মাগুরায় যৌন নির্যাতনের শিকার মারা যাওয়া শিশুটির মা বলেছেন, ‘আমার মেয়ের সঙ্গে যারা খারাপ কাজ করেছে তাদের ফাঁসি চাই।’বৃহস্পতিবার (১৩ মার্চ) ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) সামনে শিশুটির মা গণমাধ্যমকে এ দাবি জানান।শিশুটির মা বলেন, সিএমএইচ থেকে মরদেহ নিয়ে গ্রামের বাড়ি মাগুরা নিয়ে যাওয়া হবে। সেখানে মেয়েকে দাফন করা হবে। আর আমার মেয়ের সঙ্গে যারা খারাপ কাজ করেছে তাদের ফাঁসি চাই।অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস মাগুরায় নির্যাতিত শিশুটির মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি অপূর্ব জাহাঙ্গীর জানান, প্রধান উপদেষ্টা নির্যাতনের ঘটনার সঙ্গে জড়িত আসামিদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসার নির্দেশ দিয়েছেন।সচিবালয়ে সমসাময়িক বিষয়ে প্রেস ব্রিফিংয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার বিচার আগামী সাত দিনের মধ্যে শুরু হবে।শিশুটির মামলার তদন্ত দ্রুততম সময়ের মধ্যে শেষ করা হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নিশ্বাস ত্যাগ করে শিশুটি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।আইএসপিআর জানায়, সিএমএইচের সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থা প্রয়োগ এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। শিশুটির আজ বৃহস্পতিবার সকালে তিনবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল, দুবার স্থিতিশীল করা গেলেও তৃতীয়বার আর হৃদস্পন্দন ফিরে আসেনি। গত ৮ মার্চ শিশুটিকে সংকটাপন্ন অবস্থায় ঢাকা সিএমএইচে ভর্তি করা হয়েছিল।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বান্দরবানে কটেজ থেকে পর্যটকের মরদেহ উদ্ধার
বান্দরবানে কটেজ থেকে পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের লামা উপজেলায় কটেজ থেকে আনোয়ার হোসেন (৪৭) নামে এক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত আনোয়ার হোসেন ঢাকার দক্ষিণ Read more

ইসির নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, অফিস সহকারী বরখাস্ত
ইসির নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, অফিস সহকারী বরখাস্ত

নির্বাচন কমিশন সচিবালয়ের অধীনে চলমান কর্মচারী নিয়োগ পরীক্ষায় অবৈধ অর্থ গ্রহণ, জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে এক পরীক্ষার্থীকে অনৈতিক সুবিধা দেওয়ার Read more

জামালপুরে বিএনপির সম্ভাব্য প্রার্থী হলেন যারা
জামালপুরে বিএনপির সম্ভাব্য প্রার্থী হলেন যারা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য জামালপুরের পাঁচটি সংসদীয় আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে Read more

বুধবার রাতে পরিবর্তন হবে কাবার গিলাফ
বুধবার রাতে পরিবর্তন হবে কাবার গিলাফ

হিজরি নববর্ষের শুরুতেই পরিবর্তন করা হবে পবিত্র কাবার গিলাফ। ইতোমধ্যে কর্তৃপক্ষের কাছে বাদশাহ সালমানের পক্ষ থেকে উপহার হিসেবে কাবার গিলাফ Read more

আলফাডাঙ্গায় প্রতিপক্ষের হাতুড়ি পেটায় স্বামী-স্ত্রী হাসপাতালে!
আলফাডাঙ্গায় প্রতিপক্ষের হাতুড়ি পেটায় স্বামী-স্ত্রী হাসপাতালে!

 ফরিদপুরের আলফাডাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা ও হাতুড়ি পেটায় এক দম্পতি গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর তাদের আলফাডাঙ্গা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন