মেঘনা নদীতে অজ্ঞাত লাইটার জাহাজের ধাক্কায় নিখোঁজ হয়েছেন এক নৌ শ্রমিক। বৃহস্পতিবার ভোরে উপজেলার হোসেন্দী অর্থনৈতিক অঞ্চল সংলগ্ন নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ ব্যক্তির নাম মো. ওমর আলী (৫৫) দিনব্যাপী খোজাখুজি শেষে সন্ধ্যা পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। বিষয়টি গজারিয়া নৌ পুলিশের ইনচার্জ মাহবুব আলম নিশ্চিত করে বলেন, সারাদিনের তল্লাশি অভিযান শেষে ডুবুরি দল সন্ধান কার্যক্রম স্থগিত করেছে। তবে শুক্রবার সকালে পুনরায় উদ্ধার অভিযান চালানো হবে।বৃহস্পতিবার (১৩ মার্চ ) ভোর আনুমানিক পাঁচটার দিকে ভোলা থেকে কিশোরগঞ্জগামী “নাফিজ তাসিম” নামের একটি বাল্কহেড মেঘনা নদীর গজারিয়া ভবানীপুর এলাকায় পৌঁছায়। এ সময় সিটি গ্রুপ অব কোম্পানির ইন্ডাস্ট্রির কাছে নদীতে ঘন অন্ধকার থাকায় অসাবধানতাবশত একটি অজ্ঞাত লাইটার জাহাজ বাল্কহেডটিকে ধাক্কা দেয়। এতে বাল্কহেডের সুকানি (চালক) ওমর আলী নদীতে পড়ে নিখোঁজ হন। নিখোঁজ ওমর আলী কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের মধ্যমপাটুলি গ্রামের মো.জোবেদ আলী এবং মা মৃত আলতাভানুর ছেলে।এ ঘটনায় বাল্কহেডের আরেক শ্রমিক মিস্ত্রি জাহিদুল (২৩) গুরুতর আহত হন। তার বাবার নাম আনোয়ার হোসেন। তিনি মাথায় আঘাত পান এবং প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।নিখোঁজ ব্যক্তির সন্ধানে গজারিয়া নৌ পুলিশ, গজারিয়া থানা পুলিশ ও গজারিয়া ফায়ার সার্ভিসের সদস্যরা যৌথভাবে কাজ করছে। তবে এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এছাড়া দুর্ঘটনার পরও অজ্ঞাত লাইটার জাহাজটি শনাক্ত করা সম্ভব হয়নি। তবে নৌপুলিশ এ বিষয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে।নিখোঁজ ওমর আলীর পরিবার দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে। স্বজনরা আহাজারি করে তার দ্রুত সন্ধান চেয়ে আকুতি জানাচ্ছেন। এ ঘটনায় এলাকাবাসী ও নৌ শ্রমিকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। তারা নদীতে অবৈধ ও বেপরোয়া নৌযান চলাচল বন্ধের দাবি জানিয়ে দোষীদের দ্রুত শনাক্ত করে শাস্তির আওতায় আনার আহ্বান জানান।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কিশোরগঞ্জে বজ্রপাতে কলেজছাত্র নিহত
কিশোরগঞ্জে বজ্রপাতে কলেজছাত্র নিহত

কুষ্টিয়ার মিরপুরে বজ্রপাতে বিজয় (২১) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরেক ব্যক্তি সুজন (৩০)। বৃহস্পতিবার (১৫ Read more

ঢাকা পর্বে বিপিএলের টিকিটের দাম সর্বনিম্ন ২০০ টাকা, কিনবেন যেভাবে
ঢাকা পর্বে বিপিএলের টিকিটের দাম সর্বনিম্ন ২০০ টাকা, কিনবেন যেভাবে

সিলেট পর্ব শেষে বিপিএলের শেষ অংশসহ প্লে অফ ও টুর্নামেন্টের ফাইনাল মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সিলেটে ১২ তারিখ Read more

আনচেলত্তির দলে এবারও জায়গা হলো না নেইমারের
আনচেলত্তির দলে এবারও জায়গা হলো না নেইমারের

নভেম্বরে শেষ হচ্ছে চলতি বছরের ফিফা উইন্ডো। সেই সময়েই বছরের শেষ দুটি প্রীতি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। সোমবার রাতে Read more

কুন্দিয়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার
কুন্দিয়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মো. ফরিদ উদ্দীনকে (৫১) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলা Read more

আমতলীর পৌর যুবলীগ সভাপতি অ্যাড. আরিফ গ্রেফতার
আমতলীর পৌর যুবলীগ সভাপতি অ্যাড. আরিফ গ্রেফতার

সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় আমতলী পৌর যুবলীগের সভাপতি ও বরগুনা জেলা পরিষদের সাবেক সদস্য আরিফ-উল হাসান আরিফকে গ্রেফতার করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন