মাদক ব্যবসায়ী ও জুয়ারীদের প্রতিহত করতে কিশোরগঞ্জ সদর উপজেলার ১১ নং দানাপাটুলী ইউনিয়ন পুলিশিং কমিটির উদ্যোগে মাদক ব্যবসায়ী ও জুয়ারীদের বিরুদ্ধে বিট পুলিশিং প্রতিরোধ সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১২ মার্চ) দুপুরে আলহাজ্ব আমির উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠ, মাঠের বাজার এলাকায় এ বিট পুলিশিং প্রতিরোধ সভা অনুষ্ঠিত হয়। এতে ১১নং দানাপাটুলী ইউনিয়ন বিএনপির সভাপতি রাসেল মাহমুদের সভাপতিত্বে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন, ১১ নং দানাপাটুলী ইউনিয়নের চেয়ারম্যান আমির হোসেন, সাবেক সদর উপজেলার বিএমপির যুগ্মযুগ্ম আহবায়ক লুৎফর রহমান তালুকদার প্রমুখ।এসময় মাদক ব্যবসায়ী ও জুয়ারীদের প্রতি হুশিয়ারি উচ্চারণ করে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে দানাপাটুলী ইউনিয়নে মাদক বেচাকেনা চলছে। জুয়ারীদের আনাগোনা বাড়ছে। বিশেষ করে রাত গভীর হলে মোটরসাইকেলে মাদক কারবারিরা এসব গ্রামে এসে বেচাকেনা শুরু করে। তাদের যন্ত্রণায় নারী, শিশু-কিশোরসহ সবাই অতিষ্ঠ। তাদের মাদক ব্যবসা কোনোভাবেই প্রতিহত করা যাচ্ছে না। গ্রামের প্রায় প্রতিটি পরিবারের কিশোর, তরুণ, যুবকরা ক্রমেই মাদকের দিকে ঝুঁকে পড়ছে।মাদক সরবরাহের সঙ্গে জড়িতদের এবং যারা মাদক গ্রহণ করে তাদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে মাদক নির্মূল করতে এলাকাবাসী মতামত প্রদান করেন। মাদক নির্মূলে সবাই প্রতিশ্রুতিবদ্ধ হয়। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়। মাদকের বিরুদ্ধে ব্যাপক সামাজিক আন্দোলনেরর অংশ হিসেবে অভিভাবকদের নিয়ে বিভিন্ন পর্যায়ের মাদকের ক্ষতিকারক দিকগুলো আলোচনা করা হয়। মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করতে মাদকের শারীরিক ও মানসিক প্রভাব সম্পর্কে তথ্যসমূহ সহজভাবে মানুষের কাছে আগামীতে পৌঁছে দেয়ার প্রস্তুতি গ্রহণ করা হয়।কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, মাদক ব্যবসায়ী ও জুয়ারীদের বিরুদ্ধে কোন আপোষ নেই। থানা পুলিশ জনগণের পাশে আছে। যে কোন প্রয়োজনে বা যে কোন মাদক ব্যবসায়ীদের তথ্য সরাসরি আমাকে জানালে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদকের বিরুদ্ধে কাজ করতে সকলের সহযোগিতা কামনা করছি।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভৈরবে ৫ বছরের শিশুকে বলৎকারের ঘটনায় গ্রেপ্তার ১
ভৈরবে ৫ বছরের শিশুকে বলৎকারের ঘটনায় গ্রেপ্তার ১

কিশোরগঞ্জের ভৈরবে ৫ বছরের এক শিশুকে বলৎকারের ঘটনায় দিয়ান (১৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সে শহরের পুলতাকান্দা এলাকার Read more

বাঘায় পুকুরে বিষ প্রয়োগ, নিঃস্ব ব্যবসায়ী
বাঘায় পুকুরে বিষ প্রয়োগ, নিঃস্ব ব্যবসায়ী

রাজশাহীর বাঘা উপজেলার ধন্দহ গ্রামে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। ফলে আসরাফ আলী নামক এক ব্যবসায়ী নিঃস্ব Read more

ফুলবাড়ীতে ৩২ কেজি গাঁজাসহ গ্রেফতার ১
ফুলবাড়ীতে ৩২ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩২ কেজি গাঁজাসহ এক মাদক চোরাকারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মাদক কারবারি শাহিন আলম Read more

ভোলায় ব্যবসায়ী হত্যায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড
ভোলায় ব্যবসায়ী হত্যায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

ভোলার মনপুরা উপজেলায় আর্থিক দ্বন্দ্বের জেরে আলাউদ্দিন নামের এক ব্যবসায়ী হত্যার ঘটনায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও অপরাধ প্রমাণিত Read more

এক দফা দাবিতে রাজপথে নামার হুঁশিয়ারি ইশরাকের
এক দফা দাবিতে রাজপথে নামার হুঁশিয়ারি ইশরাকের

বিএনপি নেতা ইশরাক হোসেন অভিযোগ করেছেন যে, একটি গোষ্ঠী দেশকে গণতান্ত্রিক ধারার বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে।শনিবার (৭ জুন) দুপুরে Read more

এ কে খন্দকারের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
এ কে খন্দকারের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বীর-উত্তম খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, মুক্তিবাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ, স্বাধীন বাংলাদেশের প্রথম বিমান বাহিনী প্রধান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন