প্রথমবারের মতো ‘গোল্ড কার্ড’ ভিসা উন্মোচন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৫ মিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে এই ভিসায় যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাবেন বিশ্বের যেকোন দেশের নাগরিক।বৃহস্পতিবার (৩ এপ্রিল) এয়ার ফোর্স ওয়ানে এই ভিসা উন্মোচন করেন ডোনাল্ড ট্রাম্প।  গোল্ড কার্ডে ট্রাম্পের মুখমণ্ডল ও ‘দ্য ট্রাম্প কার্ড’ লেখা একটি প্রোটোটাইপ রয়েছে।রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্প কার্ডটি দেখিয়ে সাংবাদিকদের বলেন, ‘বিশেষ এই ভিসা সম্ভবত আগামী দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে পাওয়া যাবে।’তিনি বলেন,আমিই প্রথম ক্রেতা। বেশ উত্তেজনাপূর্ণ, তাই না?এর আগে ট্রাম্প বলেছিলেন, নতুন এই কার্ড ঐতিহ্যবাহী ‘গ্রিন কার্ডের’ একটি উচ্চমূল্যের সংস্করণ। নতুন এই ভিসা বিক্রি দেশে কর্মসংস্থান সৃষ্টি করবে এবং মার্কিন জাতীয় ঘাটতি কমাতে কাজে আসবে।’সাবেক রিয়েল এস্টেট ধনকুবের ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্রের লাখ লাখ অনিবন্ধিত অভিবাসীদের নির্বাসনে পাঠাচ্ছেন। তিনি বলেন, ‘এই নতুন কার্ড উচ্চ মূল্যের মার্কিন নাগরিকত্ব লাভের পথ তৈরি করবে।’এর আগে গেল ফেব্রুয়ারিতে ট্রাম্প বলেছেন, তার প্রশাসন ‘১০ লাখের মতো’ কার্ড বিক্রির আশা করছে। রাশিয়ার ধনকুবেররাও এই কার্ড পাওয়ার যোগ্য হতে পারেন-এমন সম্ভাবনা উড়িয়ে দেননি তিনি।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সরিয়ে দেওয়া হলো ডিবিপ্রধান মল্লিককে
সরিয়ে দেওয়া হলো ডিবিপ্রধান মল্লিককে

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধানের পদ থেকে রেজাউল করিম মল্লিককে সরিয়ে দেওয়া হয়েছে।শনিবার ডিএমপির কমিশনারের কার্যালয়ের এক Read more

এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল

এ বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা ২০২৬-এর পরীক্ষার্থীদের বিলম্ব ফিসহ ফরম পূরণের সময় বৃদ্ধি করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক Read more

যুক্তরাষ্ট্র সফরে গেলেন সেনাপ্রধান
যুক্তরাষ্ট্র সফরে গেলেন সেনাপ্রধান

যুক্তরাষ্ট্র সফরে গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শনিবার (২৮ মার্চ) সরকারি সফরে যুক্তরাষ্ট্রে যান তিনি।আজ রবিবার (২৯ মার্চ) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর Read more

গোপালগঞ্জে নিরীহদের হয়রানি না করার অনুরোধ জেলা বিএনপির
গোপালগঞ্জে নিরীহদের হয়রানি না করার অনুরোধ জেলা বিএনপির

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও সমাবেশ ঘিরে সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় নিরীহ সাধারণ মানুষকে হয়রানি না করার Read more

কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী ফজলুর রহমান
কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী ফজলুর রহমান

আগামী এয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে ২৩৭ আসনে প্রার্থীদের প্রাথমিক নামের তালিকা ঘোষণা করছে বিএনপি।সোমবার (৩ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে Read more

গাজায় ত্রাণের ট্রাক উল্টে প্রাণ গেল ২০ ফিলিস্তিনির
গাজায় ত্রাণের ট্রাক উল্টে প্রাণ গেল ২০ ফিলিস্তিনির

গাজার মধ্যাঞ্চলে ত্রাণবাহী একটি ট্রাক উল্টে অন্তত ২০ ফিলিস্তিনির প্রাণহানি ঘটেছে। এ সময় আরও বহু মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন