চট্টগ্রামের ফটিকছড়িতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় ভাই ইয়াসিনের  হাতে রক্তাক্ত হয়ে ছোট ভাই মোঃ মাসুম (৩৫) নামে  এক যুবক নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে মা জুলেখা খাতুন (৫৫)। শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম ট্রিটমেন্ট হাসপাতালে মাসুমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুল হক।জানা যায়, বৃহস্পতিবার  সকালে তুচ্ছ বিষয় নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে ধারালো রামদা দিয়ে আপন ছোট ভাই মো. মাসুম ও মা জুলেখাকে কুপিয়ে গুরুতর জখম করেন বড় ভাই ইয়াসিন। এসময় প্রতিবেশীরা এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের চট্টগ্রামের ট্রিটমেন্ট হাসপাতালে নিয়ে গেলে শুক্রবার দুপুরে কর্তব্যরত চিকিৎসক মাসুমকে মৃত ঘোষণা করে। এই ঘটনায় আহত  মা হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা যায়।ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুল হক বলেন, গতকাল ভূজপুর এলাকায় ঘটে যাওয়া  ঘটনায় একজন নিহতের খবর পেয়েছি,ঘাতককে গ্রেফতারে অভিযান চালিয়ে যাচ্ছি। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মেঘনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষার নামে টাকা আদায়
মেঘনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষার নামে টাকা আদায়

কুমিল্লার মেঘনা উপজেলার চন্দনপুর ইউনিয়নে অবস্থিত ৪০ নম্বর শিবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষার নামে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ Read more

হতাহতের তথ্য গোপন করা হচ্ছে দাবি করে অপপ্রচার চালানো হচ্ছে: প্রেস উইং
হতাহতের তথ্য গোপন করা হচ্ছে দাবি করে অপপ্রচার চালানো হচ্ছে: প্রেস উইং

রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় হতাহতের তথ্য গোপন করা হচ্ছে দাবি করে অপপ্রচার চালানো হচ্ছে।আজ মঙ্গলবার (২২ Read more

ভোলায় বন্ড শো-রুমে দুর্ধর্ষ চুরি, ভেঙে নিয়ে গেছে সিসিটিভি ক্যামেরা
ভোলায় বন্ড শো-রুমে দুর্ধর্ষ চুরি, ভেঙে নিয়ে গেছে সিসিটিভি ক্যামেরা

ভোলা বাংলাস্কুল মোড়ে অবস্থিত বন্ড শো-রুমের স্টোরের দেয়াল ভেঙে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ সময় ভেঙে নিয়ে গেছে সিসিটিভি ক্যামেরা Read more

রাজধানীতে আজ হালকা বৃষ্টির সম্ভাবনা
রাজধানীতে আজ হালকা বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকায় আজ দিনের প্রথমার্ধে আকাশ মেঘলা থাকার পাশাপাশি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে সামান্য কমতে পারে দিনের তাপমাত্রা। আবহাওয়া অধিদপ্তরের Read more

কাশিমপুরে ৪০ হাজার টাকা নিয়ে মাদক কারবারিকে ছেড়ে দেয়ার অভিযোগ
কাশিমপুরে ৪০ হাজার টাকা নিয়ে মাদক কারবারিকে ছেড়ে দেয়ার অভিযোগ

গাজীপুরের কাশিমপুরে জুয়েল হোসেন নামের এক মাদক কারবারিকে ছেড়ে দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে জিএমপি কাশিমপুর থানার এসআই মঞ্জুরুল Read more

গাজায় ইসরায়েলি হামলায় আল জাজিরার ৫ সাংবাদিক নিহত
গাজায় ইসরায়েলি হামলায় আল জাজিরার ৫ সাংবাদিক নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার ৫ সাংবাদিক নিহত হয়েছেন। ভূখণ্ডটির গাজা সিটিতে আল-শিফা হাসপাতালের কাছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন