ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ধর্ষণের শিকার শিশুটি মারা গেছে।বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে বিষয়টি জানানো হয়েছে। একইসঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে শোক জানানো হয়।পোস্টে জানানো হয়, অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, মাগুরায় নির্যাতিত শিশুটি আজ ১৩ মার্চ ২০২৫ তারিখে দুপুর ১টায় সম্মিলিত সামরিক হাসপাতাল, ঢাকায় শেষ নিশ্বাস ত্যাগ করেছে। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এর সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থা প্রয়োগ এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। শিশুটির আজ সকালে তিনবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, দুইবার স্থিতিশীল করা গেলেও তৃতীয়বার আর হৃৎস্পন্দন ফিরে আসেনি।বাংলাদেশ সেনাবাহিনী শিশুটির শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে এবং যেকোনো প্রয়োজনে তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করছে। বাংলাদেশ সেনাবাহিনী শিশুটির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে।এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনুস। আসামিদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসার নির্দেশ দিয়েছেন তিনি।উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৬ মার্চ) মাগুরা শহরে বোনের বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় ওই শিশুটি। পরের দিন তাকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ওইদিন দুপুরেই উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে রাতেই পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।এরপর শুক্রবার রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সংকটাপন্ন শিশুটিকে গত শনিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট (পিআইসিইউ) থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়। পরদিন রোববার শিশুটিকে সিএমএইচে পেডিয়াট্রিক আইসিইউতে নেওয়া হয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গুলিস্তানে শিক্ষার্থী-আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া-পাল্টা ধাওয়া, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
গুলিস্তানে শিক্ষার্থী-আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া-পাল্টা ধাওয়া, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

রাজধানীর গুলিস্তানে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় শিক্ষার্থীরা ইট-পাটকেল নিক্ষেপ করেন। আর আইনশৃঙ্খলা বাহিনী সাউন্ড Read more

ধামইরহাটে ছাত্রদলের প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত
ধামইরহাটে ছাত্রদলের প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত

নওগাঁর ধামইরহাট উপজেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী এবং ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের সহিত জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক Read more

গাজা পুরোপুরি দখলে অভিযান শুরু করেছে ইসরায়েল, দাবি হামাসের
গাজা পুরোপুরি দখলে অভিযান শুরু করেছে ইসরায়েল, দাবি হামাসের

আলজাজিরার ৫ সাংবাদিককে হত্যার মধ্যে দিয়ে ফিলিস্তিনের গাজা পুরোপুরি দখলের অভিযান শুরু করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। সোমবার (১১ আগস্ট) গাজা Read more

আইপিএলসহ টিভিতে আজ যেসব খেলা দেখবেন
আইপিএলসহ টিভিতে আজ যেসব খেলা দেখবেন

আইপিএলে আজ চেন্নাইয়ের মুখোমুখি হায়দরাবাদ। পিএসএলে মুখোমুখি করাচি ও কোয়েটা। চলুন দেখে নিই- টিভিতে আইপিএল-পিএসএলসহ যেসব খেলা দেখা যাবে।বাংলাদেশ প্রিমিয়ার Read more

আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান
আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গ্যাস ও ওষুধের দোকানসহ দুই প্রতিষ্ঠানকে মোট ২৫ Read more

চাঁদাবাজির অভিযোগে ‘হাতকাটা’ টিপুসহ গ্রেপ্তার- ৩
চাঁদাবাজির অভিযোগে ‘হাতকাটা’ টিপুসহ গ্রেপ্তার- ৩

সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে চাঁদাবাজির অভিযোগে টিপু সুলতান ওরফে ‘হাতকাটা’ টিপুসহ তিনজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এ সময় তাদের কাছ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন