জীবিকার তাগিদে উন্নত জীবনের আশায় প্রায় ৯ মাস আগে মালয়েশিয়ায় পাড়ি দিয়েছিলেন পরিবারের বড় ছেলে আব্দুল মাজেদ খাঁন (২৯)। গত ১০ মার্চ (সোমবার) সকালে মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। নিহত আব্দুল মাজেদ খাঁন রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের মহেন্দ্রপুর গ্ৰামের মোয়াজ্জেম খাঁনের ছেলে। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, উন্নত জীবনের আশায় পরিবারের বড় ছেলে মাজেদ প্রায় ৯ মাস আগে মা-বাবা, ও ৫ বছরের একমাত্র মেয়েকে রেখে মালয়েশিয়ায় যান। মাজেদ মালয়েশিয়ায় পেনাং শহরে একটি কোম্পানিতে শ্রমিকের কাজ করতেন। ভিসার মেয়াদ শেষ হওয়ার কারণে গত ১০ মার্চ (সোমবার) সকালে মালয়েশিয়ায় নতুন ভিসার জন্য মেডিকেল করতে য়াওয়ার সময় পথে রাস্তা পারাপারের সময় গাড়ির চাপায় পড়ে তিনি নিহত হন। মৃত্যুর খবর বাংলাদেশে তার পরিবার জানার পর কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের লোকজন। মাজেদর মরদেহ দ্রুত দেশে আনার জন্য দাবি পরিবারের সদস্যদের। মঙ্গলবার (১১ মার্চ) সরেজমিনে নিহত মাজেদের বাড়িতে গিয়ে দেখা যায়, পরিবারে চলছে শোকের মাতম। আদরের সন্তানের শোকে বারান্দায় শুয়ে বার বার জ্ঞান হারাচ্ছেন মা। বাড়ির উঠানে স্বজনদের আহাজারি।নিহত মাজেদ খাঁনের বাবা মোয়াজ্জেম খাঁন বলেন, ‌আমার ছেলে মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় মারা গেছে। আমার ছেলের মরদেহ দেশে আনতে চাই। সরকার যেন দ্রুত আমার ছেলের মরদেহ দেশে আনার ব্যবস্থা করে দেয়।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লেবাননে ইসরায়েলের বিমান হামলা, ৩০০টিরও বেশি যানবাহন ধ্বংস
লেবাননে ইসরায়েলের বিমান হামলা, ৩০০টিরও বেশি যানবাহন ধ্বংস

দক্ষিণ লেবাননের আল-মাসাইলেহ সড়কের পাশে ছয়টি ভারী যন্ত্রপাতি স্থাপনায় বিমান হামলা চালিয়ে ৩০০টিরও বেশি যানবাহন ধ্বংস করেছে ইসরায়েলি সেনাবাহিনী। শনিবার Read more

জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র হতেই হবে: নাহিদ ইসলাম
জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র হতেই হবে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, 'আমরা বলেছি ৫ই আগস্টের মধ্যে জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র হতেই হবে। এর Read more

শরীরে অক্সিজেন সরবরাহ ঠিক রাখে কচু
শরীরে অক্সিজেন সরবরাহ ঠিক রাখে কচু

বাংলাদেশের মানুষের কাছে কচু খুবই পরিচিত একটি সবজি। দামে বেশ সস্তা এবং সহজলভ্য হওয়ায় এটি জনপ্রিয় সবজি। এর পাতা শাক Read more

বাড়ি সীমানা নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
বাড়ি সীমানা নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

‎চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ির সীমানা বিরোধের জেরে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। নিহত বৃদ্ধের নাম মো:নবিউল হক (৭৫)। সে Read more

ইরানের ৩ পারমাণবিক কেন্দ্রে হামলার দাবি ট্রাম্পের
ইরানের ৩ পারমাণবিক কেন্দ্রে হামলার দাবি ট্রাম্পের

ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে মার্কিন বিমান বাহিনী হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (২২ জুন) বাংলাদেশ সময় Read more

বাকৃবিতে ঈদুল ফিতরের জামাত সকাল ৯টায়
বাকৃবিতে ঈদুল ফিতরের জামাত সকাল ৯টায়

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কেন্দ্রীয় মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।রবিবার (৩০ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন