মাহমুদউল্লাহ রিয়াদ ২০০৭ থেকে ২০২৫ পর্যন্ত ১৮ বছরের ক্যারিয়ারে বাংলাদেশের জার্সিতে মোট ৪৩০ ম্যাচ খেলেছেন। তবে এবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে গত রাতে অবসর নিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। সামাজিক মাধ্যমে অবসরের ঘোষণা দেওয়ার পর তাঁকে নিয়ে পোস্ট দিয়েছেন তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্তরা। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থাও (আইসিসি) বিশেষ সম্মান জানিয়েছে মাহমুদউল্লাহকে।  এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে মাহমুদউল্লাহর দীর্ঘ ১৮ বছরের আন্তর্জাতিক ক্রিকেটের পারফরম্যান্স নিয়ে প্রশংসা করেছে। পাশাপাশি ৩৯ বছর বয়সী এই ক্রিকেটারের অবসরে মন খারাপ বিসিবি সভাপতির ফারুক আহমেদের। বোর্ডের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফারুক বলেন, ‘এটা বাংলাদেশ ক্রিকেট সংশ্লিষ্ট সকলের জন্যই হৃদয়বিদারক মুহূর্ত। কারণ, প্রায় দুই দশক ধরে মাহমুদউল্লাহ জাতীয় দলের স্তম্ভ হয়ে আছে। চাপের মধ্যেও তার ধারাবাহিকতা এবং সাফল্য তাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। তার আত্মনিবেদন ও পারফরম্যান্স ভবিষ্যৎ প্রজন্মের জন্য মানদণ্ড স্থাপন করেছে। সকলের অনুপ্রেরণা হয়ে থাকবে সে।’চার ওয়ানডে সেঞ্চুরির চারটিই মাহমুদউল্লাহ করেছেন আইসিসি ইভেন্টে। যার মধ্যে ২০১৫ ওয়ানডে বিশ্বকাপ, ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফি এই দু্ই ম্যাচের সেঞ্চুরি বাংলাদেশকে জিতিয়েছে। ফারুকের মতে গুরুত্বপূর্ণ সময়ে ঠান্ডা মাথায় খেলতে পারতেন মাহমুদউল্লাহ। বিসিবি সভাপতি বলেন, ‘মাহমুদউল্লাহ গুরুত্বপূর্ণ মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য পারফর্মারদের একজন। ব্যাটিং কিংবা বোলিং, দলের গুরুত্বপূর্ণ সময়ে সেরাটা দিয়েছেন। কঠিন পরিস্থিতিতে তার শান্ত থাকা এবং মাঠের নেতৃত্ব বাংলাদেশ ক্রিকেটের সম্মানিত ব্যক্তিত্বদের একজন হিসেবে মর্যাদা বেড়েছে।’আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া মাহমুদউল্লাহর ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন ফারুক। বিসিবি সভাপতি বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে দল ও খেলার প্রতি মাহমুদউল্লাহর অসাধারণ অবদানের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভবিষ্যতের জন্য তার সাফল্য কামনা করি। তার অভিজ্ঞতার ভান্ডার বাংলাদেশের ক্রিকেটকে সমৃদ্ধ করে তুলবে বলে বিশ্বাস করি।’এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাকা-৮ আসনের এমপি পদপ্রার্থী ওসমান হাদী গুলিবিদ্ধ
ঢাকা-৮ আসনের এমপি পদপ্রার্থী ওসমান হাদী গুলিবিদ্ধ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনে প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। তাকে ঢামেকের ইমার্জেন্সিতে নেওয়া হয়েছে।  বিস্তারিত আসছে......এফএস

‘যেসব সাংবাদিক মবের ভয়ে আছেন, তারা ফ্যাসিবাদের দোসর’
‘যেসব সাংবাদিক মবের ভয়ে আছেন, তারা ফ্যাসিবাদের দোসর’

যেসব সাংবাদিক মবের ভয়ে আছেন, তারা ফ্যাসিবাদের দোসর ছিলেন। এ সরকার তো কাউকে ডিজিএফআই বা এনএসআই দিয়ে হয়রানি করে নাই Read more

বিশ্ব হাতি দিবস আজ, অথচ হাতির জগৎই নেই!
বিশ্ব হাতি দিবস আজ, অথচ হাতির জগৎই নেই!

রাত তখন সাড়ে ১২টা। বাইরে মুষলধারে বৃষ্টি। শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বাতকুচি টিলাপাড়া গ্রামে ষাটোর্ধ্ব বৃদ্ধা ছুরতন নেছা প্রতিদিনের মতোই একাকি Read more

আলফাডাঙ্গায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
আলফাডাঙ্গায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

আলফাডাঙ্গা ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ইনামুল হাসান (৩৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন Read more

ভেনেজুয়েলার তেল বিক্রি ‘অনির্দিষ্টকাল’ নিয়ন্ত্রণ করবে যুক্তরাষ্ট্র
ভেনেজুয়েলার তেল বিক্রি ‘অনির্দিষ্টকাল’ নিয়ন্ত্রণ করবে যুক্তরাষ্ট্র

দক্ষিণ আমেরিকার তেলসমৃদ্ধ দেশ ভেনেজুয়েলার তেল বিক্রি ও বিপণন ব্যবস্থা অনির্দিষ্টকালের জন্য যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণ করবে বলে ঘোষণা দিয়েছে মার্কিন জ্বালানি  Read more

সনমান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন
সনমান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন

শতবর্ষের গৌরবময় পথচলা পূর্ণ করল সনমান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রতিষ্ঠার শত বছর উপলক্ষে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন