বগুড়ার শেরপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের চাপায় তিন বন্ধুর মৃত্যু হয়েছে।বুধবার (১২ মার্চ) রাতে উপজেলার শাহ-বন্দেগী ইউনিয়নের ঢাকা-বগুড়া মহাসড়কের ধড়মোকাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন-উপজেলার খানপুর ইউনিয়নের কয়েরখালী গ্রামের বাদশার ছেলে নাঈম (২১), সিদ্দিকের ছেলে সেলিম (২২) ও লিটনের ছেলে রিফাত রহমান (২১)।স্থানীয়রা জানান, বিকেলে কয়েরখালী বাজার থেকে মোটরসাইকেল নিয়ে শেরপুর শহরে যান তিন বন্ধু। কাজ শেষে ইফতারের আগে দ্রুতগতিতে বাড়ির পথে রওনা দেন। ধড়মোকাম ফাল্গুনী হোটেলের সামনে একটি প্রাইভেটকারকে ওভারটেক করতে গিয়ে তারা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর ছিটকে পড়েন। এ সময় পেছন থেকে আসা একটি অজ্ঞাত ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই নাঈম নিহত হন।গুরুতর আহত অবস্থায় সেলিম ও রিফাতকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করেন। পরে উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হলে সেলিমের মৃত্যু হয়। রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রিফাতও।রিফাতের মৃত্যুর বিষয়টি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থানরত প্রতিবেশী শাহাদত হোসেন নিশ্চিত করেছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের পরিদর্শক আজিজুল হক বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।এআই 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গোশত খাওয়া পর কোমল পানীয় পানে কি খাবার হজম হয়?
গোশত খাওয়া পর কোমল পানীয় পানে কি খাবার হজম হয়?

ঈদ মানেই উৎসব, আর উৎসব মানেই পেটপুরে খাওয়া-দাওয়া। মাংস, বিরিয়ানি, কাবাব—সবই চলে একসাথে। এমন ভোজের পর অনেকেই কোমল পানীয় পান Read more

ন্যাটোভুক্ত দেশে হামালা চালাতে পারে রাশিয়া: ন্যাটো মহাসচিব
ন্যাটোভুক্ত দেশে হামালা চালাতে পারে রাশিয়া: ন্যাটো মহাসচিব

পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মহাসচিব মার্ক রুতে সতর্ক করে দিয়ে বলেছেন, রাশিয়া আগামী পাঁচ বছরের মধ্যে ন্যাটোভুক্ত কোনো একটি দেশে Read more

ফুল তাজা রাখার কিছু কৌশল
ফুল তাজা রাখার কিছু কৌশল

উপহার দিতে বা ঘর সাজাতে অনেকেই বেছে নেন তাজা ফুল। ফুলের ঘ্রাণ ও সৌন্দর্য মুহূর্তেই মন ভালো করে দেয়। ফুলের Read more

পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৩ জনের কারাদণ্ড
পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৩ জনের কারাদণ্ড

মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতুর আশপাশে অবৈধ বালু উত্তোলনের অপরাধে ৩ জনকে আটক করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় দু’টি Read more

অনন্ত জলিলের দাবি মিথ্যা, বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব
অনন্ত জলিলের দাবি মিথ্যা, বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব

পোশাক কারখানা সংশ্লিষ্ট দেশের ২৪০টি গ্রুপ বন্ধ হয়ে গেছে বলে ব্যবসায়ী ও চিত্রনায়ক অনন্ত জলিল যে দাবি করেছেন, তা সম্পূর্ণ Read more

সুনামগঞ্জে মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে ব্যবসায়ী খুন
সুনামগঞ্জে মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে ব্যবসায়ী খুন

সুনামগঞ্জ পৌর শহরে প্রতিবেশী মাদকাসক্ত হৃদয় বণিক (২৮) নামে এক যুবকের ছুরিকাঘাতে আল মুবিন মিয়া (৫৫) নামে এক ব্যবসায়ী নিহত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন