থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে বৈঠকে বসেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।শুক্রবার (৪ এপ্রিল) বাংলাদেশ সময় দুপুর ১২টা ১০ মিনিটে সাংগ্রিলা হোটেলে এ বৈঠক শুরু হয়।প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর এই প্রথম অধ্যাপক ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠক হচ্ছে।যদিও মূল সম্মেলনের ফাঁকে বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। তবুও বাংলাদেশ ও ভারতের লাখো লাখো মানুষের দৃষ্টি রয়েছে এ বৈঠকে।এর আগে বৃহস্পতিবার বিমসটেক সম্মেলনের নৈশভোজে দুই নেতার সাক্ষাৎ হয় এবং তারা কুশলাদি বিনিময় করেন। নৈশভোজে উভয় নেতাকে বেশ কিছু সময় ধরে ঘনিষ্ঠভাবে কথা বলতে দেখা গেছে।বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের (বিমসটেক) শীর্ষ সম্মেলন উপলক্ষে অধ্যাপক ইউনূস ও নরেন্দ্র মোদী বর্তমানে ব্যাংককে অবস্থান করছেন। ২ থেকে ৪ এপ্রিল ব্যাংককে বিমসটেক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৫ জনের প্রাণহানি
মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৫ জনের প্রাণহানি

মেক্সিকোর ইউকাতান উপদ্বীপে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জনের প্রাণহানি। মেরিদা-কামপেচে মহাসড়কে ট্রেইলার, ট্যাক্সি ও প্রাইভেটকারের সংঘর্ষে প্রাণহানির এই ঘটনা Read more

হাতে হাত রাখলেন নাহিদ-সালাহউদ্দিন-তাহের
হাতে হাত রাখলেন নাহিদ-সালাহউদ্দিন-তাহের

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) Read more

বরিশালে সড়ক দুর্ঘটনায় চিকিৎসক নিহত
বরিশালে সড়ক দুর্ঘটনায় চিকিৎসক নিহত

ক্লিনিকের চেম্বার শেষ করে মোটরসাইকেলযোগে বাসায় ফেরার পথে পিকআপের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে ডা. শরিফুজ্জামান মাহিন (২৮) নামের এক চিকিৎসক নিহত Read more

বাঘায় জাতীয় ও আর্ন্তজাতিক ক্রীড়া দিবস উদ্যাপিত
বাঘায় জাতীয় ও আর্ন্তজাতিক ক্রীড়া দিবস উদ্যাপিত

‘তারুণ্যেরে অংশগ্রহণ, খেলাধুলায় মানোন্নয়ন’ স্লোগানে রাজশাহীর বাঘায় জাতীয় ও আর্ন্তজাতিক ক্রীড়া দিবস উদযাপন করা হয়েছে। রবিবার (৬ এপ্রিল) উপজেলা প্রশাসন ও Read more

বিজয়নগরে মাদক ও বাইকসহ যুবক গ্রেফতার
বিজয়নগরে মাদক ও বাইকসহ যুবক গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পুলিশের অভিযানে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২ মে) রাত আনুমানিক ২টায় উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বক্তারমুড়া কেন্দ্রিয় জামে মসজিদ ও Read more

গোলাপগঞ্জে সেনা অভিযানে মাদকসহ আটক ৬
গোলাপগঞ্জে সেনা অভিযানে মাদকসহ আটক ৬

সিলেটের গোলাপগঞ্জের রানাপিং নামক স্থানে অভিযান চালিয়েছে সেনাবাহিনীর টহলদল। এ সময় বিপুল পরিমাণ বিদেশি মদ, ইয়াবা ও নগদ অর্থসহ ছয়জনকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন