কুমিল্লা ইকোনমিক জোনে হামলা ও সংঘর্ষের ঘটনায় মেঘনা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।শনিবার (৮ মার্চ) ইপিজেডের একজন প্রশাসনিক কর্মকর্তা বাদী হয়ে এ মামলা করেন। মামলায় ১৩ জন নামীয় এবং অজ্ঞাত ১৫-১৬ জনকে আসামি করা হয়েছে। মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল এ তথ্য নিশ্চিত করেছেন।জানা যায়, গত শুক্রবার (৭ মার্চ) বিকেলে কুমিল্লা ইকোনমিক জোনের সরকারি জায়গা, সড়ক এবং অবিক্রিত জমি নিয়ে বিরোধ সৃষ্টি হয়। মেঘনা উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১নং যুগ্ম সদস্য সচিব সাকিব সরকার ও পলাশসহ তাদের সমর্থকরা এবং ইপিজেডের সাপ্লায়ার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল গাফফারের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে আব্দুল গাফফারের ইট নামানোর কাজে বাধা দেওয়ায় পরিস্থিতি উত্তেজিত হয়ে ওঠে। দুই পক্ষের মধ্যে কথার লড়াই থেকে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ৭ থেকে ৮ জন আহত হন।এবিষয়ে সাকিব সরকার বলেন, “ইকোনমিক জোনের ভেতরে সাধারণ মানুষের ও সরকারি জমি রয়েছে, যা অবৈধভাবে দখল করা হয়েছে। আমরা এ বিষয়ে কোম্পানির লোকজনের সাথে কথা বলছিলাম। কিন্তু তারা আমাদের শান্তিপূর্ণ প্রতিবাদকে উপেক্ষা করে, গাফফার মেম্বার ও শাহ আলম আমাদের উপর হামলা চালায়। এ সময় আমাদের সংগঠনের অফিস ভাঙচুরও করা হয়।”অপরদিকে, লুটেরচর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুল গাফফার অভিযোগ করে বলেন, “আমি দীর্ঘদিন ধরে এখানে ব্যবসা করছি। যখন শুনলাম অন্য ব্যবসায়ী গাফফার ভাইয়ের ইট নামাতে বাধা দেওয়া হচ্ছে, আমি তাদের বাধা দেওয়ার জন্য বলি। কিন্তু তারা আমার ব্যবসার ২০ শতাংশ ভাগ চায় এবং পূর্ব পরিকল্পিতভাবে আমাদের উপর হামলা চালায়।”এ ঘটনায় ইকোনমিক জোনের ডিজিএম মনিরুজ্জামানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।এ বিষয়ে মেঘনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বলেন, “মামলা হয়েছে এবং তদন্ত চলছে। পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ক্ষমা চাইলেন অভিনেতা শামীম হাসান সরকার
ক্ষমা চাইলেন অভিনেতা শামীম হাসান সরকার

প্রিয়াঙ্কা প্রিয়া নামের এক শিল্পীকে গালিগালাজ, ধর্ষণের হুমকি এবং শুটিং সেটে নেশাদ্রব্য সেবনের অভিযোগ ওঠে অভিনেতা শামীম হাসান সরকারের বিরুদ্ধে। Read more

ইবিতে নিরাপত্তা কর্মীদের সেহরি করালো ছাত্রদল
ইবিতে নিরাপত্তা কর্মীদের সেহরি করালো ছাত্রদল

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অভ্যন্তরে নিরাপত্তা রক্ষায় নিয়জিত গার্ডদের সেহরি করিয়েছে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় প্রায় ৩০ জন নিরাপত্তা কর্মীর Read more

জেলখানায় থাকা ভোটারদের ভোটদানে বিশেষ নির্দেশনা ইসির
জেলখানায় থাকা ভোটারদের ভোটদানে বিশেষ নির্দেশনা ইসির

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে বাংলাদেশের কোনো জেলখানায় বা আইনি হেফাজতে থাকা ভোটারদের ভোটদানের জন্য নির্বাচন কমিশন (ইসি) Read more

জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র হতেই হবে: নাহিদ ইসলাম
জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র হতেই হবে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, 'আমরা বলেছি ৫ই আগস্টের মধ্যে জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র হতেই হবে। এর Read more

চন্দনাইশে বিরল প্রজাতির রাজ ধনেশ পাখির বাচ্চা উদ্ধার
চন্দনাইশে বিরল প্রজাতির রাজ ধনেশ পাখির বাচ্চা উদ্ধার

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় বিরল প্রজাতির  রাজ ধনেশ পাখির একটি বাচ্চা উদ্ধার করেছে বন বিভাগ।সোমবার (৫ মে) সকালে উপজেলার ধোপাছড়ি ইউনিয়নের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন