ঘুষ-দুর্নীতিতে আলোচিত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়ার অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ঢাক-ঢোল পিটিয়ে প্রায় একযুগ পর জমির প্রকৃত মালিককে দখল বুঝিয়ে দিয়েছেন আদালত। শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ফরিদপুর উপজেলার গোপালপুর বাজারে বেদখল জমি পরিমাপ করে লাল নিশানা টাঙিয়ে দেন আদালতের পক্ষে প্রতিনিধিদলের সদস্যরা। এরপর আছাদুজ্জামানের তৈরি অবৈধ দখল মুক্ত করতে ভেকু দিয়ে উচ্ছেদ অভিযান শুরু করেন। শেষে উদ্ধার হওয়া ১৫ শতাংশ জমি ঢাক-ঢোল পিটিয়ে প্রকৃত মালিককে বুঝিয়ে দেন।জমির প্রকৃত মালিক বীর মুক্তিযোদ্ধা এটিএম নাসির উদ্দিন আহমেদের ছেলে এসএম রেজওয়ান জানান, গত ৯৭ সালে স্থানীয় মোসলেম গংদের কাছ থেকে উক্ত ১৫ শতক জমি ক্রয় করে দখল গ্রহণ করি। এরপর ২০১৬ সালে তৎকালীন পুলিশের ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া ক্ষমতার প্রভাব খাঁটিয়ে আলফাডাঙ্গা থানায় আমাদের নামে মিথ্যা হয়রানিমূলক মামলা দিয়ে রাতারাতি আসাদুজ্জামান মিয়া ওই জায়গায় মার্কেট নির্মাণ করেন। তিনি আওয়ামী লীগের আশীর্বাদপুষ্ট ও পুলিশের ডিএমপি কমিশনার হওয়ায় আমরা আছাদুজ্জামানের অবৈধ দখলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারিনি। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর দীর্ঘ ৯ বছর পরে আদালত অবৈধ দখলমুক্ত করে আমাদের নিকট হস্তান্তর করেছেন।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ট্রাভেল পাস হাতে পেয়েছেন তারেক রহমান
ট্রাভেল পাস হাতে পেয়েছেন তারেক রহমান

দেশে ফিরতে ট্রাভেল পাস হাতে পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এ খবর Read more

বিএনপির আদর্শ ও রাজনীতির সঙ্গে সন্ত্রাস-বর্বরতার কোনো সম্পর্ক নেই: ফখরুল
বিএনপির আদর্শ ও রাজনীতির সঙ্গে সন্ত্রাস-বর্বরতার কোনো সম্পর্ক নেই: ফখরুল

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের মূল ফটকে জনসমক্ষে মোহাম্মদ সোহাগ নামে এক ব্যবসায়ী যুবককে কুপিয়ে ও পিটিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। দুষ্কৃতকারীদের Read more

চীন ছাড়া সব দেশের ওপর আরোপিত শুল্ক স্থগিত করলেন ট্রাম্প
চীন ছাড়া সব দেশের ওপর আরোপিত শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

বিশ্বের বেশিরভাগ দেশের ওপর পালটা শুল্ক আরোপের যে সিদ্ধান্ত নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সে সিদ্ধান্ত ৯০ দিনের জন্য স্থগিত Read more

ডোনাল্ড ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য: মাচাদো
ডোনাল্ড ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য: মাচাদো

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নোবেল শান্তি পুরস্কারের যোগ্য বলে জানিয়েছেন ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা ও গত বছর শান্তিতে নোবেলজয়ী মারিয়া Read more

পত্রিকা: ‘প্রবাসীদের পাঠানো টাকায়ও কর বসাতে চায় আইএমএফ’
পত্রিকা: ‘প্রবাসীদের পাঠানো টাকায়ও কর বসাতে চায় আইএমএফ’

সার উৎপাদনে গ্যাসের দাম দেড়শ' শতাংশ বাড়ানোর প্রস্তাব পেট্রোবাংলার, জুলাই জাতীয় সনদ নিয়ে গণভোট করার বিষয়ে ঐকমত্য হলেও এখনো জটিলতা Read more

রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল

মাত্র চার মাস বাদেই শুরু হতে যাচ্ছে পবিত্র রমজান মাস। আগামী বছর ২০২৬ সালে কবে রমজান শুরু হবে সেটির সম্ভাব্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন