কিশোরগঞ্জের ভৈরবে কাভার্ডভ্যানের চাপায় অজ্ঞাত পরিচয়ে এক যুবক নিহত হয়েছে। দুর্ঘটনার সময়ে নিহত যুবক খালি গায়ে লুঙ্গি পরা ছিলো।বৃহস্পতিবার (১৩ মার্চ) ভোর রাত সাড়ে তিনটার দিকে উপজেলার কালিকাপ্রসাদ বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে।পুলিশ সুত্রে জানা যায়, ভোর রাতে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের কালিকাপ্রসাদ বাসস্ট্যান্ড এলাকায় অজ্ঞাত পরিচয়ে এক যুবক সড়ক পার হওয়ার সময়ে হঠাৎ করে কিশোরগঞ্জগামী একটি কাভারভ্যান চাপায় ঘটনাস্থলেই প্রাণ হারায় পথচারী যুবক। পরে প্রত্যক্ষদর্শীরা এই ঘটনা দেখে দৌড়ে এসে কাভার্টভ্যানসহ চালককে আটক করে। পরে খবর পেয়ে ভৈরব হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এসময় চালককে আটকসহ কাভারভ্যানটি জব্দ করে পুলিশ।এ বিষয়ে ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাহাবুর রহমান জানান, সড়ক পারাপারের সময় কাভার্টভ্যান চাপায় এক পথচারী যুবক নিহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। তবে তার পরিচয় সনাক্ত করা যায়নি। এই ঘটনায় কাভার্টভ্যান চালককে আটক করা হয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সখীপুরে ট্রাকের ধাক্কায় মাটি ব্যবসায়ী নিহত
সখীপুরে ট্রাকের ধাক্কায় মাটি ব্যবসায়ী নিহত

টাঙ্গাইলের সখীপুরে নিজ মালিকানাধীন মাটি ভর্তি ট্রাক উল্টে গিয়ে মোজাম্মেল হোসেন (৩৫) নামের এক মাটি ব্যবসায়ী নিহত হয়েছে।শনিবার ( ২২ Read more

সেন্টমার্টিন উন্মুক্ত হচ্ছে শনিবার, মানতে হবে ১২ নির্দেশনা
সেন্টমার্টিন উন্মুক্ত হচ্ছে শনিবার, মানতে হবে ১২ নির্দেশনা

পর্যটকদের দীর্ঘ অপেক্ষার অবশেষে আগামী শনিবার (১ নভেম্বর) থেকে মৌসুমের প্রথম পর্যটক ভ্রমণ শুরু হতে যাচ্ছে সৌন্দর্যে ঘেরা প্রবাল দ্বীপ Read more

স্নায়ু চাপেই ভরাডুবি, দায় স্বীকার করলেন জ্যোতি
স্নায়ু চাপেই ভরাডুবি, দায় স্বীকার করলেন জ্যোতি

আইসিসি নারী বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে দারুণ এক জয় দিয়ে মিশন শুরু করেছিল বাংলাদেশ। তবে এরপর আর ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি Read more

উত্তরায় লটারিতে রাজউকের প্লাট পেলেন ১৭২ জন
উত্তরায় লটারিতে রাজউকের প্লাট পেলেন ১৭২ জন

লটারির মাধ্যমে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) উত্তরা ১৮ নম্বর সেক্টরে এপার্টমেন্ট প্রকল্পের ‘এ’ ব্লকে নির্মিত গ্রস ১৬৫৪ বর্গফুট আয়তনের ১৭২টি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন