দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বুলাকীপুর ইউনিয়নে করতোয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন চলছে। অবৈধ বালু ব্যবসায়ীদের ধরতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানের সংবাদ পেয়ে চক্রের সদস্যরা দ্রুত পালিয়ে যায় ঘটনাস্থল থেকে। এসময় বালু পরিবহনকারী ট্রাক্টর চালক ও তার সহকারীকে আটক করে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১২ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম এ কারাদণ্ড দেন। এর আগে থানা পুলিশের সহায়তায় উপজেলার করতোয়া নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হয়।দণ্ডপ্রাপ্তরা হলেন, রংপুর পীরগঞ্জ উপজেলার চতরা কুয়াতপুর এলাকার মৃত হরেন এর ছেলে ট্রাক্টর চালক পল্লব কুমার (২৪) ও একই এলাকার চালকের সহকারী মৃত ছাত্তারের ছেলে শাহিন হোসেন (২০)। স্থানীয় লোকজন জানান, করতোয়া নদীর পাড় ঘেঁষে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করে আসছে বেশ কয়েকটি চক্র। তারা দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে বালু উত্তোলনের ব্যবসার সাথে জড়িত। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, বেশ কিছুদিন ধরে কিছু লোক অবৈধভাবে বালু উত্তোলন করে ব্যবসা করে আসছিলেন। এমন অভিযোগ পাওয়ার পর অভিযান চালানো হয়। অভিযান পরিচালনার খবর পেয়ে তাঁরা আগেই সেসব জায়গা থেকে সটকে পড়েন। এ সময় বালু পরিবহন করে নিয়ে যাওয়ার সময় ট্রাক্টরের চালক ও তার সহকারীকে আটক করা হয়। অপরাধ স্বীকার করায় তাঁদেরকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে তিন দিনের সাজা প্রদান করা হয়েছে।রফিকুল ইসলাম বলেন, উপজেলার কোথাও অবৈধ উপায়ে মাটি বা বালু উত্তোলন করে কেউ বিক্রি করতে পারবেন না। এ ব্যাপারে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নতুন কোচ পেলেন হামজারা
নতুন কোচ পেলেন হামজারা

বাজে পারফরম্যান্সের ধারাবাহিকতায় গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের তলানিতে নেমে গিয়েছিল লেস্টার সিটি। পরিস্থিতি এমন হয়েছিল যে, শেষ Read more

আদালত চত্বরে আনিসুল হককে চড়-থাপ্পড়
আদালত চত্বরে আনিসুল হককে চড়-থাপ্পড়

নারায়ণগঞ্জ আদালত চত্বরে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ওপর চড়-থাপ্পড় মারার ঘটনা ঘটেছে। সোমবার (২৮ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জ আদালতে এ ঘটনা ঘটে।এদিন Read more

গবিতে দলীয় ছাত্র সংগঠনের উঁকিঝুঁকি
গবিতে দলীয় ছাত্র সংগঠনের উঁকিঝুঁকি

রাজনীতি মুক্ত সাভারের গণ বিশ্ববিদ্যালয় (গবি) ক্যাম্পাসে চলছে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের আনাগোনা। প্রতিষ্ঠার ২৬ বছর ধরে ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাস Read more

সুমুদ ফ্লোটিলায় বাংলাদেশি বংশোদ্ভূত রুহি আখতার
সুমুদ ফ্লোটিলায় বাংলাদেশি বংশোদ্ভূত রুহি আখতার

বিশ্বের মানুষের নজর এখন গাজামুখী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র দিকে। ঐতিহাসিক এ মিশনে বাংলাদেশি হিসেবে অংশ নিয়েছেন আলোকচিত্রী, শিল্পী ও Read more

দলীয় পদ স্থগিত আলোচিত নেতা ফজলুর রহমান পেলেন বিএনপির মনোনয়ন
দলীয় পদ স্থগিত আলোচিত নেতা ফজলুর রহমান পেলেন বিএনপির মনোনয়ন

দলীয় পদ স্থগিত হওয়া আলোচিত বিএনপি নেতা, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন Read more

নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি
নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি

আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নগারিক পার্টি (এনসিপি) ৩০ আসনে লড়বে বলে জানিয়েছেন দলটির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন