মেহেরপুরে ধর্ষণ মামলার তদন্ত অফিসারের সহযোগীতায় আসামিরা জামিনে ছাড়া পেয়ে বাদীকে হত্যার হুমকী দেওয়া ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রকে মারধর করার অপরাধে আসামিদের গ্রেফতার ও তদন্ত অফিসারের শাস্তির দাবীতে মেহেরপুর সদর থানা ঘেরাও করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ।বৃহস্পতিবার (১৩ই মার্চ) রাতে প্রায় ঘন্টা ব্যাপি কয়েকশ ছাত্র ছাত্রী সদর থানা ঘেরাও করে রাখে। পরে পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম ওই তদন্ত অফিসারকে এক ঘন্টার মধ্যে প্রত্যাহারের ঘোষণা দেন। এছাড়া মেহেরপুর সেনাবাহিনীর মেজর ফারহানের নেতৃত্বে একটি টিম থানায় গিয়ে ছাত্র নেতাদের সাথে কথা বলে সুরাহার আশ্বাস দেন। সংশ্লিষ্টদের তথ্যমতে জানা যায়, গত বছরের ৯ সেপ্টেম্বর বিকালে চকলেট দেওয়ার নাম করে মেহেরপুরের নতুন মদনাডাঙ্গা আশ্রয়ন প্রকল্পের ৯ বছরের এক শিশুকে ওই গ্রামের বরকত আলীর ছেলে বায়োজিদ (২০) তাদের বাড়িতে নিয়ে ধর্ষণ করে। এসময় তার বন্ধু আল আমিন (২০) এই ধর্ষণের ভিডিও ধারণ করে। পরে ভিডিও ফাঁস করার হুমকী দিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবী নেই। এরপর আবারও এক লাখ টাকা চাঁদা দাবী করে। তাদের দাবীকৃত চাঁদার টাকা না দিলে আসামিরা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছেড়ে দেই।এই ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে তিনজনকে আসামি করে পর্ণোগ্রাফি ও ধর্ষণ আইনে মেহেরপুর সদর থানায় মামলা করে। এই মামলায় তদন্ত অফিসার সুজেয় মল্লিকের সহযোগীতায় আসামিরা জামিনে মুক্ত হয়ে বাদীকে হত্যার হুমকী দেই। বিষয়টি মেহেরপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা তদন্ত কর্মকর্তা সুজেয় মল্লিকের কাছে জানতে চাইলে সে অসৌজন্যমূলক আচরণ করে।পরে রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার আহবায়ক ইমতিয়াজ আহমেদ, সদস্য সচীব মোজাহিদুল ইসলাম, নাগরিক কমিটির নেতাকর্মী জড়ো হয়ে তাদের গ্রেফতারের দাবীতে সদর থানা ঘেরাও করে রাখে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
থাইল্যান্ড-কম্বোডিয়া: সামরিক শক্তিতে কে এগিয়ে?
থাইল্যান্ড-কম্বোডিয়া: সামরিক শক্তিতে কে এগিয়ে?

সংঘাতের জেরে আলোচনায় থাইল্যান্ড ও কম্বোডিয়ার সামরিক সক্ষমতা। গ্লোবাল ফায়ার পাওয়ারের র‍্যাঙ্কিং বলছে, কম্বোডিয়ার চেয়ে সামরিক শক্তিতে যোজন যোজন এগিয়ে Read more

গুলিস্তানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ৩
গুলিস্তানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ৩

রাজধানীর গুলিস্তানে ঝটিকা মিছিল করায় কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের তিন কর্মীকে আটক করেছে পুলিশ।রবিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় মাওলানা ভাসানী Read more

এস আলমের আরও ৫৬৩ একর জমি জব্দের আদেশ
এস আলমের আরও ৫৬৩ একর জমি জব্দের আদেশ

এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে চট্টগ্রামের বাঁশখালীতে থাকা ৫৬৩ দশমিক ৫৭ একর Read more

নির্ধারিত হাসিলের বেশি আদায় করলে কঠোর ব্যবস্থা: ডিএমপি কমিশনার
নির্ধারিত হাসিলের বেশি আদায় করলে কঠোর ব্যবস্থা: ডিএমপি কমিশনার

ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু ক্রয় ও বিক্রয়ে সরকার নির্ধারিত হাসিল ব্যতীত Read more

১৭ জানুয়ারি কক্সবাজার, ১৮ জানুয়ারি চট্টগ্রাম সফর করবেন তারেক রহমান
১৭ জানুয়ারি কক্সবাজার, ১৮ জানুয়ারি চট্টগ্রাম সফর করবেন তারেক রহমান

আগামী ১৭ জানুয়ারী সকালে কক্সবাজার এবং ১৮ জানুয়ারি চট্টগ্রাম সফরে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিএনপির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন