জলাবদ্ধতা নিরসনে ঐতিহ্যবাহী নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষের বাসভবনের পূর্ব পাশের  চিত্রা নদীতে যাওয়ার সরকারি রাস্তা ও ঘাট সংস্কারের দাবী এলাকাবাসীর। পুরানো ম্যাপে নদীতে যাওয়ার ঘাট ও রাস্তা থাকলেও নতুন ম্যাপে ভুলক্রমে ঘাট ও রাস্তা না থাকা এবং অধ্যক্ষের বাসভবনের সীমানা প্রাচীরের মাঝখান দিয়ে রাস্তা যাওয়ায় সমস্যা সৃষ্টি হয়েছে। বর্তমান খসড়া ম্যাপে ভুল হওয়ায় সেটা সংশোধন না করে একটি লোক রাস্তা ও ঘাট বন্ধ করে দিতে চাচ্ছেন। নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষের বাসভবনের পূর্ব পাশে ভিআইপি মহল্লার বাসিন্দারা পৌরসভার প্রশাসক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন দলবদ্ধতা নিরসনে আসন্ন বর্ষা মৌসুম আসার আগেই ড্রেন ও পুরনো ঘাট সংস্কার করতে হবে।চিত্রা নদীর উক্ত রাস্তার পাশের বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী গিয়াস উদ্দিন খান ডালু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে রাস্তাও ড্রেনের ব্যবস্থা করলেও ম্যাপে সমস্যার কারণে পৌরসভার পক্ষে কাজ করা সম্ভব হচ্ছে না।নড়াইল সরকারি ভিক্টরিয়া কলেজের অধ্যক্ষের বাসভবনের পাশে বসবাস করা কলেজের কর্মচারী রঘু ও মিতা জানান,‘বৃষ্টি শুরু হলেই নদীতে জল দ্রæত নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এই মহল্লায় জলবদ্ধতা সৃষ্টি হয় এবং সেই জল আমার বসবাসের ঘরে উঠে হাটু জল হয়। তাই বর্ষা বৃষ্টি আসার আগেই এর সমাধান করতে হবে।,বিশিষ্ট সমাজসেবক ব্যবসায়ী আইয়ুব খান বুলু জানান, ‘এখানে অনেক পূর্ব থেকেই চিত্রা নদীতে যাওয়ার রাস্তা ও ঘাট ছিল। মহল্লা বাসির শান্তিতে বসবাস করার স্বার্থে পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকা উচিত।,কুড়িগ্রাম উন্নয়ন কমিটির সভাপতি ও নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সাবেক অধ্যক্ষ গোবিন্দ নাগ জানান, ‘নড়াইল পৌরসভার এই মহল্লায় অধ্যক্ষ,অ্যাডভোকেট,ব্যবসায়ী ডাক্তার, সাংবাদিক এর বসবাস। তারপরও এই মহল্লা অবলিত। বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে যাতায়াতের অনুপযোগী হয়। আমরা একাধিকবার পৌরসভার মেয়র ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানোর পরও সেটার আজ অবধি সমাধান হয়নি।,এ বিষয়ে নড়াইল পৌরসভার ইঞ্জিনিয়ার হায়দার আলী জানান, ‘রাস্তা ম্যাপে না থাকলে কাজ করা কঠিন হবে। কারণ পৌরসভা  উন্নয়ন কাজে ঝামেলা হলে সেটা করেনা।ম্যাপে ভুল হওয়ার বিষয়ে এডিসি রেভিনিউ জুবায়ের হোসেন বলেন,‘ম্যাপে ভুল হলে বিচলিত হবার কিছু নেই। এলএসটি মামলা দিয়ে সংশোধন করা যায়।,উল্লেখ্য, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষের বাসভবনের পূর্ব পাশের মহল্লার বাসিন্দারা ও কুড়িগ্রাম উন্নয়ন কমিটির সভাপতি সেক্রেটারির সমন্বয়ে নড়াইল পৌরসভার সার্ভেয়ার দিয়ে মেপে দীর্ঘদিন বন্ধ করে রাখা নদীতে যাওয়ার রাস্তা ও ঘাট উন্মুক্ত করা হয় এবং বর্তমানে সেটা উন্মুক্ত অবস্থায় আছে। কিন্তু একটি লোক আবারও এটা বন্ধ করে দিয়ে জলবদ্ধতা সৃষ্টি করার পায়তারা করতেছে। মহল্লার অধিকাংশ বাসিন্দার দাবি দীর্ঘদিন নদীতে যাওয়ার রাস্তা ও ঘাট যে বন্ধ করে রেখে মহল্লা বাসীদের ভোগান্তিতে ফেলেছিল এবং ভবিষ্যতে আবারো ঝামেলা করতে চাচ্ছে তাকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া উচিত।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরিশালে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
বরিশালে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

বরিশালের মুলাদীতে আলোচিত গৃহবধূ লিমা হত্যা মামলায় স্বামী সোহরাব হোসেন আকনের মৃত্যুদণ্ডের আদেশের রায় দিয়েছেন আদালত। রোববার (০৫ অক্টোবর) দুপুরে নারী Read more

খাবারের অনিয়মে যেসব শারীরিক সমস্যা হতে পারে
খাবারের অনিয়মে যেসব শারীরিক সমস্যা হতে পারে

কর্মব্যস্ততার কারণে অনেকেরই সময়মত খাবার খাওয়া হয় না। দেখা যায়, সকালের নাশতা খেতে খেতে প্রায় দুপুর হয়ে যায়। এ কারণে Read more

বিএনপি নেতা আমানের ১৩ ও তার স্ত্রীর ৩ বছরের সাজা বাতিল
বিএনপি নেতা আমানের ১৩ ও তার স্ত্রীর ৩ বছরের সাজা বাতিল

বিএনপি নেতা আমান উল্লাহ আমানের ১৩ বছর ও তার স্ত্রী সাবেরার ৩ বছরের সাজা বাতিল করেছেন আপিল বিভাগ। বুধবার (৩০ এপ্রিল) Read more

খাগড়াছড়িতে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা আটক
খাগড়াছড়িতে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা আটক

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক এক নেতাকে আটক করেছে পুলিশ। আটককৃতের নাম নিলয় চৌধুরী ইগলু Read more

৪৪তম বিসিএসে রিপিট ক্যাডার ৪০০ জন, সংশোধন হচ্ছে বিধি
৪৪তম বিসিএসে রিপিট ক্যাডার ৪০০ জন, সংশোধন হচ্ছে বিধি

৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৬৯০ জনকে নিয়োগে সরকারি কর্ম কমিশন (পিএসসি) সাময়িকভাবে মনোনীত করেছে। ৩০ জুন প্রকাশিত Read more

নড়াইলে ১০ বছরেও চালু হয়নি সেচ পাম্প, বিপাকে কৃষকেরা
নড়াইলে ১০ বছরেও চালু হয়নি সেচ পাম্প, বিপাকে কৃষকেরা

নড়াইল সদর উপজেলার কমলাপুর ও গন্ধবখালী এলাকায় বিগত ১০ বছর ধরে দুটি সেচ পাম্প বন্ধ থাকায় জমি চাষে হিমশিম খাচ্ছেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন