নেত্রকোনার জেলা শহরের আরামবাগ এলাকায় ক্লুলেস একটি চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উৎঘাটন করেছে মডেল থানা পুলিশ। এ ঘটনায় শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে দুই যুবককে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয় । গ্রেফতারকৃতরা হলো নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার হাসানোয়াগাঁও গ্রামের মোঃ শহিদের ছেলে আরিয়ান আহমেদ রাজীব (২২) ও জেলা শহরের ছোট বাজার এলাকার নুরুল ইসলাম এর ছেলে সাউন বিন তোহা আব্দুল্লাহ (১৫)।মামলার তদন্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, জেলা শহরের আরামবাগ এলাকার মৃত আরমান আলীর স্ত্রী মাজেদা বেগম স্বামী ও ছেলে সন্তান না থাকায় একাই বাসায় বসবাস করতেন। এই একাকিত্বের সুযোগে গত ২০ মার্চ সকাল ১০ টা থেকে বিকেল ৪ টার মধ্যে দুর্বৃত্তরা মাজেদা বেগমকে তার নিজ বাসায় শ্বাসরোধ করে হত্যা করে তার কাছ থেকে ১৫ হাজার টাকা, দুটি মোবাইল ফোন ও কানের দুল লুট করে নিয়ে যায়।এ ঘটনায় মৃত মাজেদা বেগমের মেয়ে ফারিয়া সুলতানা ইতি বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে ২৫ মার্চ নেত্রকোণা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পরে নেত্রকোণা মডেল থানার পুলিশের একটি বিশেষ টিম তদন্ত শুরু করে। তদন্ত চলাকালে আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে বিশেষ অভিযান চালিয়ে গাজীপুরের শ্রীপুর থেকে মাজেদা বেগমের চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার করে।পরে মোবাইলের সূত্র ধরে ৩রা এপ্রিল নেত্রকোণা সদর উপজেলার ছোট বাজার এলাকা থেকে হত্যাকান্ডে জড়িত রাজীব ও আব্দুল্লাহকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে লুট করা সাত হাজার টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা মাজেদা বেগমকে শ্বাসরোধ করে হত্যা এবং নগদ টাকা, মোবাইল ফোন ও কানের দুল লুটের কথা স্বীকার করেছে।হত্যার ঘটনায় আরো কেউ জড়িত ছিল কি না সেই বিষয়ে তদন্ত চলছে এবং বাকি লুট করা মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তজুমদ্দিনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
তজুমদ্দিনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ভোলার তজুমদ্দিনে পৃথক দু'টি ঘটনায় পুকুরের পানিতে ডুবে মনিফা (৮) ও মুনতাহা (৫) নামের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। পরিবারের Read more

ভারতে বিমান বিধ্বস্তে অলৌকিকভাবে বেঁচে গেলেন এক যুবক
ভারতে বিমান বিধ্বস্তে অলৌকিকভাবে বেঁচে গেলেন এক যুবক

ভারতের গুজরাটের আহমেদাবাদে ২৪২ আরোহী নিয়ে বিধ্বস্ত হয় দেশটির বেসরকারি বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই ১৭১। আহমেদাবাদ পুলিশের বরাত Read more

বাংলাদেশিসহ ১০৪ বিদেশিকে মালয়েশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা
বাংলাদেশিসহ ১০৪ বিদেশিকে মালয়েশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা

মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে (কেএলআইএ) ১০৪ জন বিদেশিকে প্রবেশে বাধা দিয়েছে দেশটির সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস)।সংস্থাটি জানায়, শুক্রবার Read more

ঈদে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে প্রাণ গেল শিক্ষার্থীর
ঈদে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে প্রাণ গেল শিক্ষার্থীর

ঈদের আনন্দ ভাগাভাগি করতে বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হয়ে মাদারীপুরের শিবচরে প্রাণ গেলো শাহাদাৎ খলিফা (১৫) নামের এক শিক্ষার্থীর। শনিবার (২১ Read more

সালথায় সাংবাদিককে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি, শ্রমিকদল ও যুবদল নেতাদের বিরুদ্ধে অভিযোগ
সালথায় সাংবাদিককে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি, শ্রমিকদল ও যুবদল নেতাদের বিরুদ্ধে অভিযোগ

ফরিদপুরের সালথায় এক সাংবাদিককে প্রকাশ্যে প্রাণে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় শ্রমিকদল ও যুবদল নেতাদের বিরুদ্ধে। শনিবার (২৭ সেপ্টেম্বর) Read more

ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ, বাড়ছে খরচ
ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ, বাড়ছে খরচ

নতুন টেলিকম পলিসি বাস্তবায়নের ফলে গ্রাহক পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার খরচ ২০ শতাংশ বাড়বে। ইন্টারনেটের দাম বাড়ার বিষয়টি দায়িত্বশীল নেতৃত্বের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন