মাগুরায় ধর্ষণ হওয়া শিশু আছিয়ার মৃত্যুতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গায়েবানা জানাজা আদায় ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এই কর্মসূচী পালিত হয়। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট, সহ-সমন্বয়ক গোলাম রাব্বানী, সায়েম আহমেদ সহ প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ছোট্ট আছিয়ার মর্মান্তিক মৃত্যু আমাদের ব্যথিত করেছে। ধর্ষণের ঘটনায় দৃষ্টান্তমূলক কোন শাস্তির রেকর্ড না থাকাটাই আজ ধর্ষণের জন্য, আছিয়ার মৃত্যুর জন্য দায়ী। বিচারহীনতার এই সংস্কৃতি বাংলাদেশে আর কোনভাবেই চলতে দেওয়া হবে না। ধর্ষকদের এমন কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে যাতে ভবিষ্যতে আর কেও এই কাজ করার দুঃসাহস না দেখায়৷ বক্তারা আরো বলেন, মহান আল্লাহ যেন আছিয়ার গুনাহ মাফ করে তাকে শাহাদাতের মর্যাদা দান করেন। শিশু আছিয়ার মৃত্যুর জন্য দায়ী ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিত কর‍তে হবে। সরকারের কাছে আমাদের প্রশ্ন আপনারা করছেন টা কি। আগের সরকারের আমলে নাহয় বিভিন্ন কায়দায় ধর্ষকদের বাচানো হতো কিন্তু আপনার কি করছেন? আপনারা ২ হাজার শহীদ ভাইবোনের রক্তের উপর দিয়ে ক্ষমতায় বসেছেন। মানুষ এখন ওই ৬ মাসের আইনের কথা শুনতে চায়না, মানুষ ধর্ষণের ঘটনা ঘটার সাথে সাথেই ধর্ষকের শাস্তি চায়। যদি মানুষের সেন্টিমেন্ট বুঝতে না পারেন তাহলে গদি ছেড়ে দেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুড়িগ্রামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
কুড়িগ্রামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বাড়ির পাশে খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২৩ মার্চ) সন্ধ্যায় উপজেলার কচাকাটা থানা এলাকায় এ Read more

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও নেই যানজট
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও নেই যানজট

ঈদ সামনে রেখে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ অন্তত দ্বিগুণ বেড়েছে। তবে যানবাহনের চাপ বাড়লেও এখন পর্যন্ত তেমন যানজট দেখা Read more

শুল্ক কার্যকরের আগ মুহূর্তে যুক্তরাষ্ট্রে ভারতের নতুন লবিস্ট নিয়োগ
শুল্ক কার্যকরের আগ মুহূর্তে যুক্তরাষ্ট্রে ভারতের নতুন লবিস্ট নিয়োগ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আরোপ করা ৫০ শতাংশ শুল্ক কার্যকরের আগে তা কমানো নিয়ে দর-কষাকষির জন্য দ্বিতীয় একটি লবিং Read more

কলম্বিয়ার প্রেসিডেন্ট পেত্রোকে ডোনাল্ড ট্রাম্পের হুমকি
কলম্বিয়ার প্রেসিডেন্ট পেত্রোকে ডোনাল্ড ট্রাম্পের হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি তিনি মাদকবিরোধী যুদ্ধের ক্ষেত্রে যথাযথ পদক্ষেপ না নেন, Read more

সাতকানিয়ায় অটোরিকশা চালকের দু’গ্রুপের সংঘর্ষ
সাতকানিয়ায় অটোরিকশা চালকের দু’গ্রুপের সংঘর্ষ

চট্টগ্রামের সাতকানিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ও তুচ্ছ ঘটনায় সিএনজিচালিত অটোরিকশা চালকের দুই গ্রুপের সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন। বুধবার Read more

কুমিল্লায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেপ্তার
কুমিল্লায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেপ্তার

কুমিল্লায় অস্ত্রসহ যুবলীগ নেতা মাসুদ রানা প্রধানকে (৩৮) গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। শুক্রবার (৩০ মে) রাত ২টার দিকে নগরীর ঠাকুরপাড়া এলাকায় বিশেষ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন