চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বারোমাসিয়া খালের গতি পরিবর্তন করে হালদাভ্যালী চা বাগান অবৈধভাবে একতরফা পানি উত্তোলনের দায়ে অভিযান চালিয়ে পাম্পের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে উপজেলা প্রসাশন।শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে বারোমাসিয়া খালে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার  মোঃ মোজাম্মেল হক চৌধুরী। তিনি বলেন, বারোমাসিয়া সেচ প্রকল্প থেকে পানির দিক পরিবর্তন করে একতরফা পানির পাম্প দিয়ে মিনিটে প্রায় ১২০০ লিটার পানি উত্তোলন করছে। এতে প্রায় ৫০০ একর বোরো ফসলের ক্ষতি করছে হালদাভ্যালি চা বাগান। অভিযোগ পেয়ে হালদা ভ্যালি চা বাগানের বিরুদ্ধে অভিযান চালিয়ে চারটি পয়েন্টে খালের উজানে পানির ডাইভারশন বন্ধ করা হয় ও পানির পাম্পের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। জানা যায়, প্রান্তিক কৃষকদের চাষাবাদের সুবিধার্থে ১৯৮০ সালে উপজেলার নারায়ণহাট ইদিলপুর এলাকায় একটি মাঝারি ধরনের স্লুইসগেট স্থাপন করে সরকার। প্রতিবছর শুষ্ক মৌসুমে এটি ব্যবহার করে শত শত কৃষক তাদের চাহিদামতো বোরো চাষাবাদ করেন। কিন্তু প্রতি বছরই বাগান কর্তৃপক্ষের গোয়ার্তুমির কারণে এলাকার শত শত কৃষক তাদের চাহিদামতো চাষাবাদ করতে পারেন না। ফলে কৃষকরা বিষয়টি উপজেলা প্রসাশনকে অভিযোগ করে এ অভিযান পরিচালনা করা হয়। পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. সোহাগ তালুকদার বলেন, “ভবিষ্যতে একতরফা পানি উত্তোলন করা হলে হালদা ভ্যালি চা বাগানের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে।”এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিদ্ধিরগঞ্জের শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী গ্রেপ্তার, রয়েছে ২০টির বেশি মামলা
সিদ্ধিরগঞ্জের শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী গ্রেপ্তার, রয়েছে ২০টির বেশি মামলা

সিদ্ধিরগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ও ডাকাত সর্দার সাহেব আলীকে সুনামগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১ ও র‍্যাব-৯ এর যৌথ দল। তার বিরুদ্ধে Read more

জামায়াতের নিবন্ধন ফিরে পাওয়ার আপিল দ্রুত শুনানির আবেদন
জামায়াতের নিবন্ধন ফিরে পাওয়ার আপিল দ্রুত শুনানির আবেদন

রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পাওয়ার আপিল দ্রুত শুনানির জন্য আবেদন করা হয়েছে।আজ রবিবার (৪ মে) Read more

ত্রিশালে মিলছে না বোরো ধানের ন্যায্য মূল্য
ত্রিশালে মিলছে না বোরো ধানের ন্যায্য মূল্য

ময়মনসিংহের ত্রিশালে চলতি বোরো মৌসুমে বোরো ধান কাটার ধুম লেগেছে। কাকডাকা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত ফসল ঘরে তুলতে ব্যস্ত সময় Read more

পদোন্নতি পাওয়া পুলিশের ৬২ কর্মকর্তাকে একযোগে পদায়ন
পদোন্নতি পাওয়া পুলিশের ৬২ কর্মকর্তাকে একযোগে পদায়ন

বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৬২ জন কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি দিয়েছে সরকার। পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ Read more

জীবননগরে পানিতে ডুবে আরিফ নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু
জীবননগরে পানিতে ডুবে আরিফ নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামে পানিতে ডুবে আরিফুল ইসলাম আরিফ (৩৫) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ জুলাই) Read more

পাঠ্যবইয়ে ফুটবল-ক্রিকেটহ ৭টি খেলা যুক্ত করার নির্দেশ
পাঠ্যবইয়ে ফুটবল-ক্রিকেটহ ৭টি খেলা যুক্ত করার নির্দেশ

পাঠ্যবইয়ে ফুটবল, ক্রিকেট, দাবাসহ ৭টি ক্রীড়া সম্পর্কিত পাঠ ও ব্যবহারিক বিষয় অন্তর্ভুক্ত করা হচ্ছে। প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণি থেকে উচ্চমাধ্যমিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন