ইউক্রেনের সম্মতির পর যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে রাশিয়ার উদ্দেশে রওয়ানা দিয়েছে মার্কিন প্রতিনিধি দল। বুধবার (১২ মার্চ) হোয়াইট হাউজে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনের জন্য আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন ট্রাম্প। খবর বিবিসির।এরই মধ্যে প্রস্তাবের বিষয়টি খতিয়ে দেখছে বলে জানিয়েছে ক্রেমলিন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে ফোনকলের সম্ভাবনার কথাও জানা গেছে।মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, বল এখন রাশিয়ার কোর্টে। যুক্তরাষ্ট্রের কোন কোন কর্মকর্তা মস্কোয় যাচ্ছেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক প্রতিনিধি স্টিভ উইটকফ যেতে পারেন বলে জানিয়েছে বেশ কয়েকটি সূত্র।এদিকে, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছিলেন, শান্তি আলোচনায় রাশিয়ার সঙ্গে যোগাযোগ করেছেন জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী মাইক ওয়ালটজ।এর আগে, মঙ্গলবার (১১ মার্চ) সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠেয় বৈঠকে রাশিয়ার সঙ্গে ৩০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হয় ইউক্রেন। তবে যুদ্ধবিরতি হবে কিনা, সেটা নির্ভর করছে রাশিয়ার ওপর।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভালুকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর পুড়ে ছাই
ভালুকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর পুড়ে ছাই

ময়মনসিংহের ভালুকা উপজেলায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসতবাড়ি ও একটি রান্নাঘর সম্পূর্ণ পুড়ে গেছে।রবিবার (২৭ এপ্রিল) দুপুরে হবিরবাড়ি ইউনিয়নের সিডস্টোর-ঝালপাজা Read more

সখীপুরে নিখোঁজের ৭ ঘণ্টা পর বন অবস্থায় শিশুকে উদ্ধার
সখীপুরে নিখোঁজের ৭ ঘণ্টা পর বন অবস্থায় শিশুকে উদ্ধার

টাঙ্গাইলের সখীপুরে নিখোঁজের প্রায় ৭ ঘণ্টা পর বন থেকে মো. শামীম (১০) নামের এক শিশুকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় উদ্ধার Read more

মাফিয়াতন্ত্র-গডফাদারতন্ত্রের অবসান চাই: কক্সবাজারে নাহিদ ইসলাম
মাফিয়াতন্ত্র-গডফাদারতন্ত্রের অবসান চাই: কক্সবাজারে নাহিদ ইসলাম

‘স্বৈরতন্ত্র, পরিবারতন্ত্র, গডফাদারতন্ত্র ও মাফিয়াতন্ত্র- সবকিছুই বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে’- এমন আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ Read more

ধ্বংসস্তূপে থাকা গাজাবাসীর জন্য বিশাল ত্রাণবহর পাঠাচ্ছে সৌদি
ধ্বংসস্তূপে থাকা গাজাবাসীর জন্য বিশাল ত্রাণবহর পাঠাচ্ছে সৌদি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার ভয়াবহ মানবিক পরিস্থিতি বিবেচনা করে এবং সেখানকার মানুষের দুর্ভোগ লাঘবে সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন