অপরিবর্তিত এলপি গ্যাসের দাম
এপ্রিলে অপরিবর্তিত এলপি গ্যাসের দাম

ভোক্তা পর্যায়ে এপ্রিল মাসের জন্য এলপি গ্যাসের মূল্য ঘোষণা করা হয়েছে। ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৪৫০ টাকায় অপরিবর্তিত Read more

নওগাঁর মান্দায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
নওগাঁর মান্দায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নওগাঁর মান্দা উপজেলায় রাস্তার পাশে পড়ে থাকা অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার পরানপুর Read more

নড়াইলে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
নড়াইলে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় নড়াইলের লোহাগড়া উপজেলার নলদীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার Read more

ময়মনসিংহের সাবেক সংসদ সদস্য রুহুল আমিন মারা গেছেন
ময়মনসিংহের সাবেক সংসদ সদস্য রুহুল আমিন মারা গেছেন

ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের দুবারের সাবেক সংসদ সদস্য রুহুল আমিন মাদানী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল মঙ্গলবার (১২ Read more

বিক্রির পথে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
বিক্রির পথে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

ভারতের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আইপিএলের বর্তমান চ্যাম্পিয়ন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) বিক্রির পথে। দলটির মালিক ব্রিটিশ কোম্পানি ডিয়াজিও মুম্বাই Read more

পুজার ফুল গাছ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬
পুজার ফুল গাছ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬

বরগুনার আমতলীতে পুজার পারিজাত ফুল গাছ কাটাকে কেন্দ্র করে দুই সংখ্যালঘু পরিবারের মধ্যে সংঘর্ষে নারীসহ অন্তত ৬ জন আহত হয়েছেন। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন