নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতিতে দুই পক্ষের সংঘর্ষে আকরাম শেখ (৪০) নামে একজন নিহত হয়েছেন।বুধবার (১২ মার্চ) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার নড়াগাতি থানার চর-জয়নগর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত আকরাম শেখ চর-জয়নগর গ্রামের হেকমত শেখের ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চর-জয়নগর গ্রামের পিরু ও আনসার গ্রুপের মধ্যে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। বুধবার রাত সাড়ে ৮টার দিকে দু’পক্ষ সংঘর্ষে জড়ায়। এক পর্যায়ে পিরু গ্রুপের আকরাম শেখকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষের লোকজন। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের দ্বায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে তাৎক্ষণিকভাবে এঘটনায় আহতের বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।এ বিষয়ে নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম সময়ের কন্ঠস্বরকে জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে । পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে। এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ
বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

রাজধানী ঢাকার বাসিন্দাদের প্রতিদিনই কেনাকাটাসহ নানা প্রয়োজনে কোনো না কোনো মার্কেট ও শপিংমলে যেতে হয়। ছুটির দিন না হলেও কোথাও Read more

কালিয়াকৈর-মাওনা আঞ্চলিক সড়ক যেন মরণফাঁদ, দেড় মাসে মৃত্যু ২৫
কালিয়াকৈর-মাওনা আঞ্চলিক সড়ক যেন মরণফাঁদ, দেড় মাসে মৃত্যু ২৫

গাজীপুরের কালিয়াকৈর-মাওনা ২০ কিলোমিটার আঞ্চলিক সড়কের সৌন্দর্য আকৃষ্ট করে রাস্তার দুই পাশে সারি সারি গজারি গাছ যেন সড়কটির সৌন্দর্য বাড়িয়েছে। Read more

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, নেই লিটন
টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, নেই লিটন

এশিয়া কাপের ১৭তম আসরের সুপারের ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-ভারত। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে Read more

বগুড়ায় লাল প্যাকেটে মিলল ৮৩ রাউন্ড তাজা গুলি
বগুড়ায় লাল প্যাকেটে মিলল ৮৩ রাউন্ড তাজা গুলি

বগুড়ায় শহরের তিনমাথা-সাতমাথা সড়কের কামারগাড়ি এলাকা থেকে ৮৩ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।সোমবার (০৮ সেপ্টেম্বর) রাত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন