বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেছেন, জামায়াতে ইসলাম বিএনপির সমালোচনা করে,দুঃখ লাগে। অথচ জামায়াতকে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন জিয়াউর রহমান। জামায়াতে ভোট দিলে বেহেশত পাওয়া যাবে, এ বিভ্রান্তিকর তথ্য দিয়ে তারা অপরাজনীতি করার চেষ্টা করছে। কিন্তু জনগণ তাদের মুখোশ ঠিকই বোঝেন। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বিএনপি গণমানুষের দল। কোনো দলের অপপ্রচারে কোন কাজ হবে না।তিনি আরো বলেন, ফ্যাসিস্ট হাসিনার মতো আর কোনো স্বৈরশাসক যেন বাংলাদেশে জন্ম নিতে না পারে, তাই বিএনপি হাসিনা ও তার দোসরদের বিচার করতে চায়।বৃহস্পতিবার (১৩ মার্চ) বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক উচ্চবিদ্যালয়ের মাঠে ইউনিয়ন বিএনপি আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইফতার মাহফিলে বিএনপি নেতাকর্মীসহ কয়েক হাজারের বেশি সাধারণ জনতা অংশগ্রহণ করেন। এসময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করা হয়।কিচক ইউনিয়ন বিএনপির সভাপতি আনিছুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম, সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুল ওহাব, সাবেক সাধারণ সম্পাদক এস এম তাজুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম মানিক, সাংগঠনিক সম্পাদক মাস্টার হারুনুর রশিদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম, সাংগঠনিক সম্পাদক আবু তাহের, সাবেক সাংগঠনিক সম্পাদক প্রফেসর নজরুল ইসলাম, উপজেলা কৃষক দলের সহ-সভাপতি আফছার আলী, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবিএম মাসুদ রানা মাছুম, সাধারণ সম্পাদক রায়হানুল হক রনি, উপজেলা ছাত্রদলের সভাপতি বিপুল রহমান।প্রধান অতিথি জেলা সভাপতি আরও বলেন, একটি মহল সংসদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। কিন্তু কোনো লাভ হবে না। আমরা ১৭ বছর ভোটাধিকারের আন্দোলন করেছি। দেশের আজকের যে অবস্থা তা অনির্বাচিত সরকার থাকার জন্য হয়েছে। দ্রুত সংসদ নির্বাচন দিয়ে জনগণের সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। নির্বাচন না হওয়া পর্যন্ত বিএনপি রাজপথে থাকবে। বিএনপি চাঁদাবাজি-দখলবাজিকে প্রশ্রয় দেয় না। দিবেও না।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যশোর জেনারেল হাসপাতালে ইন্টার্নের ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু, হট্টগোল
যশোর জেনারেল হাসপাতালে ইন্টার্নের ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু, হট্টগোল

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ইন্টার্ন ডাক্তারের ভুল চিকিৎসায় আয়েশা বেগম (৪০) নামে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার (৮ আগস্ট) Read more

গাজায় গণহত্যা বন্ধে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টির আহ্বান স্পেনের প্রধানমন্ত্রীর
গাজায় গণহত্যা বন্ধে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টির আহ্বান স্পেনের প্রধানমন্ত্রীর

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গণহত্যা বন্ধে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টির আহ্বান জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। শনিবার (১৭ মে) ইরাকের রাজধানী বাগদাদে Read more

যে ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল
যে ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল

গুম ও হত্যার অভিযোগে দায়ের করা তিনটি মামলায় ১৫ জন সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ Read more

গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

গাজীপুরের কোনাবাড়ীতে একটি ঝুটের গোডাউনে আগুন লাগার খবর পাওয়া গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। শনিবার (০৩ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন