ভারতে দোলযাত্রা বা দোল পূর্ণিমা উপলক্ষে সরকারি ছুটি থাকায় আগামী শনিবার (১৫ মার্চ) বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে দু‘দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকবে। তবে বেনাপোল-পেট্রাপোল চেকপোস্ট দিয়ে পাসপোর্টযাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছেন। রবিার ১৬ মার্চ) সকাল থেকে আবারও এ পথে আমদানি-রপ্তানি বাণিজ্য চলবে বলে দু‘পাড়ের বন্দর ব্যবহারকারী সংগঠনের নেতৃবৃন্দ জানিয়েছেন।বিষয়টি নিশ্চিত করে বেনাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ এসোসিয়েশনের সাধারন সম্পাদক সাজেদুর রহমান জানান, ভারতীয় পেট্রাপোল কাস্টমস ক্লিয়ারিং এজেন্টস স্টাফ এসোসিয়েশন থেকে পত্র দিয়ে জানিয়েছে ভারতে দোল পূর্ণিমা উপলক্ষে সরকারি ছুটি থাকায় আগামী শনিবার আমদানি-রপ্তানিসহ বন্দর ও কাস্টমসের কার্যক্রম বন্ধ থাকবে। রবিবার সকাল থেকে পুরোদমে আবারো চলবে আমদানি-রপ্তানি কার্যক্রম।ভারতের পেট্রাপোল সিএন্ডএফ স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী জানান, দোলযাত্রা বা দোল পূর্ণিমা একটি বৈঞব উৎসব। বসন্তের এই উৎসবটি ‘হোলি’ নামে পরিচিত। অশুভ শক্তির বিনাশ হিসাবে ‘হোলি উৎসব’ হয়ে থাকে। এই উৎসবের কারণে আমদানি-রপ্তানি সংক্রান্ত কাজকর্মের সাথে সম্পৃক্ত সিঅ্যান্ডএফ মালিক, কর্মচারী, হ্যান্ডলিং শ্রমিক, ট্রাকচালকরা নিজ নিজ এলাকায় ফিরে যান। ফলে শনিবার এ পথে কোনো আমদানি-রপ্তানি হবে না।বেনাপোল বন্দরের উপ পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার জানান, ভারতে দোল পূর্ণিমায় সরকারি ছুটির জন্য শনিবার এ পথে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। বন্দরে পণ্য খালাস করা ভারতীয় খালি ট্রাকগুলো ফিরে যেতে পারবে।বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ মোহাম্মদ আহসানুল কাদের ভূঞা জানান, দোল পূর্ণিমায় এ পথে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দু‘দেশের মধ্যে পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক থাকবে। পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রথম দিনে কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ২ হাজার ৫৫৩ জন, বহিষ্কার ১
প্রথম দিনে কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ২ হাজার ৫৫৩ জন, বহিষ্কার ১

কুমিল্লা বোর্ডে বৃহস্পতিবার (১০ এপ্রিল) অনুষ্ঠিত চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের প্রথম দিনের বাংলা প্রথম পত্র পরীক্ষায় Read more

করিমগঞ্জে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ৩২
করিমগঞ্জে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ৩২

কিশোরগঞ্জের করিমগঞ্জে চলন্ত মোটরসাইকেলের চাকা থেকে শরীরে কাঁদা ছিটে যাওয়াকে কেন্দ্র করে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের Read more

সবাইকে নিয়ে নির্বাচন না হলে আমরা ভোটে যাব না : কাদের সিদ্দিকী
সবাইকে নিয়ে নির্বাচন না হলে আমরা ভোটে যাব না : কাদের সিদ্দিকী

বাংলাদেশের সব দল নির্বাচনে এলে কৃষক শ্রমিক জনতা লীগও অংশ নেবে। কিন্তু যদি বিএনপি ও এনসিপিকে নিয়ে একতরফা নির্বাচন হয় Read more

গ্রিনল্যান্ডের দখল আমাদের লাগবেই: ট্রাম্প
গ্রিনল্যান্ডের দখল আমাদের লাগবেই: ট্রাম্প

বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের সীমানাভুক্ত করার সংকল্প ফের ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন আন্তর্জাতিক নিরাপত্তার স্বার্থেই Read more

জলবায়ু পরিবর্তন: এক দেশ আরেক দেশের বিরুদ্ধে মামলা করতে পারবে
জলবায়ু পরিবর্তন: এক দেশ আরেক দেশের বিরুদ্ধে মামলা করতে পারবে

জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতির কারণে এখন থেকে এক দেশ আরেক দেশের বিরুদ্ধে মামলা করতে পারবে বলে যুগান্তকারী এক রায়ে জানিয়েছে জাতিসংঘের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন