দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম (বীর প্রতীক) কুড়িগ্রাম সফরে এলেও স্থানীয় প্রশাসন থেকে আমন্ত্রণ জানানো হয়নি স্থানীয় সংবাদকর্মীদের। এরপরও পেশাগত দায়িত্ব পালনে সংবাদকর্মীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যান। কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে সংবাদকর্মীদের আসন না দেওয়া ও ছবি তুলতে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এ অবস্থায় নিরুপায় হয়ে সম্মেলন কক্ষ ত্যাগ করে সভা বর্জন করেন সংবাদকর্মীরা। বুধবার (১২ মার্চ) দুপুর ১২টার দিকে জেলা প্রশাসন চত্বর এ ঘটনা ঘটে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাংবাদিক নেতারা।কুড়িগ্রাম প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজার রহমান টিউটর বলেন, ‘জেলা প্রশাসন প্রকৃত ও মূল ধারার সাংবাদিকদের পাশ কাটিয়ে চলছে। যারা ফেসবুক সর্বস্ব সাংবাদিকতা করেন তাদেরকে সম্মেলন কক্ষে নেওয়া হলেও মূলধারার পেশাদার সাংবাদিকদের বাইরে অপেক্ষায় রাখা হয়েছিল। নির্ধারিত সময় পার হলেও সাংবাদিকদের সাক্ষাত দেওয়া হয়নি। এজন্য প্রতিবাদ জানিয়ে আমরা উপদেষ্টার কর্মসূচি বর্জন করেছি।’এ ব্যাপারে জেলা প্রশাসক (ডিসি) নুসরাত সুলতানা বলেন, ‘আমাদের পরিকল্পনা ছিল স্যার (উপদেষ্টা) অফিসারদের সাথে মতবিনিময়ের পর সাংবাদিকদের ব্রিফ করবেন। কিন্তু এরমধ্যে দেখলাম কিছু সাংবাদিক ভিতরে ঢুকলেন, বক্তব্য দিলেন। জিনিসটা বুঝলাম না কী হলো না হলো।’সাংবাদিক নেতৃবৃন্দের অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে জেলা প্রশাসক বলেন, ‘আপনাদের সাথে কোনও দূরত্ব নাই। দূরত্ব কেন থাকবে? ঠিক আছে আপনাদের নিয়ে আমি বসবো। আপনারা কীভাবে চান, আমাদের কাছে কী প্রত্যাশা করেন। আসেন বসেন, আমি সেভাবে কাজ করবো। দূরত্বের কোনও বিষয় নেই।’পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পারমাণবিকসমৃদ্ধ আন্ডারওয়াটার ড্রোনের পরীক্ষায় সফল রাশিয়া
পারমাণবিকসমৃদ্ধ আন্ডারওয়াটার ড্রোনের পরীক্ষায় সফল রাশিয়া

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার বলেছেন, তারা সফলভাবে একটি পারমাণবিক সক্ষমতাসম্পন্ন, পারমাণবিক শক্তিচালিত আন্ডারওয়াটার ড্রোনের পরীক্ষা চালিয়েছে। মাত্র কয়েক দিনের Read more

ওয়ানডে থেকে স্টিভ স্মিথের অবসর
ওয়ানডে থেকে স্টিভ স্মিথের অবসর

চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে ভারতের বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে অস্ট্রেলিয়া। দলের এমন বিদায়ের একদিনের মাথায় অস্ট্রেলিয়ান ক্রিকেট সমর্থকদের জন্য Read more

নোয়াখালীতে ভরা মৌসুমে চালের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ
নোয়াখালীতে ভরা মৌসুমে চালের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ

‘ভাতের পাতে স্বস্তি ফেরাও’ স্লোগানে ভরা মৌসুমে চালের দাম বৃদ্ধির প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ করেছে খাদ্য নিরাপত্তা নেটওয়ার্কের উদ্যোগে বিভিন্ন সংগঠন।মঙ্গলবার Read more

রাঙ্গামাটিতে টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কা, সতর্কতা জারি
রাঙ্গামাটিতে টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কা, সতর্কতা জারি

গত সোমবার থেকে টানা বর্ষণে পাহাড়ি জেলা রাঙ্গামাটিতে ভূমিধসের আশঙ্কা দেখা দিয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে বুধবার (৯ জুলাই) সারাদিন Read more

‘জয় বাংলা’ বলে বিএনপির মনোনয়ন হারালেন কামাল!
‘জয় বাংলা’ বলে বিএনপির মনোনয়ন হারালেন কামাল!

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-০১ (শিবচর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ঘোষিত প্রার্থী কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিত করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন