প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী ২৬ মার্চ চীন সফরে যাবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম।বৃহস্পতিবার (১৩ মার্চ) সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।রফিকুল আলম জানান, আগামী ২৬ মার্চ বিকেলে প্রধান উপদেষ্টার চীনের উদ্দেশে যাত্রা করার কথা রয়েছে। আগামী ২৭ মার্চ তিনি বোয়াও ফোরাম ফর এশিয়ার (বিএফএ) সম্মেলনে উদ্বোধনী প্লেনারি সেশনে বক্তব্য দেবেন বলে আমরা জেনেছি। তিনি বলেন, ওইদিন প্রধান উপদেষ্টার সঙ্গে চীনের স্টেট কাউন্সিলের এক্সিকিউটিভ ভাইস প্রিমিয়ার দিং ঝুঝিয়াংয়ের বৈঠক হতে পারে।তিনি আরও বলেন, আগামী ২৮ মার্চ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। এরপর আগামী ২৯ মার্চ চীনের পিকিং ইউনিভার্সিটিতে বক্তব্য দেবেন। পরে তার বেইজিং থেকে ঢাকার উদ্দেশে রওনা করার কথা রয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রধান উপদেষ্টার নেতৃত্বে দেশের অর্থনৈতিক অগ্রগতি নিয়ে বৈঠক
প্রধান উপদেষ্টার নেতৃত্বে দেশের অর্থনৈতিক অগ্রগতি নিয়ে বৈঠক

দেশের সার্বিক অর্থনৈতিক অগ্রগতি ও বাজেট ব্যয় নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২২ Read more

কৃ‌ষি‌বিদ‌দের ৩ দা‌বি‌তে ময়মন‌সিংহ-ঢাকাগামী রেল অব‌রোধ, যোগা‌যোগ বন্ধ
কৃ‌ষি‌বিদ‌দের ৩ দা‌বি‌তে ময়মন‌সিংহ-ঢাকাগামী রেল অব‌রোধ, যোগা‌যোগ বন্ধ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ডি‌প্লোমা ও বিএসসি কৃ‌ষি‌বিদ‌দের ম‌ধ্যে বৈষম্য নিরস‌নের দাবিতে ৩ দফা দাবির বাস্তবায়নের জন্য ঢাকা-ময়মনসিংহ রেললাইনে অবরোধ Read more

নাশকতার আশঙ্কায় রাজধানীতে আগস্টজুড়ে চলবে অভিযান
নাশকতার আশঙ্কায় রাজধানীতে আগস্টজুড়ে চলবে অভিযান

সরকারের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনার আশঙ্কায় পুরো আগস্ট মাসে রাজধানী ঢাকায় চিরুনি অভিযান চলছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শনিবার Read more

জার্মান দূতাবাস অন্য কোনো দেশের ভিসা আবেদন গ্রহণ করে না
জার্মান দূতাবাস অন্য কোনো দেশের ভিসা আবেদন গ্রহণ করে না

বাংলাদেশে অবস্থিত জার্মান দূতাবাস জানিয়েছে, তারা শুধু জার্মানির ন্যাশনাল ভিসা (যেমন: কর্মসংস্থান ভিসা) ইস্যু করে থাকে। শেনজেনভুক্ত অন্য কোনো দেশের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন