হবিগঞ্জের নবীগঞ্জে নেশার টাকা না পাওয়া মাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে ছেলে। শুক্রবার (৪ এপ্রিল) রাত ৯টার দিকে নবীগঞ্জ পৌর এলাকার শান্তিপাড়া হাসপাতাল রোডে নিজ বাসভবনে এই ঘটনা ঘটেছে। আহত মা রাহেলা বেগম (৬০) নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় । রাহেলা বেগমের ছোট ছেলে তানজিন চৌধুরী বলেন, রাতে মা’ ভাত খেতে বসেছিলেন। আর আমরা পরিবারের অন্যান্য সদস্যরা পাশেই চাচার বাসায় দাওয়াত খেতে বসেছিলাম। এই সুযোগে নেশার টাকার জন্য মার কাছে যায় তানভীর। টাকা না দেয়ার কারণে পেছন থেকে এসে ভাত খাওয়া অবস্থায় মা’কে এলোপাতাড়ি কুপাতে থাকে। তারপর চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে তাকে আটক করে এবং গুরুতর অবস্থা দেখে আহত মাকে হাসপাতালে নিয়ে যান।নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. কামাল হোসেন পিপিএম বলেন, মাকে কুপানো খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধারালো অস্ত্রসহ ছেলেকে আটক করে তাকে থানায় নিয়ে আসা হয়। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তেঁতুলিয়ায় পরিত্যক্ত ভবনের টয়লেট থেকে শিশুর মরদেহ উদ্ধার
তেঁতুলিয়ায় পরিত্যক্ত ভবনের টয়লেট থেকে শিশুর মরদেহ উদ্ধার

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পরিত্যক্ত ইউনিয়ন পরিষদ ভবনের টয়লেট থেকে আল হাবিব (৬) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ Read more

দেশে ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল ৫ জনের
দেশে ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল ৫ জনের

সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১১ Read more

চাঞ্চল্যকর শিশু জায়ান হত্যা, আসামি ইউনুচের ৪ দিনের রিমান্ড মঞ্জুর
চাঞ্চল্যকর শিশু জায়ান হত্যা, আসামি ইউনুচের ৪ দিনের রিমান্ড মঞ্জুর

ফরিদপুরের আলফাডাঙ্গায় চাঞ্চল্যকর সাত বছর বয়সী শিশু জায়ান রহমান হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া প্রতিবেশী ইউনুচ মোল্যার (৪৫) চার দিনের রিমান্ড Read more

যশোরে বিদ্যুৎস্পৃষ্টে আনসার সদস্যের মৃত্যু
যশোরে বিদ্যুৎস্পৃষ্টে আনসার সদস্যের মৃত্যু

যশোরে বিদ্যুৎস্পৃষ্টে ফয়সাল ইসলাম (৩৫) নামে এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে। শনিবার (০৩ মে) নিজ বাড়িতে ধান ঝাড়ার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট Read more

বাগমারায় কোরবানির পশুর হাটে দ্বিগুণ খাজনা আদায়
বাগমারায় কোরবানির পশুর হাটে দ্বিগুণ খাজনা আদায়

পবিত্র ঈদুল আজহাকে ঘিরে রাজশাহীর বাগমারা উপজেলায় জমে উঠেছে পশুর হাটগুলো। বাগমারার প্রধান হাটগুলোর মাঝে ভবানীগঞ্জ ও তাহেরপুর হাট অন্যতম। Read more

নুরুল হক নুর আইসিইউতে
নুরুল হক নুর আইসিইউতে

বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন